ইচ্ছে ঘুড়ি by misty

ইচ্ছে ঘুড়ি by misty সুখে থাকার একমাত্র উপায় হলো বই পড়া।📚

24/05/2026

কারাকোরাম কা তাজ মেহেল 🫶🥺

17/05/2026

বিরিয়ানি ইজ মাই লাভ🫶😋

সময় কাটছে সাম্ভালার সাথে। এখনো অনেক রহস্য বাকি অনেক কিছু জানার বাকি। কেন যে আগে পড়লাম না। আমার নিজের মনই ছুটে চলছে সাম্ভ...
07/05/2026

সময় কাটছে সাম্ভালার সাথে। এখনো অনেক রহস্য বাকি অনেক কিছু জানার বাকি। কেন যে আগে পড়লাম না। আমার নিজের মনই ছুটে চলছে সাম্ভালার দিকে। প্রতিটি চরিত্র একদম বাস্তব লাগছে 😭 🥺

কে কে পড়েছেন আর কার কার উইশলিস্টে?

মেইন পোস্টে রিয়েক্ট কমেন্ট করে দিবেন ভালো লাগলে❤️
09/10/2025

মেইন পোস্টে রিয়েক্ট কমেন্ট করে দিবেন ভালো লাগলে❤️

#অক্ষরবিন্দু_বইছবি_প্রতিযোগিতা_২০২৫

▫️পোস্ট নং: ২২
▫️বইছবি নং: ০১
▫️প্রতিযোগীর নাম: রোকাইয়া আরেফিন মিষ্টি
▫️বইয়ের নাম: ❝সুন্দরীতমা❞
▫️লেখকের নাম: ❝লাবিবা ওয়াহিদ❞

❝এক ফুল ফুটেছে গাছে, আরেক ফুল ফুটেছে আমার বুকে। বুকের ফুলের নামে শুধু 'তুমি' রয়েছ সুন্দরীতমা।❞

💠 আপনার প্রতিভা দেখান বইছবি'র মাধ্যমে! আমরা আপনার প্রতিভা তুলে ধরব জনসম্মুখে! চটপট ইনবক্সে পাঠিয়ে দিন আপনার তোলা সেরা বইছবি টা!

মানুষ আচমকা অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেলে মায়ায় জড়িয়ে যায়, যে মায়া কাটানো মুশকিল। বই- প্রণয়ের অন্তরালেলেখিকা- সুরাইয়া আয়াত
25/03/2025

মানুষ আচমকা অতিরিক্ত ভালোবাসা পেয়ে গেলে মায়ায় জড়িয়ে যায়, যে মায়া কাটানো মুশকিল।

বই- প্রণয়ের অন্তরালে
লেখিকা- সুরাইয়া আয়াত

নতুন অতিথি ❤️ফলো ইচ্ছে ঘুড়ি by misty
25/03/2025

নতুন অতিথি ❤️
ফলো ইচ্ছে ঘুড়ি by misty

20/03/2025

আজকের আলোচনা লেখিকাদের নিয়ে। বর্তমান সময়ের আলোচিত সমালোচিত অনেক লেখিকা রয়েছেন। যাদের লেখার হাত অনেক ভালো। পাঠক প্রিয়। তারা অনেক পরিশ্রম ও করেন লেখালেখির জন্য। নিজের মেধা খাটিয়ে অনেক অল্প সময়ের ব্যবধানে অনেক জনপ্রিয় হয়ে ও উঠছেন। তাদের কে এই পর্যায়ে নিয়ে আসেন একজন পাঠকই। পাঠক ছাড়া একজন লেখক বা লেখিকা একা কখনোই সাফল্যর সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে না। বর্তমানে আমার দেখা বিদ্যমান অনেক লেখিকা রয়েছেন যারা সখ্যতার উপর ভিত্তি করে পাঠক নির্বাচন করেন। যাদের সাথে লেখিকার সখ্যতা যতবেশি তাদের কেই লেখিকারা পাত্তা দেন ও বেশি। যেমন ধরুন আপনি একটা লেখিকার কোন পোস্টে রিয়েক্ট বা কমেন্ট করলেন সেক্ষেত্রে লেখিকারা তাদের উক্ত সখ্যতা পাঠকের সাথে তাদের মন্তব্যর উত্তর দিবেন। কিন্তু আপনার সাথে যদি কোন সখ্যতা না থাকে, আপনি অনেক বড় মন্তব্য করলেও সেদিকে তার কোন ভ্রুক্ষেপ হবে না। আপনার মন্তব্য তার কাছে ম্যাটার করে না। আবার ধরুন আপনার কোন লেখিকার বই বা গল্প পড়ে ভালো লাগলো আপনি আপনার অনুভূতি তাদের কাছে শেয়ার করলেন অথচ আপনার করা সেই অনূভুতি তাদের কাছে মূল্যহীন। আপনার অনূভুতির কোন কদর করবেনা। অথচ দেখবেন উক্ত লেখিকার সখ্যতা কেউ তার নামে একটু কিছু লিখুক সে গলে যাবে। হ্যাঁ সত্যি সে গলে যাবে।

আচ্ছা একজন লেখক বা লেখিকার জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তার কাছে কি সকল পাঠকই কি সমান নয়? নাকি সোনা আর তামার মতোই পাঠকেরই ভেদাভেদ রয়েছে! সেটা আমার জানা নেই তবে এটা একজন পাঠককে প্রচুর নিরাশ করে। একজন লেখিকার অবশ্যই সকল পাঠকদের জন্যই সমান সহমর্মিতা দেখানো উচিৎ। কারো সাথে কম বা কারো সাথে বেশি নয়।

এমনটা শুধু লেখিকাদের ক্ষেত্রেই দেখা যায়। তবে লেখকদের ক্ষেত্রে ভিন্ন তথ্য। আমার দেখা প্রতিটি লেখকই তাদের সকল পাঠকদেরকে সাদরে গ্রহণ করেন। তাদের সকলের করা প্রতিটি মন্তব্য নিখুঁত ভাবে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি এমন কোন লেখককে দেখিনি যে কিনা তার লেখা বইয়ের রিভিউ বা ছোট্ট অনুভূতি শেয়ার না করে থেকেছে। একজন লেখক আর একজন পাঠকের তো এটাই প্রাপ্তি। তাই নয় কি!

তবে সকল লেখিকা এক নন। আমার দেখা চমৎকার কিছু লেখিকা রয়েছেন যারা কিনা পাঠকের সাথে বন্ধুর মতো মিশে যান। পাঠকের করা প্রতিটি মন্তব্য তারা পড়েন। শেয়ার করেন নিজ ওয়ালে। পাঠক বই পড়ে স্যাটিসফাই তো লেখিকা স্যাটিসফাই। এমন কারো নাম না নিলেই নয় যারা কখনো নিরাশ করেনি আমার দেখা মতে কোন পাঠক কে। আফিফা পারভীন আপু Nafisa Mamun Shuchi আপু তানিয়া মাহি আপু আরো আছেন। উনাদের ব্যবহার আমাকে মুগ্ধ করে বারবার। কি চমৎকার ভাবে তারা মিশে যায় প্রতিটি পাঠকের মাঝে। আল্লাহ আপনাদের কে এমনই রাখুক
সবসময় ভালো থাকুন। আর পাঠকের বন্ধু হয়ে পাশে থাকুন। ভালোবাসা। ❤️

নিজের সন্তানকে একটু এখানে কল্পনা করুন তো!
18/03/2025

নিজের সন্তানকে একটু এখানে কল্পনা করুন তো!


ডিম দিয়ে ভুনা খিচুড়ির লোকমা তুলে মুখে পুরতে নিয়ে তৃষ্ণা কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, “কে রেঁধেছে?”বেলি তোতাপাখির মতো প্রত্যুত...
16/03/2025

ডিম দিয়ে ভুনা খিচুড়ির লোকমা তুলে মুখে পুরতে নিয়ে তৃষ্ণা কৌতূহল হয়ে জিজ্ঞেস করে, “কে রেঁধেছে?”
বেলি তোতাপাখির মতো প্রত্যুত্তরে ছোটো করে বলে, “আমি!”
তৃষ্ণার খাওয়া ক্ষণিকের জন্য বন্ধ হয়। আশ্চর্য চোখে আপদমস্তক বেলিকে দেখে শুধায়, “তুই! রাঁধতেও পারিস? তোর গুণধর পিতা মহাশয় তোকে রাঁধতে দেয়?”
বেলি এতে অপ্রস্তুত হয়। বাবার বেলাতেই লোকটা এমন করে কেন কথা বলে? বেলি ফিসফিস করে বলে, “আমি যাই করতে চাই না কেন বাবা আমাকে সবকিছুতেই ইন্সপায়ার করে।”
তৃষ্ণা নির্বিকার কণ্ঠে বলে, “তাই নাকি? তা গিয়ে বলিস তোর হেডমাস্টার বাপকে যে তুই একটা গভীর প্রেম করতে চাস আমার সাথে৷ দেখি তোর বাপ এই ব্যাপারে তোকে কেমন ইন্সপায়ার করে।”

বই: ❝প্রেমান্দোলন❞
লেখক: নাবিলা ইষ্ক
নবকথন প্রকাশনী
প্রকাশক: মোশাররফ হোসাইন নীলয়

13/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Tanjin Sheikh, নুসাইবা আরা প্রান

Address

Kamrangir Char Dhaka
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইচ্ছে ঘুড়ি by misty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category