16/06/2026
ছবির এই মানুষগুলো কিন্তু আমার শ্বশুর আর শ্বাশুড়ী , তাদের ৫০ বছর পুর্ন হল বিয়ের। বউ বললো কি করা যায়, আমার দৌড় ত ছবি তোলা পর্যন্তই , কইলাম কাজ করি একটু জামাই বউ সাজিয়ে ছবি তুলি, বউ এই প্লানে রাজি । আর মজার বুদ্ধি দিলাম মেয়ে ত অনেক সময় মায়ের বিয়ের শাড়ি পরে বিয়ে করে, মা কে তোমার বিয়ের শাড়ি দিয়ে সাজিয়ে দেও।
সেই প্লান মত সব ঠিক , যদিও তারা সময় দিতে চাইতেছিল না, মেয়ে ধমক দিয়ে কিছু সময়ের জন্য বের করছে। শেষ বিকেলের আলোতে কিছু ছবি তোলার পাশাপাশি এই ভিডিও ক্লিপগুলো নেওয়া।
অভিনন্দন বাবা মা কে এত বড় একটা পথ একসাথে পারি দেয়ার জন্য।
-অভিজিৎ নন্দী
© ChitroGolpo - চিত্রগল্প
Cinematography : Avijit
Post process : Rone Nazim