মীম From ডিম

মীম From ডিম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মীম From ডিম, Photography Videography, Mirpur/10, Dhaka.

27/07/2025
24/07/2025

কট

দুর্বল হার্ট নিয়ে পড়বেন না প্লিজ!আজকের এই জ্বলন্ত গরমে আমরা সবাই হাঁসফাঁস করছি। একটু হলেই এসির হিম শীতল বাতাসে বসে যাচ্ছ...
24/07/2025

দুর্বল হার্ট নিয়ে পড়বেন না প্লিজ!

আজকের এই জ্বলন্ত গরমে আমরা সবাই হাঁসফাঁস করছি।
একটু হলেই এসির হিম শীতল বাতাসে বসে যাচ্ছি।
কিন্তু কল্পনা করুন, এর হাজার গুণ ভয়ংকর তাপে, আগুনের লেলিহান শিখায় কেমন করে সোনার পাখিগুলো—আমাদের প্রিয় শিশুরা—এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গেছে! কত ছোট্ট প্রাণ, কত নিষ্পাপ হাসি—এখন আর ফিরিয়ে আনা যাবে না।

অনেক শিশু এখনো নিখোঁজ।
কত মা এখনো অপেক্ষা করছে—“আমার সন্তানটা হয়তো এখনো বেঁচে আছে, হয়তো ফিরে আসবে আমার কোলে।”
কিন্তু সেই আশার আলো আজ আরও নিভে যাচ্ছে।

স্কুল সূত্রে খবর এসেছে,
ক্লাসরুমের ভেতর থেকে যা যা উদ্ধার করা গেছে—
পোড়া জামার টুকরো, হাত-পায়ের ভাঙা হাড়, আর অচেনা মাংসের পিণ্ডগুলো—
সেগুলো এখন ছোট ছোট ব্যাগে গুছিয়ে রাখা।
আজ নিখোঁজ বাচ্চাদের বাবা-মায়েদের ডিএনএ মিলিয়ে,
যাদের মিল পাওয়া গেছে, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই অবশিষ্টাংশ।

হায়! যে মা-বাবার শেষ আশা ছিল—“যেন অন্তত লাশটা পাই, শেষবারের মতো সন্তানের মুখটা দেখি”—
তাদের হাতে যখন তুলে দেওয়া হয় কিছু টুকরো মাংস, পোড়া হাড় কিংবা ছেঁড়া জামার টুকরো,
তখন তাদের পৃথিবীটাই ভেঙে পড়ে।
সেই মূহূর্তে একজন মায়ের হৃদস্পন্দন যেন থেমে যায়,
একজন বাবার বুক চিরে যায় অসহায় আর্তনাদে।

আল্লাহ!
এরকম মৃত্যু তুমি আমার শত্রুকেও দিও না।
কোনো মায়ের কোল যেন এমনভাবে খালি না হয়।
সন্তান হারানোর যন্ত্রণা যে কতটা অসহনীয়, তা শুধু সেই মা-বাবাই বলতে পারেন—
যাদের হৃদয়ে আজ শুধু শূন্যতা আর দগ্ধ ব্যথা।

🖋️ #সাবাংশ



ঈদ নাকি আজকে⁉️মাইলস্টোনে বাবা-মা’রা সন্তানের লা'শ পাচ্ছে না, আহতরা হাসপাতালে কাতরাচ্ছে! অন্যদিকে এরা মিটিং এ ক্যামেরার স...
23/07/2025

ঈদ নাকি আজকে⁉️

মাইলস্টোনে বাবা-মা’রা সন্তানের লা'শ পাচ্ছে না, আহতরা হাসপাতালে কাতরাচ্ছে! অন্যদিকে এরা মিটিং এ ক্যামেরার সামনে পিশাচের ন্যায় হাসতেছে! মিটিং শেষে নির্লজ্জের মতো হাসিমুখে ফটোসেশন করতেছে! এরা উপদেষ্টা হতে পারে, রাজনৈতিক দলের নেতা হতে পারে; হতে পারে কিন্তু মানুষ না! 😪

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে "।"হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছ...
22/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে "।

"হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে"।

"বাবা আর অফিস যাবার পথে শত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না"।

"মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"।

"কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"।

"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে।

"আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা"।

২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)
ShebikAmit

Epic
22/07/2025

Epic

পাইলটের দেহ ঘটনাস্থল থেকে অনেক দূরে পাওয়া গেছে শুনলাম! প্যারাসুট সহ বিল্ডিংয়ের ছাদে পড়ে গিয়েছিলেন উনি। উনি ইজেক্ট করেছিল...
22/07/2025

পাইলটের দেহ ঘটনাস্থল থেকে অনেক দূরে পাওয়া গেছে শুনলাম! প্যারাসুট সহ বিল্ডিংয়ের ছাদে পড়ে গিয়েছিলেন উনি। উনি ইজেক্ট করেছিলেন, কিন্তু প্যারাসুট গাছে আটকে উনি ছিটকে টিনের চাল ভেঙে রুমের ভিতরে পরেন।তার মানে কি উনি আগেই ইজেক্ট করেন?
ধরে নিলাম উনি ইজেক্ট করেন নাই এবং প্লেনে ছিলেন, তাহলে তো ক্রাশ করার পর উনার লাশ ই পাওয়া যেতো না, তাই নয় কি?

রুমে থাকা বাচ্চাদের লাশ দেখেছেন নিশ্চই, টুকরা টুকরা হয়ে গেছে, ছাই হয়ে গেছে, আর উনি টুকরা টুকরা হন নি,ছাইও হন নি।

এমন ক্রাশের পর তো সাথে সাথে মারা যাওয়ার কথা তাই না? ধরে নিলাম উনার ভাগ্য সহায়তা করেছিলো কিন্তু উনাকে হাসপাতালে নিয়ে অনেকক্ষণ লাইফ সাপোর্ট এও তো রাখা হয়েছিলো। তখন কার রিপোর্ট অথবা কোনো ছবি ভিডিও দেখছি না কোথাও! কেনো???

কি বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবো? অনেক প্রশ্ন ঘুরে মাথায়...কার কাছে উত্তর চাইবো?

পাইলট কি আসলেই শেষ পর্যন্ত চেষ্টা করেছিলো? তাহলে এসব কি আসলে? নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে...

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

©Ma'ruf Raihan Khan

Address

Mirpur/10
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when মীম From ডিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share