14/05/2026
এদের দেখলে এখন আর আগের মতো মায়া লাগে না…
কারণ বাস্তবতা নিয়ে প্রতিদিন এত কিছু বলার পরও অনেকেই না বুঝে বিদেশে পাড়ি জমাচ্ছে।
আসার আগে কত স্বপ্ন, কত হাসি — “হাবিবি কাম টু দুবাই”
“হাবিবি আনা রুহ সৌদি”
“দুবাই / সৌদি মানেই টাকা আর সুন্দর জীবন।”
কিন্তু বাস্তবতা ভিন্ন…
বিদেশে আসার পর অনেকেই কাজ পায় না, কোম্পানি পায় না, আকামা থাকে না।
দালালের কথায় বিশ্বাস করে লাখ লাখ টাকা ঋণ নিয়ে এসে আজ অনেক বাংলাদেশি যুবক রাস্তায়, পার্কে মানবেতর জীবন কাটাচ্ছে।
আজ তাদের মুখে শুধু হতাশা — “হায় হায় কেন আসলাম!”
“৫ লাখ টাকা ঋণ এখন শোধ করবো কিভাবে?”
এই কান্না, এই আহাজারির শেষ কোথায়?
বিদেশে আসার আগে অবশ্যই সঠিক তথ্য জেনে, যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন।
শুধু মানুষের দেখানো স্বপ্ন দেখে নিজের জীবন ধ্বংস করবেন না। ভাই বোনেরা একটু কস্ট করে শেয়ার করূন যেনো অামাদের সমাজের ছেলেরা দেখতে পারে