Momo's Moments

Directions

Momo's Moments Welcome to Momo's Moments.
Help to grow this page

11/06/2026

Relax see you not for mind 😎😎

09/06/2026

I carry a happy soul wherever I go.










সুখ-দুঃখের ছোটবেলার বিকেলগুলো প্রায়ই বিকেলে  আমাদের বাসায় আমার মায়ের ঘরে  যেন একটা ছোট্ট “জীবনের আসর” বসে যেত। প্রতিব...
09/06/2026

সুখ-দুঃখের ছোটবেলার বিকেলগুলো

প্রায়ই বিকেলে আমাদের বাসায় আমার মায়ের ঘরে যেন একটা ছোট্ট “জীবনের আসর” বসে যেত। প্রতিবেশী খালাম্মারা আসতেন—কারো হাতে পান, কারো চোখে দিনের ক্লান্তি, আর মুখে হাজারো অজানা গল্প।

পান খেতে খেতে শুরু হতো সংসারের কথা, জীবনযুদ্ধের গল্প। কারো ছেলের পড়াশোনা, কারো মেয়ের বিয়ে, কারো স্বামীর সাথে অভিমান, আবার কারো ছেলের বউ নিয়ে ছোট্ট কষ্ট—সবকিছুই সেখানে উজাড় করে বলা যেত।

আর আশ্চর্য ছিল একটাই… সেই গল্পগুলো শুধু গল্প থাকত না। কথার মাঝেই জন্ম নিত সমাধান। একজন বলতেন তার অভিজ্ঞতা, আরেকজন চোখের পানি মুছে হেসে উঠতেন—মনে হতো, “আমি একা না।”

তখন প্রতিবেশী মানে শুধু পাশের বাড়ির মানুষ ছিল না… তারা ছিল একেকটা ভরসার হাত, একেকটা নির্ভরতার নাম।

কারো বাড়িতে বিয়ে? পুরো পাড়া যেন নিজের বাড়ির মতো দায়িত্ব নিত।
কারো অসুস্থতা? খবর না দিয়েই কেউ হাসপাতালে নিয়ে যেত।
ঘরে বড় কেউ না থাকলে—প্রতিবেশী ভাই বা খালু এসে দাঁড়াতেন অভিভাবকের মতো, নিঃস্বার্থভাবে।

কোনো স্বার্থ ছিল না, কোনো হিসাব ছিল না… ছিল শুধু হৃদয় থেকে হৃদয়ে একটা অদৃশ্য বন্ধন।

আজকে সময় বদলেছে… কিন্তু সেই আন্তরিকতা, সেই মানবিকতা, সেই “প্রতিবেশী মানে পরিবার”—এই অনুভূতিটা এখন আর পাওয়া যায় না ।

প্রতিবেশী শুধু পাশের মানুষ নয়, একসময় তারা ছিল আমাদের নিরাপত্তা, আমাদের ভরসা, আমাদের আরেকটা পরিবার। 🤍🤍

Childhood afternoons of joy and sorrow…

Almost every afternoon in our home, especially in my mother’s room, it felt like a small “gathering of life” would naturally begin. Neighbouring aunts would come—some holding betel leaves, some carrying the tiredness of the day in their eyes, and all of them bringing countless untold stories.

While chewing betel, the conversation would begin—about family matters, life struggles, and everyday realities. Someone would talk about their son’s studies, someone about a daughter’s marriage, someone about conflicts with a husband, and someone else about small pain related to their daughter-in-law. Everything was shared openly, without hesitation.

And the most beautiful thing was… those stories never remained just stories. In the middle of conversation, solutions would quietly emerge. One would share experience, another would smile through tears and feel lighter—like, “I am not alone.”

Back then, “neighbour” was not just someone living next door… they were a hand of support, a name of trust, and a sense of belonging.

A wedding in the neighbourhood? The whole area would take responsibility as if it were their own home.
Someone ill? A neighbour would take them to the hospital without even being asked.
If there was no elder at home, a neighbour uncle or brother would step in like a guardian—selflessly.

There were no expectations, no calculations… only an invisible bond from heart to heart.

But today, times have changed… and that warmth, that humanity, that feeling of “neighbours are family” is not easily found anymore.

A neighbour is not just someone living beside us—they were once our safety, our support, and another family to rely on. 🤍

08/06/2026
08/06/2026

On the green grass, I feel like a kite flying freely… 🪁
With the gentle breeze, soft ground, and an open sky above, there is a strange and beautiful sense of peace 🌿💫

🌿🪁✨

07/06/2026

I am enough, just as I am.

07/06/2026

Siblings fight

04/06/2026

বাকি মাস গুলো কি করবো 🤔

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momo's Moments posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category