03/01/2026
তোমাকে আমি ঠিক ততটাই ভালোবাসি- যতটা চাঁদ ভালোবাসে রাতের নীরবতাকে, যতটা সমুদ্র আকর্ষণ করে আকাশের বৃষ্টি। তোমাকে আমি ভালোবাসি নিঃশ্বাসে, নিঃশব্দে, নিঃশর্তে। তোমার অনুপস্থিতিতেও, আমি তোমার উপস্থিতি অনুভব করি। তুমি না থাকলেও, আমার হৃদয়ের প্রতিটি করুণ সুরে তুমি বাজো। আমি তোমাকে ভালোবাসি এমনভাবে- যেমন গাছ ভালোবাসে নিজের শিকডকে, যেমন পাখি ভালোবাসে নিজের উডালকে, আর আমি ভালোবাসি তোমাকে-নিজেকে হারিয়ে, তোমাতে নিজেকে খুঁজে পেতে। তুমি যদি কখনো জিজ্ঞেস করো, "আমি তোমাকে কতটা ভালোবাসি?" আমি বলবো-এই ভালোবাসা মাপার মতো কোনো একক নেই... কারণ এটা শুধু অনুভব করা যায়, বোঝানো যায় না।
#মায়াবতী🫶🫂
#মিস_ইউ_কলিজা