Krishna Priya Dashi

Krishna Priya Dashi "ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ, হলো কৃষ্ণ শীক্ষা"
"নিঃশ্বাসে প্রশ্বাসে থাক সদা কৃষ্ণ,,কৃষ্ণ জীবন কৃষ্ণতেই মরণ"🙏

📌 পিতৃ ঋণ ও পিতৃ দোষ: 👇👇পিতৃ ঋণ ও পিতৃ দোষ এই দুই শব্দ একরকম অর্থ বহন করে না। জ্যোতিষীয় দৃষ্টিকোণে ও বিভিন্ন শাস্ত্র অনু...
29/05/2026

📌 পিতৃ ঋণ ও পিতৃ দোষ: 👇👇
পিতৃ ঋণ ও পিতৃ দোষ এই দুই শব্দ একরকম অর্থ বহন করে না। জ্যোতিষীয় দৃষ্টিকোণে ও বিভিন্ন শাস্ত্র অনুযায়ী এর আলাদা আলাদা অর্থ আছে। এখানে ঋণ বলতে বুঝায় "কর্জ", যা মানুষ যখন জন্ম গ্রহণ করে তখন তিন প্রকারের ঋণ নিয়ে জন্ম গ্রহণ করে, তাহাই সংক্ষেপে বলা হয় পিতৃ ঋণ।
যেমন :-
(১) পিতৃ ঋণ
(২) ঋষি ঋণ
(৩) দেব ঋণ।

এখানে পিতৃ ঋণ নিয়ে কিছু আলোচনা করা হলো।

🔶 (১) পিতৃ ঋণ :-

(ক) পূর্বজ (মাতা-পিতা ও বংশ) এর প্রতি করা কর্তব্য।
আমাদের জীবনে যা কিছু আছে - শরীর, বংশ, পারিবারিক সংস্কার, পরম্পরা - সবকিছু আমাদেরে পূর্বজগন দিয়েছেন। এইজন্য উনাদের প্রতি কৃতজ্ঞতা, সেবা ভাব রাখা ও শ্রাদ্ধাদি কর্ম করা আমাদের প্রধান কর্তব্য।

যখন কোনো ব্যাক্তি মাতা-পিতা বা বয়স্ক পূর্বজের সেবা করবে না, বংশ ও পরম্পরার অপমান করবে, শ্রাদ্ধ-তর্পন ও পিতৃ কর্ম উপেক্ষা করবে তখন সন্তানের উপর পিতৃ ঋণ আসবে।

তাছাড়া যদি কোনো পূর্বজ (সাত সিঁড়ি পর্যন্ত) তার জীবদ্দশায় কোনো অধর্ম করেছেন বা অন্যায়পূর্ণ কর্ম করেছেন তাহলে বংশের উপর পিতৃ ঋণ আসে।

🔶 (খ) পিতৃ ঋণের লক্ষণ :-

গৃহে সন্তান সম্পর্কীয় সমস্যা (সন্তান না হওয়া, গর্ভপাত, রুগ্ন সন্তান জন্ম হওয়া)।
বিবাহে বিলম্ব বা বৈবাহিক জীবনে নানা সমস্যা।
ঘরে অকারণে নানা প্রকার অশান্তি, ঝগড়া-বিবাদ, হঠাৎ সংকটময় পরিস্থিতি তৈরী হওয়া।
গৃহে কোনো সদস্যের অকাল মৃত্যু বা অপমৃত্যু।
অকারণ ঋণ গ্রহণ, ধনহানি বা হঠাৎ আর্থিক সংকট তৈরী হওয়া।
স্বপ্নে পূর্ব পিতৃদের দেখা বা অন্য মৃত ব্যাক্তি দেখা।
ঘরে পূজা-পাঠে অংশ না নেওয়া বা কোনো দেবস্থানে/গুরুপাটে যেতে অনীহা প্রকাশ।

🔶 (গ) জন্মকুণ্ডলীতে পিতৃ ঋণ :-

পিতৃ ঋণের জন্য নবম ভাব (পিতা, ধর্ম, পিতৃ আশীর্বাদ), দ্বাদশ ভাব (পিতৃ মুক্তি, পরলোক সম্পর্কীয় কর্ম), পঞ্চম ভাব (সন্তান, বংশ পরম্পরা) সংকেত দেয়।

প্রধান গ্রহ : রবি (পিতা ও পূর্বজের কারক) ও শনি, রাহু, কেতু, (পাপ গ্রহ যা পিতৃ ঋণের সংকেত দেয়)।

জ্যোতিষীয় সংকেত :-
রবি যদি রাহু, কেতু বা শনি দ্বারা পীড়িত হয়।
নবম ভাব বা নবম ভাবের অধিপতি যদি পাপ গ্রহের দ্বারা পীড়িত হয়।
পঞ্চম স্থানে রাহু/কেতু বা শনির দুষ্প্রভব দেখা যায়।
রবি যদি নবম, পঞ্চমে, দ্বাদশে থাকে এবং সেই স্থান যদি নিচ হয় বা পাপ গ্রহের দ্বারা পীড়িত হয়।
কখনো কখনো দেখা যায় চন্দ্র রাহু/কেতু (চন্দ্র গ্রহণ) যুক্ত হয়ে আছে, তাহলে বুঝতে হবে জাতকের মাতৃপক্ষীয় পিতৃ ঋণ আছে।

🔶 (ঘ) পিতৃ ঋণ মুক্তি উপায় :-

(১) পিতৃ তর্পন ও শ্রাদ্ধ (বিশেষ করে পিতৃ পক্ষে করা দরকার),
(২) গরু-কুকুর-কাককে খাবার দেওয়া,
(৩) পিপল বৃক্ষের সেবা করা, পিতৃ সুক্তের জপ করা,
(৪) প্রতি রবিবার সকালে স্নান করে সূর্য্য অর্ঘ্য দেওয়া (তামার ঘটিতে জল নিয়ে লাল ফুল, তিল, চাউল, দূর্বা দিয়ে),
(৫) শৈনেশ্চর বা সোমবতী অমাবস্যায় পিতৃর নাম ভোজন দান ও পিপল বৃক্ষের নিচে সন্ধ্যায় তিল তেলের প্রদীপ জ্বালানো।

পিতৃ ঋণের অর্থ হলো - আমরা নিজ পূর্বজের নিকট থেকে শরীর, জীবন, সংস্কার, ধন-সম্পত্তি ও বংশ পরম্পরা যা কিছু পেয়েছি তাহাই কর্মাত্মক পিতৃ ঋণ।

এর মূল ভাব হলো যে আমাদের পূর্বজগণ ওদের নিজ জীবদ্দশায় যা কিছু অপূর্ণ কার্য্য, অধর্ম,অন্যায় বা কর্ত্যব্যে অবহেলা করেছেন, তার পরিণাম আমাদের জন্মকুণ্ডলীতে ও জীবনে পেয়ে থাকি।

আমাদের উচিত ওদের অসম্পূর্ণ ধর্মকার্য্য, অসম্পূর্ণ সংকল্প ও ছেড়ে যাওয়া অপূর্ণ কর্ত্যব্য কর্ম পূরণ করা।

📌 উদাহরণ :-

পূর্বজগণ দান-ধর্ম কম করেছেন, ধর্ম-কর্ত্যব্য ছেড়ে দিয়েছিলেন, পরিবারের সদস্যদের কষ্ট দিয়েছিলেন - এমন হওয়ায় বংশের উপর পিতৃ ঋণ দেখা দেয় যা অবশ্যই আমাদের পরিশোধ করতে হবে।

এই ঋণ সচরাচর শ্রাদ্ধ, তর্পন, সেবা, দান, সন্তান-পোষণ ও ধর্ম-কর্মের দ্বারা হ্রাস করা হয়।

✍️ (সংগৃহীত)

#হরে_কৃষ্ণ ゚ ゚

🕯 শ্রীপুরুষোত্তম মাসের স্নান ও তিলক ধারণের মহিমা :👇পবিত্র শ্রীপুরুষোত্তম মাস (মলমাস) অত্যন্ত পুণ্যময় একটি সময়। এই পবিত্র...
29/05/2026

🕯 শ্রীপুরুষোত্তম মাসের স্নান ও তিলক ধারণের মহিমা :👇

পবিত্র শ্রীপুরুষোত্তম মাস (মলমাস) অত্যন্ত পুণ্যময় একটি সময়। এই পবিত্র মাসে আমাদের শাস্ত্রে স্নান এবং তিলক ধারণের কিছু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে, যা অত্যন্ত কল্যাণকর।
📜আসুন জেনে নিই শাস্ত্রের সেই অমূল্য বিধান ও তার সরল ব্যাখ্যা:

💦 স্নান-বিধি (স্নানের নিয়ম):

সমুদ্রগা-নদী-স্নানমুত্তমং পরিকীৰ্ত্তিতম্।
বাপী-কূপ-তড়াগেষু মধ্যমং কথিতং বুধৈঃ।
গৃহে স্নানং তু সামান্যং গৃহস্থস্য প্রকীৰ্ত্তিতম্॥

💡 সরলার্থ: পণ্ডিতগণের মতে, এই পবিত্র মাসে সমুদ্রগামী নদীতে (যেমন গঙ্গা) স্নান করা সবচেয়ে উত্তম। কোনো বড় দিঘি, কূপ বা জলাশয়ে স্নান করা মাঝারি ফলদায়ক। আর সাধারণ গৃহস্থরা যখন নিজেদের ঘরে স্নান করেন, তখন তা সাধারণ পুণ্যফল দান করে।

✨ তিলক-ধারণ বিধি :

শ্রীপুরুষোত্তম-ব্রতী স্নান সম্পন্ন করার পর নিচের নিয়মটি পালন করবেন—
সপবিত্রেণ হস্তেন কুর্য্যাদাচমন-ক্রিয়াম্।
আচম্য তিলকং কুর্য্যাদ্গোপী-চন্দন-মৃৎস্না।॥
ঊর্দ্ধপুণ্ড্রমৃজুং সৌম্যং দণ্ডাকারং প্রকল্পয়েৎ।
শঙ্খ-চক্রাদিকং ধার্য্যং গোপী-চন্দন-মৃৎস্না।॥

💡 সরলার্থ: স্নানের পর পবিত্র হাতে প্রথমে আচমন (শুদ্ধিকরণ) করতে হবে। তারপর গোপীচন্দন দিয়ে কপালে সোজা, সুন্দর ও দণ্ডাকার (লম্বালম্বি) ঊর্দ্ধপুণ্ড্র তিলক আঁকতে হবে। সেই সাথে গোপীচন্দনের মাটি দিয়ে শরীরে শঙ্খ, চক্র ইত্যাদি পবিত্র চিহ্ন ধারণ করতে হবে।

🌿 সনাতন ধর্মের এই সুন্দর ও কল্যাণময় তথ্যটি নিজে জানুন এবং অন্যদেরও জানার সুযোগ করে দিন।
📢 পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রোফাইলে এবং বিভিন্ন ধর্মীয় গ্রুপে শেয়ার (Share) করে অন্যদের মাঝে পুণ্য অর্জনের সুযোগ ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ! 🙏
@
#শ্রীপুরুষোত্তমমাস #সনাতনধর্ম #পুরুষোত্তমব্রত #ধর্মীয়জ্ঞান #ভক্তিযোগ #গোপীচন্দন #তিলকধারণ #পুণ্যমাস #শাস্ত্রীয়জ্ঞান #হরেকৃষ্ণ ゚ ゚

একাদশীতে কেন পঞ্চরবিশস্য বর্জন একাদশীর বৈজ্ঞানিক ব্যাখ্যা :👇👇নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী, "এই বিশ্বের প্রত্যেকটি বস্...
29/05/2026

একাদশীতে কেন পঞ্চরবিশস্য বর্জন
একাদশীর বৈজ্ঞানিক ব্যাখ্যা :👇👇

নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুযায়ী, "এই বিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তুকণাদ্বয়ের ভর এবং তার মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে"

আর তাই পৃথিবীর উপর চন্দ্রের প্রভাব রয়েছে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ~

চন্দ্রের কিরণে শষ্য পরিপুষ্ট হয় এবং চন্দ্রের প্রভাবে সাগরে জোয়ার ও ভাটা হয়। জোয়ারের সময় সমুদ্রের জল ফুলে উঠে।

গবেষণায় দেখা গেছে, দশমী থেকে দ্বাদশী পর্যন্ত চন্দ্রের আকর্ষণ বেশি হয়। অর্থ্যাৎ চন্দ্রের বেশি আকর্ষণ হয় একাদশীতে। কঠিন বস্তুর চেয়ে তরল এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে চন্দ্রের আকর্ষণ ভালোভাবে কাজ করে।

আর শষ্যের একটি বৈশিষ্ট্য হচ্ছে, তা শরীরে জল ধারণ করে রাখে অর্থ্যাৎ শরীর হতে জল নির্গত হতে দেয়না। আমাদের শরীরের প্রায় ৭০-৭৫ ভাগই জল। তাই একাদশীতে যদি শষ্য গ্রহন করা হয়, তাহলে দেহে জলের আধিক্য দেখা যায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয়।

তাই একাদশীতে যদি শষ্য বর্জন করে নির্জলা উপবাস বা ফলমূল গ্রহণ করা হয় তাহলে শরীরের অতিরিক্ত জল নির্গত হয়। ফলে রোগ ব্যাধি কম হয়।

সুতরাং, বৈদিক শাস্ত্রে যে, একাদশীতে পঞ্চশষ্য বর্জনের কথা বলা হয়েছে তা সম্পূর্নরুপে বিজ্ঞানসম্মত।

তাই সকলের প্রত‍িটি একাদশী পালন করুন, হরিনাম জপ করুন এবং সুখী হোন।🙏😍

#হরে_কৃষ্ণ #শুভরাত্রি ゚

মৃত্যু পরীক্ষায় উত্তীর্ন হবেন কিভাবে❓❓ #ভাগবতে উল্লেখ আছে যে, ''জীবের সমস্ত প্ৰকার সুফলের মূল স্বরুপ সুদুর্লভ এই মনুষ্যজ...
29/05/2026

মৃত্যু পরীক্ষায় উত্তীর্ন হবেন কিভাবে❓❓
#ভাগবতে উল্লেখ আছে যে, ''জীবের সমস্ত প্ৰকার সুফলের মূল স্বরুপ সুদুর্লভ এই মনুষ্যজন্ম প্ৰকৃতির নিয়মে সুলভে লাভ করা যায় । কিন্তু এই মনুষ্যদেহ এক সুপরিকল্পিত নৌকার মতো । শ্ৰীকৃষ্ণের কৃপারুপ অনুকুল বায়ুর দ্বারা পরিচালিত এমণ নৌকা লাভ করেও যে ব্যক্তি এই সংসার - সমুদ্ৰ পার হওয়ার চেষ্টা না করে , সে আত্মঘাতী''।
অতএব , যারা মানব - জন্মের সদ্ব্যবহার করল না , জীবনের মূল উৎস শ্ৰীভগবানের অভয় শ্রীপাদপদ্মে আশ্ৰয় নিতে যাদের মতি হল না , কেবল মায়া-মোহগ্ৰস্ত হয়ে যারা সংসার - চিন্তায় মশগুল থাকল , তারা মৃত্যুর পর অধঃপতিত হয়ে নরক যন্ত্রনা ভোগ করবে এতে কোন সন্দেহ নেই।
🍀আমরা এই জড়জগতে শুধু কি ফেল করার জন্য এসেছি ?
স্কুল - কলেজের ছাত্ররা পরীক্ষার জন্য প্ৰস্তুত হয় । দিনরাত তারা মনোযোগ সহকারে পাঠ্য বিষয় অধ্যয়ন করতে থাকে । সারাবছর ভালমতো পড়াশুনা করলে তারা সহজেই পরীক্ষায় উত্তীৰ্ণ হয়ে যাবে । একেই বলে পরীক্ষার জন্য প্ৰস্তুতি ।
সেইরকম মানব জীবনের মৃত্যুও একটি পরীক্ষা । সারাজীবন হরিভজন অনুশীলন করলে সহজেই দেহত্যাগের পর নিত্য পরম আনন্দময় ভগবদ্বাম উন্নীত হওয়া যায় । যখন কোনও ছাত্র পড়াশুনা ঠিকভাবে করে , তখন পাঠ্য বিষয় স্মরণ করে খাতায় সহজে লিখতে পারে । তেমনই ঠিকমতো কৃষ্ণভজন করলে মৃত্যুকালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা স্মরণ হবে । এইভাবে ভগবদ্ধামে উন্নীত হওয়া যাবে ।
ভগবান শ্ৰীকৃষ্ণ গীতায় শিক্ষা দিয়েছেন —
''অন্তকালে চ মামেব স্মরন্মুক্তা কলেবরম,
যা প্ৰয়াতি স মদ্ভাব যাতি নাস্ত্যত্ৰ সংশয়ঃ''॥ ৮/৫
অনুবাদঃ “ জীবনের অস্তিমকালে আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলে সেই জীব আমার কাছে ফিরে আসবে । এ বিষয়ে কোনও সংশয় নেই'' ।
🍀কিন্তু মূর্খেরা কৃষ্ণবিদ্বেষী হয়ে কৃষ্ণভজন করে না !
যে ছাত্ৰ সর্বক্ষন ছায়াছবি , উপন্যাস , বন্ধুবান্ধবের বাড়ি , সঙ্গী-সাথীর কথা চিন্তা করে সে পরীক্ষায় ভাল করতে পারবে না । তার পক্ষে পরীক্ষায় উত্তীণ হওয়া সম্ভব না ।
তেমনই যে ব্যক্তি এই জড় সংসার সুখ ভোগ চরিতাৰ্থ করার চিন্তায় রত , সে কখনও মৃত্যুর পর শাশ্বত গতি লাভ করতে পারে না ।
🍀গীতায় ভগবান মৃত্যুর জন্য সবাইকে প্ৰস্তুত হওয়ার কথা বলেছে ।
কৃষ্ণকথা শ্ৰবণই ভব-সমুদ্ৰ পারের উপায়।

#ভক্ত ゚ ゚ ゚

পুরুষোত্তম মাসে এই ৩৫টি কাজ অবশ্যই করুন।🪷 কার্তিক মাসের থেকেও হাজার গুন বেশি মাহাত্ম্য। 🙏আমরা তো সব কিছুতেই একটু বেশি চা...
16/05/2026

পুরুষোত্তম মাসে এই ৩৫টি কাজ অবশ্যই করুন।🪷 কার্তিক মাসের থেকেও হাজার গুন বেশি মাহাত্ম্য। 🙏
আমরা তো সব কিছুতেই একটু বেশি চাই, তাই না? কেনাকাটা করতে গেলে যেখানে ডিসকাউন্ট বা অফার থাকে, সেখানেই আমরা ভিড় করি। পুরুষোত্তম মাস বা অধিক মাস চলে এসেছে ঠিক তেমনই এক বিশাল সুযোগ নিয়ে! যেখানে অল্প ভক্তিতেই মিলবে বহুগুণ।

🌺 পুরুষোত্তম মাসের গুরুত্বপূর্ণ নিয়মসমূহ:

১. ব্রহ্ম মুহূর্তে জাগরণ: সকালে ব্রহ্ম মুহূর্তে জাগা উচিত। ব্রহ্ম মুহূর্ত ভোর ৪:০০ টা থেকে ৪:৫৮ মিনিট পর্যন্ত হয়। অর্থাৎ সকাল ৪টেয় জেগে যাওয়া উচিত।

২. প্রাতঃক্রিয়া ও পূজা: প্রাতঃক্রিয়া সেরে নিজের মঙ্গল আরতি, পূজা এবং যে হরিনাম জপ হয় তা করা উচিত।

৩. নাম জপ: আপনারা সবাই বৈষ্ণব, সবাই ভক্ত। যারা হরিনাম জপ করেন না (হরে কৃষ্ণ মহামন্ত্র), অন্তত এই পুরুষোত্তম মাসে এই মন্ত্র জপ করা উচিত।

৪. জপ সংখ্যা বৃদ্ধি: যারা ১৬ মালা জপ করেন, তাদের ২৫ মালা, ৩৩ মালা বা ৬৪ মালা—অর্থাৎ আরও বাড়ানো উচিত। বিশেষ করে ৩৩ মালার জপের মহিমা অনেক।

৫. আচার্যদের প্রার্থনা: এই মাসে বিশেষ রূপে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় এবং এই প্রার্থনা আচার্যদের শ্লোকের মাধ্যমে করা উচিত।

৬. জয় রাধা মাধব: ঠাকুর ভক্তিবিনোদ যেমন লিখেছেন—নিয়ম করা উচিত যে সকালে উঠে আমরা 'জয় রাধা মাধব' গাইব।

৭. চৌরাষ্টকম পাঠ: দুপুরে 'চৌরাষ্টকম' গাইবেন, তাতেও পুরুষোত্তমের মহিমা বলা হয়েছে।

৮. অষ্টকম পাঠ: সন্ধ্যায় বা দিনে একবার 'নন্দনন্দন অষ্টকম', 'শ্রী জগন্নাথ অষ্টকম' বা 'শচীসুত অষ্টকম'—এই তিনটি অষ্টকমের মধ্যে যেকোনো একটি আমরা গাইব।

৯. রোটেশনে গায়ন: নিয়মটি রোটেশনে রাখা উচিত—আজ নন্দনন্দন তো কাল জগন্নাথ অষ্টকম, তারপর শচীসুত।

১০. বিশেষ মন্ত্র জপ: দিনে ৩৩ বার এক সময়ে এই মন্ত্রটি পুনরাবৃত্তি করা উচিত:

"গোবর্ধনধরং বন্দে গোপালং গোপারূপিণম্। গোকুলোৎসবমীশানং গোবিন্দং গোপিকাপ্রিয়ম্।।"

এবং সাথে ভগবানের সম্মুখে ৩৩ বার প্রনাম। ( পুরুষদের দন্ডবৎ, মাতাজিদের পঞ্চাঙ্গ প্রনাম)

১১. গীতা পাঠ: ভগবদ্গীতার ১৫তম অধ্যায়ের (পুরুষোত্তম যোগ) পাঠ করা উচিত। এর শ্লোকগুলো বোঝার মতো সুন্দর, যা পাঠ করলে কথা শোনার সময় বড় আনন্দ আসবে।

১২. ব্রহ্ম স্তুতি: ভাগবতমের দশম স্কন্ধের ১৪তম অধ্যায়—'ব্রহ্ম স্তুতি', যা ব্রহ্মা ভগবান কৃষ্ণকে করেছেন (তা পাঠ করা)।

১৩. সরল জীবন: 'সিম্পল লিভিং হাই থিংকিং'। নিজের জীবনযাত্রা সহজ করে দেওয়া উচিত এবং বিচার বা চিন্তা উন্নত রাখা উচিত।

১৪. মিতাহার: খাবারে কেবল ফলার বা খাবার সীমিত করা উচিত। যতটা খান, তার চেয়ে কমানোর চেষ্টা করুন।

১৫. আলস্য ত্যাগ: ৫ বার খেলে ৪ বার খান, ৩ বার খেলে ২ বার। উদ্দেশ্য হলো যাতে আলস্য না আসে, ঘুম না আসে। তপস্যার নামে দিনভর শুয়ে থাকার চেয়ে একটু খেয়ে ভজন করাই শ্রেয়।

১৬. দেশি ঘিয়ের ভোগ: কেবল দেশি ঘি ব্যবহার করে ভোগ বানানো উচিত, অন্য কিছু নয়।

১৭. ব্রহ্মচর্য পালন: পুরুষ হোক বা স্ত্রী, এই মাসে ব্রহ্মচর্য ব্রত পালন করা।

১৮. নিষ্কাম কর্ম: যে কাজই করবেন তা যেন কেবল কৃষ্ণের জন্য হয় (ব্যবসায়াত্মিকা বুদ্ধি)।

১৯. আধ্যাত্মিক প্রগতি: অন্য কাজের জন্য কম প্রচেষ্টা করা এবং যাতে ভক্তিতে প্রগতি হয় সেই কাজে বেশি পরিশ্রম করা।

২০. জাগতিক কাজ বর্জন: মাসির বাড়ি যাওয়া বা এখানে-ওখানে যাওয়া এই মাসে কমিয়ে দিন এবং ভক্তির কাজ বাড়িয়ে দিন।

২১. অগ্রাধিকার: শারীরিক প্রয়োজন সীমিত করে আধ্যাত্মিক প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া।

২২. সংকল্প প্রকাশ: নিজের সংকল্প গুরুর সামনে বা ভক্তদের সামনে প্রকাশ করা উচিত। কাগজে লিখে সবাইকে দেখিয়ে বেড়ানো উচিত নয়, তাহলে পরের দিনই ওটা বন্ধ হয়ে যাবে।

২৩. প্রিয় বস্তু ত্যাগ: নিজের কোনো প্রিয় বস্তু, খাবার বা দিনচর্যার কোনো একটি অঙ্গ ত্যাগ করা উচিত। যেমন—"আজ থেকে আমি করলা ত্যাগ করলাম।"

২৪. ধামবাস: এই মাসে ৩০ দিন ভগবানের ধামে বাস করা উচিত। সম্ভব না হলে ইসকন মন্দিরে বেশি বেশি যাওয়া উচিত এবং ভক্তদের সঙ্গে সঙ্গ করা উচিত।

২৫. পুষ্প অর্পণ: ভগবানকে নিত্য তুলসী দল এবং পদ্ম ফুল অর্পণ করা উচিত। না পেলে স্মরণ করেও এটি করা যায়।

সম্ভব হলে ৩৩ প্রকার পুস্প এবং ৩৩ টা তুলসী ভগবানের চরনে অর্পন করুন।

২৬. ক্রোধ বর্জন: ক্রোধ ত্যাগ করার চেষ্টা করুন এবং যে পরিস্থিতি উত্তেজিত করে তোলে তা থেকে বাঁচা উচিত।

২৭. বৈষ্ণব অপরাধ: বৈষ্ণব অপরাধ থেকে পূর্ণরূপে বাঁচার চেষ্টা করুন।

২৮. গ্রন্থ বিতরণ: গীতা, ভাগবত বা পুরুষোত্তমের কথা আছে এমন বই বেশি করে বিতরণ করুন। আমাদের আচার্যরা এই গ্রন্থগুলোর জন্য অনেক পরিশ্রম করেছেন।

২৯. প্রসাদ সেবা: বৈষ্ণবদের সেবা করা এবং তাদের প্রসাদ খাওয়ানো উচিত।

৩০. শ্রবণ ও শুদ্ধিকরণ: হরি কথা দিয়ে নিজের শুদ্ধিকরণ করুন। রোজ নিয়ম করে কথা শোনা উচিত এবং তার সময়সীমা বাড়ানো উচিত।

৩১. পরিক্রমা: ধাম পরিক্রমার বিশেষ গুরুত্ব আছে। সম্ভব না হলে ইসকন মন্দিরে বা নিজের ঘরের মন্দির বা তুলসী গাছকে ৩৩ বার পরিক্রমা করুন কীর্তন করতে করতে।

৩২. মন্দির মার্জনা: অন্তত নিজের ঘরের মন্দির রোজ পরিষ্কার রাখুন। এই মাসে মন্দিরকে ঝকঝকে রাখুন (গুন্ডিচা মার্জন)।

৩৩. পবিত্র স্নান: পবিত্র নদীতে রোজ স্নান করা উচিত। গঙ্গার ৩৩ বার ডুব দেওয়ার মাহাত্ম্য রয়েছে। সম্ভব না হলে এই শ্লোকটি বলে স্নান করলে সব নদীর ফল পাওয়া যাবে:

"গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি। নর্মদে সিন্ধু কাবেবি জলেঽস্মিন্ সন্নিধিং কুরু।।" ৩৩ বার মাথায় জল ঢালতে পারেন।

৩৪. দীপ দান: নিত্যরূপ রাধা ও কৃষ্ণকে দীপ (প্রদীপ) অর্পণ করবেন। সম্ভব হলে ৩৩ প্রদীপ অর্পন করুন।

৩৫. বৈষ্ণব ভোজন: সংকল্প শেষে বৈষ্ণবদের ডাকুন এবং ঘি দিয়ে তৈরি খাবার বা ভেট অর্পণ করুন। রোজ না পারলে ৩৩ দিনের ভোজন একদিনে করাতে পারেন।

হরে কৃষ্ণ

পুরুষোত্তম মাসে এই ৩৫টি কাজ অবশ্যই করুন।🪷 কার্তিক মাসের থেকেও হাজার গুন বেশি মাহাত্ম্য। 🙏

পঞ্চতত্ত্ব কী?পঞ্চতত্ত্ব অর্থ “পাঁচটি তত্ত্ব”। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তি প্রচারের জন্য পাঁচটি ভিন্ন রূপে প্রকাশিত হয়েছ...
16/05/2026

পঞ্চতত্ত্ব কী?
পঞ্চতত্ত্ব অর্থ “পাঁচটি তত্ত্ব”। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভক্তি প্রচারের জন্য পাঁচটি ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন

এই পাঁচ রূপকেই বলা হয় পঞ্চতত্ত্ব।
শাস্ত্র (শ্রীচৈতন্য চরিতামৃত, আদি লীলা ৭.৫) থেকে

শ্লোক:
পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং
ভক্ত-রূপ-স্বরূপকম্
ভক্তাবতারং ভক্তাখ্যং
নমামি ভক্ত-শক্তিকম্

অর্থাৎ
আমি সেই শ্রীকৃষ্ণকে প্রণাম করি, যিনি পাঁচটি তত্ত্বে প্রকাশিত হয়েছেন—ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্তঅবতার, ভক্তশক্তি এবং ভক্ত।

পঞ্চতত্ত্ব কারা?
১. শ্রীচৈতন্য মহাপ্রভু
তত্ত্ব: ভক্ত-রূপ
তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, কিন্তু ভক্তের রূপে অবতীর্ণ হয়ে ভক্তি শিক্ষা দিয়েছেন।
২. নিত্যানন্দ প্রভু
তত্ত্ব: ভক্ত-স্বরূপ
তিনি শ্রীবলরাম ভগবানের প্রথম বিস্তার।
৩. অদ্বৈত আচার্য
তত্ত্ব: ভক্ত-অবতার
তিনি মহাবিষ্ণুর অবতার, যিনি মহাপ্রভুকে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান করেছিলেন।
৪. গদাধর পণ্ডিত
তত্ত্ব: ভক্ত-শক্তি
তিনি শ্রীমতী রাধারাণীর দিব্য শক্তির প্রকাশ।
৫. শ্রীবাস পণ্ডিত
তত্ত্ব: ভক্ত
তিনি শুদ্ধ ভক্তের প্রতীক, নারদ মুনির প্রতিনিধিত্ব করেন।

সহজে মনে রাখার উপায়
“চৈ-নি-অদ্বৈ-গদা-শ্রী”
ছোট ছন্দ
চৈতন্য রূপ, নিতাই স্বরূপ, অদ্বৈত অবতার,
গদাধর শক্তি, শ্রীবাস ভক্ত এই পাঁচে প্রেমের দ্বার।

পঞ্চতত্ত্বের শিক্ষা:
পঞ্চতত্ত্ব আমাদের শেখায়
ভগবান নিজে, তাঁর বিস্তার, তাঁর অবতার, তাঁর শক্তি এবং তাঁর ভক্ত
এই পাঁচটি একত্রে মিলেই পূর্ণ ভক্তি ও প্রেম প্রকাশ পায়।

হরে কৃষ্ণ 🙏

🍀🙏 হরেকৃষ্ণ 🙏🍀একাদশী বার্তা 🍀 একাদশী বার্তা 🍀 একাদশী বার্তাআজ ২৯শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ,, ১৩ই মে ২০২৬ ইং তারিখ রোজ বুধবার...
13/05/2026

🍀🙏 হরেকৃষ্ণ 🙏🍀
একাদশী বার্তা 🍀 একাদশী বার্তা 🍀 একাদশী বার্তা
আজ ২৯শে বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ,, ১৩ই মে ২০২৬ ইং তারিখ রোজ বুধবার "পবিত্র অপরা একাদশীর" উপবাস ব্রত।😍

🌿🌹পারন পরেরদিন সকাল :(বৃহস্পতিবার)

সকাল ০৫:১৬ - ০৯:৪২ মিনিট মধ্যে।(বাংলাদেশ)🇧🇩
এবং ~~~
সকাল ০৪:৫৬ - ০৯:২১ মিনিট মধ্যে।(পশ্চিমবঙ্গ)🇮🇳

☀ একাদশী সংকল্প মন্ত্র :
একাদশ্যাং নিরাহারঃ স্থীত্বা অহম্ অপরেহহনি, ভোক্ষ্যামি পুন্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত।

অনুবাদঃ হে পুন্ডরীকাক্ষ, হে উচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মোদিয় শরণস্থান হোন।

☀ একাদশী পারণ মন্ত্র :
একাদশ্যাং নিরাহারঃ ব্রতে নানেব কেশব ।
প্রসিদ সমূখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভবঃ

অনুবাদঃ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা পূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞানদৃষ্টি প্রদান করুন।

🌱⭐ অপরা একাদশী মাহাত্ম্য :

👉 মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন- হে কৃষ্ণ! জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি, আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন।

শ্রীকৃষ্ণ বললেন- হে মহারাজ! মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভাল প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী ‘অপরা’ নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রুণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যাভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে।

মকররাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়; শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়; গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিন্ডদানে যে ফল পাওয়া যায়; সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, মুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম-যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়; সুর্যগ্রহণে কুরক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণ তানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে।

এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্যসদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম-মৃত্যুই কেবল সার হয়।

অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মান্ডপুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
জয় অপরা একাদশীর জয়..🙏😍🙌

👉জীবন থেকে যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না তাই সময় নষ্ট না করে এখনই ঈশ্বর জ্ঞান লাভ করার চেষ্টা করুন🙏🙏
কৃপা করে সকলে মহামন্ত্র জপ করুন ও মানব জীবন ধন‍্য করুন..🙏😍🌹

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।।🙏🙏

াধামাধব 🙏💝 #শুভ_রাত্রি #একাদশী_বার্তা #প্রভুপাদ #গুরদেব #দিব্যবাণী #প্রভুপাদ ゚ ゚

📖পঞ্চদশ অধ্যায় - "পুরুষোত্তম-যোগ" শ্লোক ১শ্রীভগবানুবাচ ঊর্ধ্বমূলমধঃশাখমশ্বত্থং প্রাহুরব্যয়ম্। ছন্দাংসি যস্য পর্ণানি যস্ত...
04/05/2026

📖পঞ্চদশ অধ্যায় - "পুরুষোত্তম-যোগ"
শ্লোক ১
শ্রীভগবানুবাচ
ঊর্ধ্বমূলমধঃশাখমশ্বত্থং প্রাহুরব্যয়ম্।
ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিৎ ॥ ১॥
শ্রীভগবান্ উবাচ-পরমেশ্বর ভগবান বললেন; ঊর্ধ্বমূলম্-ঊর্ধ্বমূল; অধঃ- নিম্নমুখী; শাখম্-শাখাবিশিষ্ট; অশ্বত্থম্-অশ্বথ বৃক্ষ; প্রাহুঃ-বলা হয়েছে; অব্যয়ম্-নিত্য; ছন্দাংসি-বৈদিক মন্ত্রসমূহ; যস্য-যার; পর্ণানি-পত্রসমূহ; যঃ-যিনি; ত্বম্-সেই; বেদ-জানেন; সঃ-তিনি; বেদবিৎ-বেদজ্ঞ।

গীতার গান :
শ্রীভগবান কহিলেন :
বেদবাণী কর্মকাণ্ডী সংসার আশ্রয় ।
নানা যোনি প্রাপ্ত হয় কভু মুক্ত নয় ॥
সংসার যে বৃক্ষ সেই অশ্বত্থ অব্যয়।
ঊর্ধ্বমূল অধঃশাখা নাহি তার ক্ষয় ॥
পুষ্পিত বেদের ছন্দ সে ব্রহ্মের পত্র।
মোহিত সে বেদবাক্য জগৎ সর্বত্র ॥

অনুবাদ :
পরমেশ্বর ভগবান বললেন-ঊর্ধ্বমূল ও অধঃশাখা-বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষটিকে জানেন, তিনিই বেদজ্ঞ।

👉 তাৎপর্য:

ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তা হলে বেদের অর্থ কি❓

📖 এই অধ্যায়ে বর্ণনা করা হচ্ছে যে, বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আহরণ করেছেন।
জড় জগতের বন্ধনকে এখানে একটি অশ্বখ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বখ বৃক্ষটির কোন শেষ নেই। সে এক ডাল থেকে আর এক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, আবার আর এক ডালে, এভাবেই সে ঘুরে বেড়ায়। এই জড় জগৎরূপী বৃক্ষটির কোন অন্ত নেই এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনই সম্ভাবনা নেই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতারূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটির সম্বন্ধে অবগত হতে পারেন, তখন তিনি তার বন্ধন থেকে মুক্ত হতে পারেন।

🧘‍ মুক্ত হওয়ার এই পন্থাটিকে ভালভাবে উপলব্ধি করা উচিত। পূর্ববর্তী অধ্যায়গুলিতে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার নানা রকম পন্থা বর্ণিত হয়েছে এবং ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত আমরা দেখেছি যে, ভক্তিযোগে পরমেশ্বর ভগবানের সেবা করাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। এখন, ভক্তিযোগের মূল তত্ত্ব হচ্ছে জড়-জাগতিক কর্মে অনাসক্তি এবং ভগবানের অপ্রাকৃত সেবার প্রতি আসক্তি। এই অধ্যায়ের শুরুতে জড় জগতের প্রতি আসক্তির বন্ধন ছিন্ন করার পন্থা বর্ণনা করা হয়েছে। এই জড় অস্তিত্বের মূল ঊর্ধ্বমুখী। তার অর্থ হচ্ছে, এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চলোকে মহৎ-তত্ত্বের জড়-জাগতিক অস্তিত্ব থেকে তার শুরু হয়। সেখান থেকে গ্রহমণ্ডলরূপী বিভিন্ন শাখা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে পড়ে। তার ফল হচ্ছে জীবের কর্মফল, যেমন ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ।

🌱 এখন এই জগতে এমন কোন গাছের অভিজ্ঞতা আমাদের নেই, যার শাখা নিম্নমুখী আর মূল ঊর্ধ্বমুখী, কিন্তু সেটি আছে। সেই গাছ দেখতে পাওয়া যায় একটি জলাশয়ের ধারে। আমরা দেখতে পাই যে,জলাশয়ের তীরের বৃক্ষগুলির শাখা নিম্নমুখী ও মূল ঊর্ধ্বমুখী হয়ে জলে প্রতিবিন্বিত হয়। পক্ষান্তরে বলা যায়, এই জড় জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ-জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। জলে যেমন বৃক্ষের ছায়া পড়ে, তেমনই চিৎ-জগতের ছায়া পড়ে আমাদের কামনার উপর। প্রতিবিম্বিত জড় আকাশে বস্তুর অবস্থিতির কারণ হচ্ছে কামনা-বাসনা। এই জড় অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই বৃক্ষটি সম্বন্ধে যথার্থভাবে জানতে হবে। তা হলে তার বন্ধন সে ছিন্ন করতে পারে।

🌳 এই বৃক্ষটি বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব হওয়ার ফলে, তার অবিকল প্রতিরূপ। চিৎজগতে সব কিছুই আছে। নির্বিশেষবাদীরা মনে করে যে, জড় জগৎরূপী বৃক্ষের মূল হচ্ছে ব্রহ্মা এবং সাংখ্য দর্শন অনুযায়ী, সেই মূল থেকে প্রকৃতি ও পুরুষ, তারপর প্রকৃতির তিনটি গুণ,তারপর পঞ্চ-মহাভূত, তারপর দশেন্দ্রিয়, মন আদির প্রকাশ হয়। এভাবেই তারা সমস্ত জড় জগৎকে চব্বিশটি উপাদানে বিভক্ত করে। ব্রহ্ম যদি সমস্ত প্রকাশের কেন্দ্র হন, তা হলে এই জড় জগতের প্রকাশ হচ্ছে কেন্দ্র থেকে ১৮০ ডিগ্রী বা একটি অর্ধবৃত্ত এবং অপর ১৮০ ডিগ্রী বা অপর অর্ধাংশ হচ্ছে চিৎ-জগৎ। জড় জগৎ যদি বিকৃত প্রতিবিম্ব হয়, তা হলে চিৎজগতে অবশ্যই সেই একই ধরনের বৈচিত্রা রয়েছে, কিন্তু তা রয়েছে বাস্তবভাবে। 'প্রকৃতি' হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি এবং 'পুরুষ' হচ্ছেন ভগবান স্বয়ং। সেই কথা ভগবদ্গর্গীতায় ব্যাখ্যা করা হয়েছে। এই প্রকাশ যেহেতু জড়, তাই তা অনিত্য, অস্থায়ী। প্রতিবিম্ব অস্থায়ী, কেন না কখনও কখনও তাকে দেখা যায়, আবার কখনও কখনও তাকে দেখা যায় না। কিন্তু তার উৎস, যেখান থেকে প্রতিবিম্ব প্রতিবিন্বিত হচ্ছে,তা নিত্য। জড় আকাশে সেই বৃক্ষের জড় প্রতিবিম্বটি কেটে বাদ দিতে হবে। যখন বলা হয় যে, কেউ বেদ সম্বন্ধে জানেন, তখন অনুমান করা হয় যে, এই জড় জগতের আসক্তি কিভাবে ছিন্ন করা যায়, তা তিনি জানেন। এই পন্থা যিনি জানেন, তিনি হচ্ছেন যথার্থ বেদজ্ঞ। বেদের কর্মকাণ্ডের প্রতি যে আকৃষ্ট, বুঝতে হবে সে বৃক্ষটির সবুজ পত্রের প্রতি আকৃষ্ট। বেদের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সে অবগত নয়। বেদের উদ্দেশ্য পরম পুরুষ নিজেই বর্ণনা করেছেন, তা হচ্ছে প্রতিবিম্ব বৃক্ষটি কেটে বাদ দিয়ে চিৎ-জগতের বাস্তব বৃক্ষটি লাভ করা।🙏🙏

জীবন থেকে যে সময় চলে যায় সে সময় আর ফিরে আসে না তাই সময় নষ্ট না করে এখনই ঈশ্বর জ্ঞান লাভ করার চেষ্টা করুন🙏🙏
কৃপা করে সকলে মহামন্ত্র জপ করুন ও মানব জীবন ধন‍্য করুন..🙏😍🌹
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।।🙏🙏

াধামাধব 🙏💝 #শুভ_রাত্রি #গীতা #প্রভুপাদ #গুরদেব #দিব্যবাণী

এই প্রসঙ্গটি মহাভারতের সেই গভীর ও কম আলোচিত কাহিনিগুলোর একটি, যেখানে প্রেম, ধর্ম, ত্যাগ ও নিয়তি একসূত্রে গাঁথা হয়ে আছে...
03/05/2026

এই প্রসঙ্গটি মহাভারতের সেই গভীর ও কম আলোচিত কাহিনিগুলোর একটি, যেখানে প্রেম, ধর্ম, ত্যাগ ও নিয়তি একসূত্রে গাঁথা হয়ে আছে।

🌊 বনবাসের সূচনা ও গঙ্গাতট

ইন্দ্রপ্রস্থে পাণ্ডবরা একটি কঠোর নিয়ম স্থির করেছিলেন—যদি কোনো ভাই অন্য ভাইয়ের ব্যক্তিগত সময়ে প্রবেশ করে, তবে তাকে বনবাস গ্রহণ করতে হবে।

একদিন এক ব্রাহ্মণকে রক্ষা করার জন্য অর্জুনকে নিজের অস্ত্র নিতে হয়। সেই কারণে তিনি অনিচ্ছাকৃতভাবে যুধিষ্ঠিরের কক্ষে প্রবেশ করেন, যেখানে দ্রৌপদী উপস্থিত ছিলেন।

ধর্মকে সর্বোচ্চ স্থান দিয়ে অর্জুন বিনা দ্বিধায় ১২ বছরের বনবাস গ্রহণ করলেন এবং তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন।
এই যাত্রার মধ্যেই তিনি পবিত্র গঙ্গার তীরে পৌঁছালেন।

🐍 উলূপীর সঙ্গে সাক্ষাৎ ও নাগলোকে গমন

গঙ্গায় স্নান করার সময় হঠাৎ এক রহস্যময় শক্তি অর্জুনকে জলের গভীরে টেনে নিয়ে গেল।

তিনি ছিলেন নাগরাজ কৌরব্যের কন্যা—উলূপী।

উলূপী অর্জুনকে নাগলোকে নিয়ে গেলেন এবং কোনো সংকোচ ছাড়াই তাঁর প্রেম প্রকাশ করলেন।

💫 ব্রত, ধর্ম ও প্রেমের দ্বন্দ্ব

অর্জুন প্রথমে দ্বিধায় পড়ে গেলেন, কারণ বনবাসকালে তিনি ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেছিলেন।

কিন্তু উলূপী যুক্তি দিয়ে বললেন যে এই ব্রত কেবল দ্রৌপদীর প্রসঙ্গে প্রযোজ্য, অন্য কারও ক্ষেত্রে নয়।

উলূপীর সততা ও স্পষ্টতা অর্জুনকে গভীরভাবে প্রভাবিত করল, এবং শেষ পর্যন্ত তিনি বিবাহে সম্মত হলেন।

💍 বিবাহ ও এক বীর পুত্রের জন্ম

নাগলোকে তাঁদের বিবাহ সম্পন্ন হলো এবং তাঁদের একটি পুত্র জন্ম নিল—ইরাবান।

পরবর্তীকালে ইরাবান কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করতে গিয়ে আত্মবলিদান দেন।

🛡️ উলূপীর দিব্য বরদান

বিদায়ের সময় উলূপী অর্জুনকে আশীর্বাদ করলেন—

“জলে কেউ কখনও তোমাকে পরাজিত করতে পারবে না, এবং সকল জলচর প্রাণী তোমার অধীন থাকবে।”

এই বরদান ভবিষ্যতে অর্জুনের জন্য অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছিল।

⚔️ বভ্রুবাহনের সঙ্গে যুদ্ধ ও মৃত্যু

বনবাসকালে অর্জুনের আরেকটি বিবাহ হয়েছিল চিত্রাঙ্গদার সঙ্গে, যাঁদের পুত্র ছিলেন বভ্রুবাহন।

অশ্বমেধ যজ্ঞের সময় পিতা-পুত্রের মুখোমুখি যুদ্ধ হয়। সেই যুদ্ধে বভ্রুবাহন অর্জুনকে পরাজিত করেন—এমনকি তাঁর মৃত্যু পর্যন্ত ঘটে।

💎 উলূপীর পুনর্জীবনের অলৌকিকতা

ঠিক তখনই আবার উলূপী উপস্থিত হলেন।

তিনি নাগলোক থেকে সঞ্জীবনী মণি নিয়ে এসে অর্জুনকে পুনরায় জীবিত করলেন।

কিছু কাহিনি অনুযায়ী, এই সমগ্র ঘটনাই ছিল এক অভিশাপ মোচনের উপায়—যা উলূপীর মাধ্যমেই সম্পূর্ণ হয়েছিল।

❤️ কাহিনির সারমর্ম

এটি শুধু একটি প্রেমের গল্প নয়, বরং জীবনের গভীর সত্যগুলোকেও প্রকাশ করে—

🔹 ধর্মের জন্য ত্যাগ — অর্জুনের বনবাস
🔹 নিঃস্বার্থ প্রেম — উলূপীর সমর্পণ
🔹 কর্তব্য ও আত্মবলিদান — ইরাবানের ত্যাগ
🔹 আশা ও পুনর্জন্ম — অর্জুনের পুনর্জীবন

এই কাহিনি আমাদের শেখায়— সত্যিকারের প্রেম শুধু পাশে থাকার নাম নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যেও তার প্রকৃত প্রকাশ ঘটে। 🙏

ব্রহ্ম মুহূর্ত খুবেই গুরুত্বপূর্ণ..🙏😍🌹
02/05/2026

ব্রহ্ম মুহূর্ত খুবেই গুরুত্বপূর্ণ..🙏😍🌹

Address

Barishal
Dhaka
6446

Website

Alerts

Be the first to know and let us send you an email when Krishna Priya Dashi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishna Priya Dashi:

Share

Category