Gram Bangla TV

Gram Bangla TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gram Bangla TV, Photographer, Latif Bhuyan, Dhaka.

23/02/2026

রাজনীতি মুক্ত জীবন সুন্দর তাই না।।।।

02/12/2025

মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর।

25/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Masum Mia Belal, Uzzol Uzzol Mia, Md Aiyubali, Md Abdul Motin, Md S S, SK Masum VP, MD Zia, Rakibul Hasan, Mizan Kam, Sobuz Ahmed, Kairul Mia, Soraf Ahmmad, মোঃ রমজান

মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভ...
18/08/2025

মানুষের সম্পর্কের সবচেয়ে গভীর বন্ধন হলো রক্তের টান। পিতা–মাতা, ভাই–বোন কিংবা আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকভাবে ভালোবাসা, স্নেহ ও মমতায় বাঁধা থাকার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিক সমাজে এই প্রাকৃতিক টানকে দুর্বল করে দিচ্ছে টাকার টান।

আগে যেখানে একে অপরের সুখ–দুঃখ ভাগাভাগি করার জন্য আত্মীয়তার সম্পর্কই ছিল প্রধান, সেখানে এখন আর্থিক স্বার্থই হয়ে উঠেছে মুখ্য। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দূরত্ব তৈরি হচ্ছে সম্পত্তির হিসাব–নিকাশে, সন্তান বাবা–মায়ের প্রতি দায়িত্ব ভুলে যাচ্ছে অর্থকেন্দ্রিক চিন্তায়, এমনকি আত্মীয়তার জায়গায়ও টাকা হয়ে দাঁড়াচ্ছে মূল যোগসূত্র। সমাজে দেখা যাচ্ছে—যে আত্মীয় আর্থিকভাবে শক্তিশালী, তার প্রতি টান অটুট; আর যার হাতে টাকা নেই, সে ধীরে ধীরে সম্পর্কের বাইরে চলে যাচ্ছে।

টাকা জীবনের জন্য অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু যখন সেটি মানুষের মানবিকতা ও রক্তের টানকে ছাপিয়ে যায়, তখন সমাজে অ'মা'নবিক'তার জন্ম হয়। আজ আমরা দেখছি—পিতামাতা বার্ধক্যে উপেক্ষিত, ভাইবোনের মধ্যে হা*না*হানি, আত্মীয়তার জায়গায় ভ*ণ্ডা*মি। এসব কিছুর মূলে রয়েছে টাকার প্রতি অতিরিক্ত আ*সক্তি।

তবে এ বাস্তবতার মধ্যেও আশার আলো আছে। সমাজে এখনো অনেক পরিবার রয়েছে যারা রক্তের সম্পর্ককে অগ্রাধিকার দেয়, টাকার কাছে আত্মসমর্পণ করে না। তাদের কাছ থেকেই শেখা যায়—টাকা ক্ষণস্থায়ী, কিন্তু রক্তের টান চিরন্তন।

টাকা জীবনের চালিকাশক্তি হলেও সম্পর্কের ভিত্তি হতে পারে না। টাকার জন্য সাময়িক লাভ হলেও রক্তের টান হারালে জীবনে শূন্যতা নেমে আসে। তাই আমাদের উচিত—টাকার প্রতি অতিরিক্ত আ*সক্ত না হয়ে রক্তের টানকে অগ্রাধিকার দেওয়া। কারণ শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়ায় না টাকা, দাঁড়ায় সম্পর্ক আর ভালোবাসার মানুষ।

29/07/2025
চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেকরকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো...
16/06/2025

চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতে হবে, অনেকরকম কথা কানে আসবে শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে, লাইফ আপনার বাউন্ডারি আপনাকেই সেট করতে হবে, নেগেটিভিটি যেখানে দেখবেন সটান সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে।

শুনতে খারাপ হলেও আপনার কাছের অনেক মানুষ আপনাকে খারাপ দেখতে চায়, তারা চায় সহানুভূতি নামক মলমের তলে একটু কাটা ঘায়ে নুন ছিটাতে, আপনি সিম্পলি সেই সুযোগ টাই দেবেন না, অযথা তর্কে যাবেন না, বোঝাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার সামনে কেউ যদি বলে আপনি মূ'র্খ তাই মেনে হেসে বেরিয়ে আসুন, ওই যে সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন, ব্যাস কেল্লাফতে। যে যা বলছে শুনে নিন, আর মুচকি হেসে শিরদাঁড়া সোজা করে নিজের সিদ্ধান্তটা নিজেই নিন, যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে তারা আসলেই জীবন চেনে, বোঝে।

আপনাকে নিয়ে যখন বাকিরা সমালোচনা করতে ব্যস্ত থাকবে আপনি ঠিক সেই সময় গাছ লাগান, ঘুরে আসুন, রং তুলি নিয়ে ক্যানভাস সাজান, বাড়ি গোছান, মোটিভেশনাল বই পড়ুন, গল্প পড়ুন, আরো দুটো সাহিত্য পড়ুন, নিজের পুরোনো ফটো দেখুন, ব্যাডমিন্টন খেলুন, ফটো তুলুন, চা খেতে বেরিয়ে পড়ুন, সেলাই করুন, পুজো করুন, মোটকথা তাদের কথায় রিয়েক্ট করবেন না, যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন, দিনশেষে আপনি জানেন আপনি কি, কেমন, আর এটাও জানেন যারা বলছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করেনা ঠিক এইটাই।

একটা বাউন্ডারি সেট করুন, একদম যাদের বা যার বুকে মিশে আপনি শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক তাদের কাছেই ওপেন আপ হন, তাদের কাছেই এক্সপ্লেন করুন, তাদের কাছেই ঝুঁকতে শিখুন, কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না।

বাদবাকি দুনিয়াকে ' মালা ঘুরা ' করে ঝেড়ে ফেলে দিন।

একটা কথা মাথায় রাখবেন জীবন অনেক সুন্দর, আপনি যে জীবন টা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর, আপনাকে শুধু মাঝে মাঝে গজিয়ে ওঠা আগাছা গুলো মিটিয়ে ফেলতে হবে অথবা কোণে একটা কাঁটাঝোর দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে, সবকিছুর উত্তর দিতে নেই, সবকিছুতে রিয়েক্ট করতে নেই, সবাইকে বোঝানোর কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ না দিতে পারলে, লস টা আপনারই।

ছোট বেলায় কে কে এই কাজ করেছেন। তাদের দেখতে চাই.
08/01/2025

ছোট বেলায় কে কে এই কাজ করেছেন। তাদের দেখতে চাই.

29/12/2024

সুন্দর রুপ একদিন শেষ হয়ে যাবে, অহংকার ঠিকি রয়ে যাবে। দাপট আজ আছে কাল নাও থাকতে পারে। আজ চাকরি আছে কাল নাও থাকতে পারে এটাই স্বাভাবিক। শক্তি আর ক্ষমতায় চির কাল একজন এর থাকে না।
এই কথা গুলো বলার একটা উদ্দেশ্য, সময় থাকতে ভাবিয়ে করিও কাজ,করিয়া কাজ ভাবিয়েও না ।।।

Address

Latif Bhuyan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gram Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category