Shahriar Amin fahim

Shahriar Amin fahim You’d think there would be nothing easier in life than doing what you have enthusiasm for, right? After all, photography is what I love!

বাবা মানে হাজার বিকেলআমার ছেলে বেলাবাবা মানে রোজ সকালেপুতুল পুতুল খেলা।বাবা মানে কাটছে ভালোযাচ্ছে ভালো দিনবাবা মানে জমিয়...
15/06/2025

বাবা মানে হাজার বিকেল
আমার ছেলে বেলা
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা।

বাবা মানে কাটছে ভালো
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা
আমার অনেক ঋণ।

©️Shahriar Amin Fahim
January, 2025
Rajshahi, Bangladesh

(পুরো ডিটেইলস পড়ুন) 🇧🇩🏜️⏳কিছু ছবিতে ব্যাখ্যার কোন প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রকৃতি সেই সব মুহূর্তকে প্রাণবন্ত করে তোলে!...
03/02/2025

(পুরো ডিটেইলস পড়ুন) 🇧🇩🏜️⏳
কিছু ছবিতে ব্যাখ্যার কোন প্রয়োজনীয়তা থাকে না, কারণ প্রকৃতি সেই সব মুহূর্তকে প্রাণবন্ত করে তোলে!

ছবিগুলোকে দেখলে মনেই হতে পারে, প্রতিটি ছবি যেন এক একটি কল্পনা কিংবা শৈল্পিক অংকন যা বাস্তবতাকে অনেক দূরে ছাপিয়ে গেছে!

মজার বিষয় হলো, এই ১৪ টি ফ্রেম পেতে আমার সময় লেগেছে মাত্র ৮-১০ মিনিট, ছবিগুলো সব আমার শাওমি মোবাইলে তোলা; ১০৮ মেগাপিক্সেল রেজ্যুলিউশনে তোলা বিধায় ছবিগুলোর ডিটেইলস এক কথায় অসাধারণ; যেন ক্যামেরার মতনই প্রাণবন্ত।

এই ছবিগুলো আসলে একটি শীতের সকালে কুয়াশার চাদরে মোড়া প্রকৃতির একাকীত্বতা প্রকাশ করেছে, যেই একাকীত্বতা আসলেই সারাবছরের যেকোনো সাধারণ সকালবেলা কে ছাপিয়ে গেছে। এই ৮-১০ মিনিট সময় খুব দ্রুত চলে গেলেও মনে হয়েছে এই সময় যেন অনন্তকাল ধরে বহমান।

প্রতিটি ছবিই যেন এক একটি মুগ্ধতার সাথে জড়িয়ে আছে।

📍বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা

©Shahriar Amin Fahim/ 2025

!

 #বন্যা_পীড়িতদের_সাহায্যে_দ্রুত_এগিয়ে_আসুন #আর্থিক_প্রণোদনা_প্রেরণ (পুরো ডিটেইলস পড়ুন)আপনারা সবাই অবগত আছেন যে অনাবৃষ্টি...
22/08/2024

#বন্যা_পীড়িতদের_সাহায্যে_দ্রুত_এগিয়ে_আসুন
#আর্থিক_প্রণোদনা_প্রেরণ (পুরো ডিটেইলস পড়ুন)

আপনারা সবাই অবগত আছেন যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং ভারতের বিশাল বাঁধের পানি ছেড়ে দেয়াতে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, রাংগামাটি সহ বিভিন্ন জেলায় স্মরণকালের বন্যা চলছে। এটি ১৯৮৮ সালের বন্যার পর সবচেয়ে ভয়াবহ বন্যা। এহেন পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে আমাদের সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। ইতোমধ্যে সেসব জায়গায় সশস্ত্র বাহিনী কর্তৃক উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করেছে, আমরা ভলেন্টিয়ারদের মাধ্যমে বোট ভাড়া কিংবা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এর ব্যবস্থা এখন করতে পারি। আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে জানেন বা ফেসবুকে এক্টিভিটি দেখেছেন, তারা জানেন যে আমি গত ২০১৮ সাল থেকে আর্তমানবতার খাতিরে আপনাদের আর্থিক সহযোগিতায় এবং ভলেন্টিয়ারদের আপ্রাণ প্রচেষ্টায় বিভিন্ন পাইলট প্রজেক্ট নিয়ে কাজ করে এসেছি যেমন শীতকালে শীতার্তদের পাশে দাঁড়ানো, করোনাকালে অনেক পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠানো, রামাদানে ইফতারি আয়োজন থেকে শুরু করে মাদ্রাসা ছাত্রদের পাশে দাঁড়ানো (যেমন ফ্রিজ, প্রয়োজনীয় হাড়ি পাতিল, কোরআন শরীফ, বিভিন্ন বেলা খাওয়ানো), ঈদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্যাকেজ বণ্টন, অভাবের ঘরে সাবলম্বী করণ প্রজেক্ট, ঈদে লুংগি, শাড়ি, পাঞ্জাবি, পায়জামা, তীব্র তাপদাহে শরবত পান করানো ইত্যাদি আনুষঙ্গিক পাইলট প্রজেক্ট করে এ পর্যন্ত ৬ বছরে অন্তত ৯ লক্ষ টাকা+ অনুদান উঠিয়েছি যেখানে অন্তত ৬,৫০০+ মানুষ বিভিন্নভাবে সহায়তা পেয়েছেন। তাই নির্দিধায় আপনারা এই বন্যাদুর্গত দের পাশে দাঁড়ানোর কার্যক্রমের জন্য এগিয়ে আসতে পারেন। আমি নিজে এবার ফিজিক্যালি যেতে পারছি না কারণ আমার অনেক গুরুত্বপূর্ণ কাজের সিডিউল রয়েছে। কিন্তু আমার খুব ক্লোজ একদল ভলেন্টিয়াররা ইতোমধ্যে আজ দুপুর নাগাদ ফেনীতে পৌছে গেছে। আবার আরেকদল আজকে রাতে রওনা হচ্ছে ফেনীর উদ্দেশ্যে। আমি তাদেরকে ব্যক্তিগত ভাবে চিনি, জানি, ওরা ১ পয়সার সুবিধা চায়নি আমার সাথে যখন এতো বছর ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে।ভলেন্টিয়াররা বন্যাপ্লাবিত সকলের জন্য বোট ভাড়া থেকে শুরু করে পারলে মানুষ উদ্ধার করা, লাইফ জ্যাকেট কিনা অথবা বিভিন্ন সেল্টারে (Shelter) প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যথাযথভাবে পৌছানো ইত্যাদি কাজ তারা এই ফান্ডের মাধ্যমে করে থাকবে। তাই সর্বোচ্চ সংখ্যক সাহায্য প্রণোদনা আশা করছি।
টাকা পাঠানোর মাধ্যম: (পাঠানোর পর কনর্ফাম করুন)
বিকাশ/ নগদ: 01521-334517
ব্যাংক ট্রান্সফার:
A/C Name: SHAHRIAR AMIN FAHIM
A/C No: 7002-0311076747
To: Principal Branch
Bank: Trust Bank

What a day to restart your journey!06 August, 2024 newspaper©Shahriar Amin Fahim
06/08/2024

What a day to restart your journey!
06 August, 2024 newspaper

©Shahriar Amin Fahim

এই মুহুর্তে বাংলাদেশের প্রতিটি মিষ্টির দোকানের চিত্র!০৫ আগস্ট, ২০২৪ (New Victory Day)©Shahriar Amin Fahim
05/08/2024

এই মুহুর্তে বাংলাদেশের প্রতিটি মিষ্টির দোকানের চিত্র!
০৫ আগস্ট, ২০২৪ (New Victory Day)

©Shahriar Amin Fahim

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব!(২৭-০৫-২০২৪)©Shahriar Amin Fahim                                                                ...
29/05/2024

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব!
(২৭-০৫-২০২৪)
©Shahriar Amin Fahim


.r.e.s.s_u.p .hr

ঘূর্ণিঝড় রেমাল আসার আগ মুহূর্তে! (২৫-০৫-২০২৪)©Shahriar Amin Fahim
28/05/2024

ঘূর্ণিঝড় রেমাল আসার আগ মুহূর্তে!
(২৫-০৫-২০২৪)
©Shahriar Amin Fahim

Last Saturday (before cyclone Romel attack)                                                                             ...
28/05/2024

Last Saturday (before cyclone Romel attack)


.r.e.s.s_u.p .hr

শুধু পার্থিব জীবন নয়, অপার্থিব জীবনকে কেন্দ্র করে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার জীবনে! 🌹♥️||ইসিবি, ঢাকা||১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ...
14/02/2024

শুধু পার্থিব জীবন নয়, অপার্থিব জীবনকে কেন্দ্র করে ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার জীবনে! 🌹♥️
||ইসিবি, ঢাকা||
১৪ ফেব্রুয়ারি, ২০২৪ (মোবাইল শট)
©Shahriar Amin Fahim bd

মানুষের ভিড়ে ঘেরা আগত ট্রেন। 🚂🚆🚉বিশ্ব ইজতেমা টঙ্গী, গাজীপুর।Copyright by Shahriar Fahim
05/02/2024

মানুষের ভিড়ে ঘেরা আগত ট্রেন। 🚂🚆🚉
বিশ্ব ইজতেমা
টঙ্গী, গাজীপুর।
Copyright by Shahriar Fahim

ড্রোন নয়, ডিএসএলআর এবং মিররলেস দিয়ে পাখির চোখে বিশ্ব ইজতেমা দেখা! (পুরো ঘটনা পড়ে দেখুন)১/ কালকে সকাল সকাল চলে যাই ইজতেমা...
03/02/2024

ড্রোন নয়, ডিএসএলআর এবং মিররলেস দিয়ে পাখির চোখে বিশ্ব ইজতেমা দেখা! (পুরো ঘটনা পড়ে দেখুন)

১/ কালকে সকাল সকাল চলে যাই ইজতেমার ময়দানে, তখন ঘড়িতে বাজে সকাল ৮:৩০ টা, এজন্য কিছু ছবিতে কুয়াশা ভাব টা কেটে উঠে নি।

২/ এ পর্যন্ত ৫ বারের ইজতেমা কভার করেছি, ছবি তুলেছি কিন্তু কখনোই কোন টপ ভিউ বা এরিয়াল শট নেয়া হয়নি। কারণ প্রথম কথা নিজের আর ড্রোন কিনা হয়ে উঠে নি কিন্তু ম্যান সাপোর্টিং এও যে ভালো শট এচিভ করা যায়, এই ছবিগুলো তারই প্রমাণ।

৩/ কালকে বিশেষ করে বহুতল ভবনের ছাদ ম্যানেজ করা ছিলো সবচেয়ে দুরুহ কাজ কারণ পারমিশন পেয়ে উঠাই তো টাফ।

৪/ মজার বিষয় হল, ছবিতে দুই ডাইমেনশন ফ্রেমের মধ্যে ছবিগুলো এটে গেলেও অথবা ছবি দেখে চোখে এখন ছোট জায়গা মনে হলেও এই ময়দান অন্তত ১৬০ একরের বিশাল জায়গা।

৫/ এবারের আয়োজন ৫৭ তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত হবে আগামীকাল রবিবার সকাল ১০:৩০ টার আশেপাশ সময়ে।

৬/ ছবিগুলো দুই লেন্স দিয়ে তোলা যেমন ওয়াইড এংগেল ছিলো ২৪-৭০ মি.মি. নিক্কর লেন্স এবং আরেকটি ছিলো জুম লেন্স ৭০-৩০০ মি.মি. ক্যানন লেন্স।

৭/ গতকাল জুম্মা এর নামাজে অন্তত ৩০ লক্ষ মুসল্লির বিরাট বড় সমাবেশ ঘটে।

৮/ ছবিগুলো অন্তত গ্রাউন্ড লেভেল থেকে ১৪০-১৫০ ফিট উপর থেকে তোলা কিন্তু।

৯/ আমার কাছে ইজতেমায় সবচেয়ে মজার বিষয় হল যে, উনারা সবাই গ্রুপিং করে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন নওগাঁ, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ ইত্যাদি এবং বিভিন্ন যোগে যেমন কেউ লঞ্চে কেউ ট্রেনে কেউ বাসে কিন্তু উনাদের এই তিন দিন চিল্লা বা তাবলীগ জামাতে থাকার সময় নিজেরা নিজেরাই সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ দেখলাম অর্থ্যাৎ নিজেরা রান্না করা থেকে শুরু করে সকল প্রকার কাজ মিলেমিশে শেষ করে ফেলছে একদম চটপটে আর আনন্দের সহিত।সুতরাং, আসলে উনাদের কাছ থেকে বাস্তবিক অনেক শিক্ষা অর্জন করা যায়।

©Shahriar Amin Fahim/ 2024

🇧🇩💫

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahriar Amin fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahriar Amin fahim:

Share

Category