04/02/2025
মেয়ে তুমি কি অপেক্ষা বুঝো?
তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। ঐ যে, সন্ধ্যা নামলে পাখি নীড় হারায়,সে পাখি দিকবিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে।ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে।
আচ্ছা তুমি নীরবতার ভাষা বুঝো?
বলার অনেক কিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আটকিয়ে যাওয়ার নামই নীরবতা।
অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়।
তুমি তো সবই বুঝো, শুধু বুঝো না কেউ থাকার পরও একা লাগার যন্ত্রণা। বুঝো না ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা।
সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার -কান্না তুমি বুঝো না। তুমি কি মৃত্যু দেখো, মানুষের হৃদয়ের মৃত্যু : এসব দেখে দেখে অভ্যস্ত তুমি। শুধু আমায় দেখো না, আমায় বুঝো না.!
বুঝো.?