Kamalaksa Krsnakisora Das

Call Directions Website Contact the business

Kamalaksa Krsnakisora Das This is my original page. You can follow me to get new devotional posts and videos.

দামোদর মাসের মাহাত্ম্য!"দামোদর মাস একটি অত্যন্ত বিশেষ মাস। কারণ এই মাসে আপনি যাই করুন না কেন তার জন্য আপনি বহুগুণ বেশি স...
27/10/2026

দামোদর মাসের মাহাত্ম্য!

"দামোদর মাস একটি অত্যন্ত বিশেষ মাস। কারণ এই মাসে আপনি যাই করুন না কেন তার জন্য আপনি বহুগুণ বেশি সুফল লাভ করবেন। শঙ্খাসুর নামক এক ভয়ঙ্কর অসুর ছিল, যার ভয়ে দেবতারা মেরু পর্বতে লুকিয়ে ছিলেন। সে জানত না তাঁরা কোথায় ছিলেন। তাই সে সত্যলোকে গিয়ে মূর্তিমান বেদসমূহকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল। কেননা এই উপায়ে দেবতারা তাঁদের কাছে বেদ না থাকায় শক্তি হারাবেন, ফলে সে রাজত্ব করতে পারবে। তাই সে সত্যলোকের দিকে ধাবিত হয়। কিন্তু মূর্তিমান বেদসমূহ তার আসার খবর পেয়ে পালিয়ে যান; সে তাঁদের তাড়া করে। তাঁরা জলে লুকিয়ে পড়েন। প্রকৃতপক্ষে তাঁরা নিজেদের জলে দ্রবীভূত করে রাখেন। সে ভাবলো, তাঁরা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। তাই সে জলের নিচের গুহা, পর্বত আদি খুঁজে দেখতে লাগল, "মূর্তিমান বেদসমূহ কোথায়?" কিন্তু বেদসমূহ জলে মিশে ছিলেন। তাই দেবতারা ভাবলেন, এই আমাদের সুযোগ, আমাদেরকে যেতে হবে; শুধুমাত্র বিষ্ণুই আমাদের রক্ষা করতে পারেন। তাই তাঁরা ক্ষীরসমুদ্রে গিয়ে জপ করতে শুরু করলেন- তাঁরা ভাবলেন, "যেহেতু এটি বর্ষা ঋতুর শেষ মাস, ভগবান এখন বিশ্রাম গ্রহণ করেন। যদি আমরা হঠাৎ তাঁকে জাগিয়ে তুলি হয়তো তিনি রেগে যেতে পারেন এবং তা ঠিক হবে না। তাই চলুন আমরা সকলে হরেকৃষ্ণ জপ করি এবং এভাবে যখন তিনি জেগে উঠবেন তিনি ভীষণ আনন্দিত হবেন।" তাই তাঁরা জপ করতে শুরু করলেন।

ক্ষীরোদকশায়ী বিষ্ণু জেগে উঠে সমস্ত দেবতাদের জপ করতে দেখে সত্যিই খুব আনন্দিত হলেন। তিনি এতটাই আনন্দিত হলেন যে তিনি বললেন, "এই মাসের এই তিথিতে যেকোন কৃষ্ণভাবনাময় বা পারমার্থিক কর্ম করা হোক না কেন আমি তার জন্য ১০০ গুণ বেশি সুফল প্রদান করব।"

তিথিটি ছিল একাদশী তিথি এবং মাসটি ছিল দামোদর অথবা কার্তিক। তাই এই দামোদর মাসে আপনারা ১০০ গুণ বেশি সুফল লাভ করেন।

প্রকৃতপক্ষে স্কন্দপুরাণ ও অন্যান্য পুরাণ থেকে আমরা জানতে পারি যে, যদি আমরা শ্রীবিগ্রহগণকে প্রদীপ নিবেদন করি তাহলে সেজন্য আমরা ১০০০ গুণ সুফল লাভ করি এবং অন্যান্য কাজের জন্য ১০০ গুণ সুফল লাভ করি। কিন্তু শ্রীবিগ্রহগণকে প্রদীপ নিবেদন সত্যিই ভীষণ শুভ। প্রকৃতপক্ষে এটি আপনার পিতৃপুরুষদের মুক্ত করতে পারে। তাই আমরা আমাদের ভক্তদেরকে উৎসাহিত করছি যেন তারা অন্যদেরকে জপ করতে উদ্বুদ্ধ করেন।"

~শ্রীল জয়পতাকা স্বামী
২১শে অক্টোবর, ২০১০,
ইসকন চৌপাটি

* শ্রী দামোদরাষ্টকমনমামীশ্বরং সচ্চিদানন্দরুপংলসৎ-কুন্ডলং গোকুলে ভ্রাজমানম।যশোদাভিয়োলুখলাব্দাবমানংপরামৃষ্টমত্যং ততো দ্রু...
26/10/2026

* শ্রী দামোদরাষ্টকম

নমামীশ্বরং সচ্চিদানন্দরুপং
লসৎ-কুন্ডলং গোকুলে ভ্রাজমানম।
যশোদাভিয়োলুখলাব্দাবমানং
পরামৃষ্টমত্যং ততো দ্রুত্য গোপ্যা॥ ১ ॥

রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং
করাম্ভোজযুগ্মেন সাতঙ্কনেত্রম্।
মুহুঃশ্বাসকম্প-ত্রিরেখাঙ্ককণ্ঠ-
স্থিত-গ্রৈব-দামোদরং ভক্তিবদ্ধম্॥ ২ ॥

ইতিদৃক্ স্বলীলাভিরানন্দকুণ্ডে
স্বঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম্।
তদীয়েশিতজ্ঞেষু ভক্তৈর্জিতত্ত্বং
পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে॥ ৩ ॥

বরং দেব! মোক্ষং ন মোক্ষাবধিং বা
ন চান্যং বৃণেহহং বরেশাদপীহ।
ইদন্তে বপুর্নাথ! গোপালবালং
সদা মে মনস্যাবিরাস্তাং কিমন্যৈঃ॥ ৪ ॥

ইদন্তে মুখাম্ভোজমব্যক্তনীলৈ-
র্বৃতং কুন্তলৈঃ স্নিগ্ধ-রক্তৈশ্চ গোপ্যা।
মুহুশ্চুম্বিতং বিম্ব-রক্তাধরং মে
মনস্যাবিরাস্তামলং লক্ষলাভৈঃ॥ ৫ ॥

নমো দেব দামোদরানন্তবিষ্ণো
প্রসীদ প্রভো দুঃখজালাব্ধিমগ্নম্।
কৃপাদৃষ্টি-বৃষ্ট্যাতিদীনং বতানু-
গৃহানেশ মামজ্ঞমেধ্যক্ষি দৃশ্যঃ॥ ৬ ॥

কুবেরাত্মজৌ বদ্ধমূর্ত্যৈব যদ্বৎ
ত্বয়া মোচিতৌ ভক্তিভাজৌ কৃতৌ চ।
তথা প্রেমভক্তিং স্বকাং মে প্রযচ্ছ
ন মোক্ষে গ্রহোমেহস্তি দামোদরেহ॥ ৭ ॥

নমস্তেহস্তু দাম্নে স্ফুরদ্দীপ্তি-ধাম্নে
ত্বদীয়োদরায়াথ বিশ্বস্য ধাম্নে।
নমো রাধিকায়ৈ ত্বদীয়-প্রিয়ায়ৈ
নমোহনন্তলীলায় দেবায় তুভ্যম॥ ৮ ॥

26/10/2026

ভক্তির দামোদর মাস আরম্ভ - জয় ভগবান দামোদর 🙏

আজ থেকে শুরু হলো ভগবানের প্রিয়তম পবিত্র মাস শ্রী দামোদর মাস এবং আজকে থেকে পবিত্র দামোদর মাস ব্রত শুরু | ভগবান দামোদর কি...
26/10/2026

আজ থেকে শুরু হলো ভগবানের প্রিয়তম পবিত্র মাস শ্রী দামোদর মাস এবং আজকে থেকে পবিত্র দামোদর মাস ব্রত শুরু |

ভগবান দামোদর কি জয় 🙏💖

শুভ কোজাগরী লক্ষ্মীপূজা 🙏🌺
25/10/2026

শুভ কোজাগরী লক্ষ্মীপূজা 🙏🌺

🌺🙏 শুভ কোজাগরী লক্ষ্মীপূজা 🙏🌺মা লক্ষ্মীর কৃপায় প্রতিটি ঘর ভরে উঠুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তিতে। 🪷✨মায়ের আশীর্বাদে স...
24/10/2026

🌺🙏 শুভ কোজাগরী লক্ষ্মীপূজা 🙏🌺

মা লক্ষ্মীর কৃপায় প্রতিটি ঘর ভরে উঠুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভক্তিতে। 🪷✨

মায়ের আশীর্বাদে সকলের জীবন হোক মঙ্গলময়।

জয় মা লক্ষ্মী! 🪷🙏

#মালক্ষ্মী #লক্ষ্মীপূজা #শুভলক্ষ্মীপূজা

বাঁশ দিয়ে ভিন্ন এক পুজার প্যান্ডেল তৈরী করে মানুষের মন করলো এবার 🙏বনানী গুলশান
24/10/2026

বাঁশ দিয়ে ভিন্ন এক পুজার প্যান্ডেল তৈরী করে মানুষের মন করলো এবার 🙏

বনানী গুলশান

দুর্গা পুজা ২০২৬ 🥰বসুন্ধরা আবাসিক এলাকা
24/10/2026

দুর্গা পুজা ২০২৬ 🥰

বসুন্ধরা আবাসিক এলাকা

❤️💖
24/10/2026

❤️💖

রুপং দেহি 🙏
24/10/2026

রুপং দেহি 🙏

Address

Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Kamalaksa Krsnakisora Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kamalaksa Krsnakisora Das:

Shortcuts

Share