21/12/2025
আমার অনেক স্বপ্ন ছিলো ছেলেকে সেন্ট গ্রেগরি স্কুলে ভর্তি করাবো।লটারি তে আসলো কিন্তু ওয়েটিং লিস্ট এ।
প্রতি বছর নাকি ওয়েটিং লিস্ট থেকে বাচ্চা দের ভর্তি নেয়।কিন্তু এ বছর একটা বাচ্চা ও ওয়েটিং লিস্ট থেকে ভর্তি নিলো না।
ছেলের ও খুব ইচ্ছে সে বিগ স্কুলে পড়বে।
যেহেতু তার বয়স ৪+ তাই এ বছর তাকে স্কুলে ভর্তি করাতে হবে।
আমাদের মহল্লার মধ্যে মোটামুটি ভালো মানের ইংরেজি ভার্সন এর কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করালাম।
খুব একটা খুশি হতে পারি নি আমি বা ছেলে।
আগামী দিনের সফলতার আশায় এখন কার পথচলা।