WelCome Kalihati

Directions Contact the business

WelCome Kalihati The Kalihati thana was established in 1928 and was turned into an upazila in 1983

এই বাচ্চা  পাওয়া গেছে। শিশুটি নিজের বাসার ঠিকানা কিংবা বাবার নাম কোনোটিই বলতে পারছে না।শিশুটি বর্তমানে বোয়াইল, নিমগাছি,...
03/11/2026

এই বাচ্চা পাওয়া গেছে। শিশুটি নিজের বাসার ঠিকানা কিংবা বাবার নাম কোনোটিই বলতে পারছে না।

শিশুটি বর্তমানে বোয়াইল, নিমগাছি, তাড়াশ, সিরাজগঞ্জ এলাকায় বিশ্বজিৎ সূত্রধরের কাছে রয়েছে।

কেউ যদি শিশুটিকে চিনে থাকেন অথবা তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন কিংবা পরিচিত কারও সন্ধান জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

📞 যোগাযোগ: বিশ্বজিৎ সূত্রধর
📱 মোবাইল: 01737387016
📍 ঠিকানা: বোয়াইল, নিমগাছি, তাড়াশ, সিরাজগঞ্জ।

সবার প্রতি অনুরোধ, শিশুটির পরিবারের সন্ধান পেতে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।

টাঙ্গাইলের কৃতী সন্তান জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব পদে সদ্য পদায়নপ্রাপ্ত হওয়ায় ত...
03/11/2026

টাঙ্গাইলের কৃতী সন্তান জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে উপসচিব পদে সদ্য পদায়নপ্রাপ্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

তাঁর এই নতুন দায়িত্বে সাফল্য, পেশাগত উৎকর্ষ এবং দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করছি।

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ
03/11/2026

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধুলটিয়া গ্রামের সন্তান ও টাঙ্গাইল জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (...
03/11/2026

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধুলটিয়া গ্রামের সন্তান ও টাঙ্গাইল জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আইন উদ্দীন বিপ্লব আর নেই। তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃ/ত্যু/তে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামের অসহায় আছু উদ্দিন চাচা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর ...
03/11/2026

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামের অসহায় আছু উদ্দিন চাচা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর পায়ের হাড় সরে গেছে। চিকিৎসক দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন প্রায় ৭২ হাজার টাকা।

কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় তিনি অস্ত্রোপচার করাতে পারছেন না। আছু উদ্দিন চাচা একটি দোকানে সামান্য বেতনে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর স্ত্রী-সন্তানও তাঁকে ছেড়ে চলে গেছেন। এমন অসহায় পরিস্থিতিতে চিকিৎসার খরচ বহন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

জীবনের এই কঠিন সময়ে আছু উদ্দিন চাচা দেশ-বিদেশে অবস্থানরত হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।

🤝 আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই।
আপনার সামান্য সহযোগিতাও আছু উদ্দিন চাচার চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার পথে বড় ভূমিকা রাখতে পারে। যাঁরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারবেন, তাঁদের প্রতি বিনীত অনুরোধ সাধ্যমতো এগিয়ে আসুন। পাশাপাশি পোস্টটি শেয়ার করে অন্যদেরও সহযোগিতার সুযোগ করে দিন।

📞 সহযোগিতার জন্য যোগাযোগ ও বিকাশ নম্বর:
01753942861 বিকাশ পার্সোনাল (রোগীর আত্মীয় )

মানুষ মানুষের জন্য। আসুন, অসহায় আছু উদ্দিন চাচার পাশে দাঁড়াই। ❤️

টাঙ্গাইলের মির্জাপুরে টোল প্লাজা ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের বিরুদ্ধে। হঠাৎ করে টো...
02/11/2026

টাঙ্গাইলের মির্জাপুরে টোল প্লাজা ফেলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের বিরুদ্ধে। হঠাৎ করে টোল আদায় বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের চলে যাওয়ার ঘটনায় এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জাপুরের টোল প্লাজায় টোল আদায়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা প্লাজাটি ফেলে চলে গেছেন। তবে কী কারণে তাঁরা চলে গেছেন এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় টোল প্লাজার বর্তমান অবস্থা, টোল আদায় কার্যক্রম বন্ধের কারণ এবং দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে জ্বালানি তেল পরিমাপে কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ১৫(৩) ধা...
02/11/2026

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ বাজারে জ্বালানি তেল পরিমাপে কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ১৫(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করে দিয়েছেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফারজানা আক্তার।

জনস্বার্থে পরিচালিত এ পদক্ষেপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রিতে সঠিক পরিমাপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

একটি ছোট্ট শিশুকে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে পাওয়া গেছে।শিশুটির পরিচয়: 🔹 নাম: আনান🔹 পিতার নাম: ...
02/11/2026

একটি ছোট্ট শিশুকে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে পাওয়া গেছে।

শিশুটির পরিচয়: 🔹 নাম: আনান
🔹 পিতার নাম: সোহেল
🔹 মাতার নাম: শারমিন

শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিতে সবার সহযোগিতা কামনা করছি। শিশুটির পরিবারের কেউ অথবা পরিচিত কেউ এই পোস্টটি দেখে থাকলে অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।

📞 যোগাযোগ: 01824847173

🙏 সবার প্রতি অনুরোধ, পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার হয়তো শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করবে।

#শিশু #পরিবারেরসন্ধানে #নোয়াখালী #কবিরহাট #মানবিকসহযোগিতা

টাঙ্গাইলের কালিহাতী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ও বাং...
02/11/2026

টাঙ্গাইলের কালিহাতী ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তারা।

সোমবার (২ নভেম্বর) পরিচালিত এ অভিযানে ফিলিং স্টেশনে তেল পরিমাপ করে সঠিক মাপ পাওয়া গেছে বলে জানা গেছে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের যমজ দুই ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল ২০২৬ সালের এইচএসসি পরীক...
02/11/2026

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই গ্রামের যমজ দুই ভাই ইমতিয়াজ রহমান তমাল ও ইশতিয়াক রহমান হিমেল ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তাদের এ সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

তারা ঢাকার সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও এসএসসি পরীক্ষায়ও তারা জিপিএ-৫ অর্জন করে। পাশাপাশি পিএসসি পরীক্ষায় বৃত্তিও লাভ করে তারা।

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে এই দুই ভাই। ২০২৫ সালে তারা জাতীয় পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when WelCome Kalihati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WelCome Kalihati:

Shortcuts

Share

Nearby photography services