14/04/2024
ছেলে-মেয়ে কিভাবে তার দাদাবাড়ি ও নানাবাড়ির আত্মীয়দের দেখবে সেটা ছোটবেলায় শিক্ষাতেই ঠিক হয়ে যায়৷
মা যেভাবে প্রেজেন্ট করে ছেলে-মেয়ে সেটাই শিখে৷ পরিবার যদি খারাপও হয় তারপরও সেটাকে প্রেজেন্ট করা ঠিক নয়৷ অনেক মায়েরা সন্তানের দাদার বাড়ির সবাইকে ছোট করে আনন্দ পায়, আবার অনেক দাদাবাড়ির আত্মীয়রা নানাবাড়িকে ছোট করে আনন্দ পায়। কিন্তু উভয়টাই ক্ষতিকারক৷ যে পক্ষই ছোট হোক আদতে কিন্তু নিজেই ছোট হচ্ছে কারণ দু'টো পরিবারই তার অংশ। একটা পক্ষকে ছোট করে, দোষত্রুটি প্রকাশ করে দূরে ঠেলে দিয়ে বস্তুত সন্তানকে একা বানিয়ে দেয়া হয়। একটা মানুষের সবাইকে প্রয়োজন। আর এটা বুঝতে তার অনেক বেশি বড় হতে হয়। ততদিনে অনেকের সাথেই দূরত্ব তৈরী হয়ে যায়। যারা বুদ্ধিমান তারা বড় হয়ে এই দূরত্বটা কাটাতে পারে। বাকিরা বস্তুত একা হয়েই, একটা পক্ষকে দূরে রেখেই জীবন পার করে। আর এখানে মায়ের ভূমিকাই বেশি। কারন সারাজীবন তোর দাদি এই করছে, দাদা,চাচা-ফুফুরা এই করছে বলে বলে কচি মনগুলোকে বিষিয়ে তুলে। কোন মানুষ শতভাগ খারাপ নয়। তারপরও তাদের ভাল অংশগুলো কখনোই সন্তানদের সামনে আনে না।
আর এই অশিক্ষিত মায়েদের ভুল প্যারেন্টিং এর জন্য, বেশি পাকনা বাপেদের তোর মামারা এমন, খালারা এমন এসব বুলশীটের কারনে কচি মনগুলো দ্বিধায় বড় হয়! তারা মন থেকেই গীবত, অন্যের সমালোচনা করা জায়েজ মনে করেই বড় হয়! আর তা তাদের চরিত্র গঠনে কি ভূমিকা রাখে তা বলার অপেক্ষা রাখে না!
এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে বাবা-মায়েরা। অন্যের সমালোচনা বাচ্চাদের সামনে না করা, কারো দোষ-ত্রুটি নিয়ে রসালো গল্প না করে ওদেরকে শাসন করা। এটা শিখানো যে কারো অগোচরে এমন সত্য কিছু বলাও গীবত যা শুনলে সে কষ্ট পাবে৷
নিজেরাও সচেতন থাকা।
© কালেক্টেড পোস্ট।