Minhaz blog

Minhaz blog Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Minhaz blog, Camera/Photo, Dhaka.

21/07/2026

একদিন তোদের জন্য দোয়া করে চোখের পানি ফেলেছি, আজ তোদের বিরুদ্ধেই লিখছি। এর দায় তোদেরই। তোদের ঔদ্ধত্যপূর্ণ আচারণ।

নাহিদ-হাসানাতদের হুমকি ধামকি শুনলে মনে হয় জুলাই ওদের বাপ-দাদার।

মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেও ওদের মতো দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করেনি। এখানেই নাহিদ-হাসানাতদের মতো ক্ষমতালোভী-অর্থলোভী আর প্রকৃত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের মধ্যে পার্থক্য। মীরজাফর মুক্তিযুদ্ধ বিরোধী-স্বাধীনতা বিরোধী চক্রের সাথে তোদের মিলন।

কোটা বিরোধী আন্দোলন করে তোরা ঢাবিতে জুলাই কোটা রাখলি আর মুক্তিযুদ্ধ কোটা বাদ দিলি। ধরে নিলাম জামাতের বুদ্ধিতে মুক্তিযুদ্ধ কোটা বাদ গেছে, কিন্তু তোরাতো এর বিরোধিতা করলিনা। তার মানে তোদের গাত্র দাহ ছিল মুক্তিযুদ্ধ নিয়ে। এটাই কি প্রমাণ করেনা?

তোদের মুখে সারাদিন জুলাই জুলাই, কিন্তু কাউকে দেখলাম না কেউ মুক্তিযুদ্ধ নিয়ে একটি বক্তব্য দিয়েছিস। তবে কি তোরা মুক্তিযুদ্ধ ভুলিয়ে বর্তমান প্রজন্মকে জুলাই খাওয়াতে চাচ্ছিস ?

তোরা জুলাই আন্দোলনে শহীদদের জন্য কোটি টাকা এককালিন দাবি করিস, কিন্তু যারা এই দেশ স্বাধীন করেছিল, সেই স্বাধীন দেশের সংসদ আজ তোরা, সেই স্বাধীন দেশে মুক্তিযুদ্ধদের নিয়ে তোদের কোন কথা নেই, তোদের কোন মায়া নেই, তোদের কোন অনুদানের কথা নেই, আফসোস আজও অনেক মুক্তিযুদ্ধ পরিবার না খেয়ে দিন কাটায়। তারা কিন্তু তোদের মতো কোটি টাকা দাবি করেনি। বা সংসদে যেতে, ক্ষমতায় যেতে, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা করে সারাদিন ভুলি আউরিয়ে মুখে ফেনা তুলেনি।

ওদের এতো জুলাই জুলাই করার একটাই কারন, জামাতের বি টিম হয়ে জামাতের মুখে যে স্বাধীনতাবিরোধী কালো দাগ তা মুছে দিতে চায়, এবং বার বার জুলাই জুলাই করে মুক্তিযুদ্ধকে ঢেকে দিয়ে জুলাই ক্রেডিট নিয়ে জামাতকে ক্লিন করতে চায়। কিন্তু এই মউদুদির ঔরসরা জানেনা ২৫০ বছর পরেও কিন্তু ভারতবর্ষের মানুষ মীরজাফর আলি খাঁ এর বিশ্বাসঘাতকতার কথা ভুলে যায়নি।

এই জামাত-শিবির এখন বলতে চায় ৭১ এ কেন স্বাধীন হলাম, কেন পাকিস্তানের থেকে আলাদা হলাম, এই স্বাধীনতা বিরোধী রাজাকারদের মুখে থু মেরে বলতে চাই ৫৬ বছর পরে বেলুচিস্তানের দিকে তাকিয়ে দেখ, তারা কেন আলাদা হচ্ছে। জানি তোরা বলবি ভারতের ষড়যন্ত্র, যার ষড়যন্ত্রই হোক, তারাতো স্বাধীন হচ্ছে।

হুম ধরে নিলাম তোদের কথা ঠিক ভারতের ষড়যন্ত্র, তোরা ভারতের বিরোধিতা করিস কিন্তু তোদের পিয়ারে আব্বা আফগানিস্তান কেন ভারতের হয় পাকিস্তানের সাথে যুদ্ধ করছে? তোরা না শ্লোগান দিতি 'বাংলা হবে আফগান, আমরা হবো তালেবান।' তো তোদের সেই আফগান কেন ভারতের সাথে? তবে তোরাও কি ভারতেরই এজেন্ট? প্রশ্ন করছি কেন ! তোরাতো সত্যিই ভারতের এজেন্ট। তোরা মুখে বিরোধিতা করিস আবার গোপনে ভারতের সাথে মিটিং করিস। এজন্যই জনগণ তোদের মুনাফিক বলে। তোরা আসলেই মুনাফিক।

19/07/2026

সানি তুই কামডা করলি কি !

19/07/2026
08/07/2026

জনবহুল ঢাকার বুকে এক খন্ড নির্মল প্রকৃতি

25/06/2026

পাখীর চোখে প্রিয় বাংলাদেশ

09/06/2026

যদি মন কাদে তুমি চলে এসো- - -

সামরিক বাহিনীর কাছে অনুরোধ—অর্থের সমস্যার কারণে যদি আপনারা নিজস্ব মিসাইল তৈরি করতে না পারেন, তাহলে একটি ব্যাংক অ্যাকাউন্...
09/05/2026

সামরিক বাহিনীর কাছে অনুরোধ—অর্থের সমস্যার কারণে যদি আপনারা নিজস্ব মিসাইল তৈরি করতে না পারেন, তাহলে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। এ দেশের সাধারণ মানুষ টাকা দিতে রাজি আছে, তবুও তারা একটি শক্তিশালী সামরিক বাহিনী দেখতে চায়।

আর যারা বলেন সামরিক খাতে অর্থ ব্যয় করা মানে “লস প্রজেক্ট”, তাদের বলি—এটা আসলে একটি বিনিয়োগের মতো। যেমন তুরুস্ক দীর্ঘদিন ধরে তাদের সামরিক খাতে বিনিয়োগ করেছে, আর বর্তমানে চলমান সামরিক মেলায় তারা মাত্র ৩ দিনেই ৮ বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি চুক্তি করেছে।

আলহামদুলিল্লাহ !
24/04/2026

আলহামদুলিল্লাহ !

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minhaz blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category