The Cattle Journal

Directions Website

The Cattle Journal A cattle-focused community sharing farm life, cattle market updates and rural stories from Bangladesh.

Jummah Mubarak Everyone!Sahara Agro Collection for 2027!
04/09/2026

Jummah Mubarak Everyone!

Sahara Agro Collection for 2027!

28/08/2026

কুষ্টিয়ার পোড়াদহ থেকে হাজারীবাগ হাটে এসেছিল এই কালো ষাঁড়টি। গরুটির জন্য ব্যাপারী ১২ লাখ টাকা দাম চেয়েছিলেন। তবে গরুটার সাইজ ও গঠন বিবেচনায় আমার কাছে দামটা কিছুটা বেশি মনে হয়েছে।

এটা সম্পূর্ণই ব্যবসায়ীর চাওয়া দাম। দাম নিয়ে আমাদের মতের অমিল থাকতেই পারে, তবে একজন ব্যবসায়ী হিসেবে হয়তো তিনি তার গরুর মূল্য নিজের হিসাব অনুযায়ী নির্ধারণ করেছেন।

14/08/2026

২০২৬ সালের কোরবানির ঈদে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফ্লেগভি।

টাঙ্গাইল থেকে ৬ লাখ ৯৯ হাজার টাকায় কেনা হয়েছিল গরুটি। সামনে থেকে দেখলে গরুটার গঠন, কালার আর পুরো লুক সত্যিই নজর কাড়ার মতো ছিল।

13/08/2026

চান রাতের দিন জমজমাট গরুর বাজার।

দিয়াবাড়ি গরুর হাট, ২৭ মে ২০২৬।

05/08/2026

Eid se pehle ghar ki raunak tha, Eid ke baad sirf yaadon mein reh gaya. Pata hi nahi chala kab waqt guzar gaya, Dekhte hi dekhte woh laapata ho gaya.

30/07/2026

হাটে ঘুরতে ঘুরতে চোখে পড়া একটি সুন্দর শাহীওয়াল। কোনো বাড়তি সাজসজ্জা নয়, নিজের গঠন আর সৌন্দর্যেই আলাদা ছিল।

গাবতলী গরুর হাট।
২৪ মে, ২০২৬।

ঈদের আগে গরুটার তোলা শেষ ছবিগুলোর একটি। কুরবানির জন্য খামার থেকে কিনে আনার পর কয়েকটা দিন গরুটিকে মালিকের নিজের কাছে রাখা...
29/07/2026

ঈদের আগে গরুটার তোলা শেষ ছবিগুলোর একটি। কুরবানির জন্য খামার থেকে কিনে আনার পর কয়েকটা দিন গরুটিকে মালিকের নিজের কাছে রাখা, যত্ন নেওয়া, সময় দেওয়া, সবকিছু মিলিয়ে অল্প সময়ের মধ্যেই একটা মায়া তৈরি হয়ে যায়। ঈদের আগের এই ছবিটা এখন সেই সময়টারই একটা স্মৃতি। পেছনের ঈদের সাজসজ্জা আর আলোর মধ্যে দাঁড়িয়ে থাকা গরুটাকে দেখলে সেই কুরবানির ঈদের দিনগুলোর কথা মনে পড়ে যায়।

গরুর মালিক: Inzamam UL Haque Utshaw
নরসিংদীর হাম্বা ফার্ম থেকে ২০২৬ কুরবানির উদ্দেশ্যে গরুটিকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে কিনে আনা হয়েছিল।

ঈদের দুই দিন আগে আমবাগিচা হাটে গিয়ে চোখে পড়েছিল এই গরুটিকে। চুয়াডাঙ্গার সিয়াম এগ্রো ফার্ম থেকে আসা ৫০টি গরুর একটি ছি...
28/07/2026

ঈদের দুই দিন আগে আমবাগিচা হাটে গিয়ে চোখে পড়েছিল এই গরুটিকে। চুয়াডাঙ্গার সিয়াম এগ্রো ফার্ম থেকে আসা ৫০টি গরুর একটি ছিল এটি। হাটে তখন ব্যস্ততা তুঙ্গে, একের পর এক মানুষ এসে গরু দেখছিলেন। কে জানে, সেদিন হয়তো কোনো এক পরিবারের ঈদের আনন্দের অংশ হয়ে গিয়েছিল এই গরুটিও।

27/07/2026

ঠিক দুই মাস আগে, আজকে ছিল কুরবানির ঈদের চাঁনরাত। আর পুরান ঢাকায় চাঁনরাত মানেই এক অন্যরকম আনন্দ। পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে সবার গরু দেখা, কার গরু কেমন, কত বড়, কত দাম, এসব নিয়ে আড্ডা।

ছোট কাটারা, চকবাজার
২৭ মে, ২০২৬

13/07/2026

পশ্চাতে থাকা স্টার প্রিন্ট আর অসাধারণ শারীরিক গঠনের কারণে দিয়াবাড়ি হাটে বেশ সাড়া ফেলেছিল এই শাহিওয়াল গরুটি। বাবুল বেপারী শুরুতে দাম হাঁকিয়েছিলেন ১০ লক্ষ টাকা। শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হয়েছিল, সেটা আর জানা যায়নি। ⭐

Address

Dhaka
1211

Alerts

Be the first to know and let us send you an email when The Cattle Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share