30/10/2026
আমার এই বিড়ালটার বয়স ৮ বছরেরও বেশি। বাগেরহাটে থাকাকালীন নিজের থেকেও বেশি যত্নে রাখার চেষ্টা করতাম। কিন্তু ঢাকায় আসার পর থেকে চাইলেও দেখাশোনা করা সম্ভব হয় না। তবুও ও কোথাও যায় না, বাগেরহাটে আমার রুমের সামনেই পড়ে থাকে। হয়তো ওর কাছে আজও ওই জায়গাটাই নিজের ঘর। এখন বিড়ালটার দিকে তাকালে ক্লান্তি স্পষ্ট চোখে পড়ে। প্রতিবার বাগেরহাট থেকে ফেরার সময় মনে হয়, হয়তো এটাই ওর সঙ্গে আমার শেষ দেখা💔