10/02/2026
হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, জয় শ্রীল প্রভুপাদ
যে সকল ভক্ত দীক্ষা গ্রহণের জন্য মায়াপুর যেতে ইচ্ছুক এবং ভিসা রয়েছে অথবা ভিসার আবেদন করেছেন, তারা শীঘ্রই নিকটবর্তী মন্দিরে দীক্ষা প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন। আপনাদের মন্দিরের দীক্ষা প্রতিনিধিগণ বিভাগীয় কমিটির মাধ্যমে স্বামীবাগে অবস্থিত দীক্ষা ব্যবস্থাপনা বিভাগ তা প্রেরণ করবেন।
আগামী ১৭ ফেব্রুয়ারি শ্রীধাম মায়াপুরে পরমারাধ্য শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের দীক্ষা অনুষ্ঠান রয়েছে। যারা যারা ঐদিন যোগদান করতে পারবেন, তারা শীঘ্রই নাম প্রেরণ করুন। এছাড়াও ৫ মার্চের দীক্ষা অনুষ্ঠানেও বাঙালি ভক্তদের অংশগ্রহণের সীমিত সুযোগ রয়েছে।
উল্লেখ্য, যারা নতুন পরীক্ষার্থী তথা এর মধ্যে মায়াপুর থেকে পরীক্ষা সম্পন্ন হয়নি, অথবা পাশ করেননি, তাদেরকে অবশ্যই কমপক্ষে ১৬ তারিখ দুপুরের মধ্যে মায়াপুর জেপিএস অফিসে সরাসরি উপস্থিত হয়ে যোগাযোগ করতে হবে।
বিস্তারিত জানতে নিজ নিজ মন্দিরের দীক্ষা প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন। অপরের অবগতির জন্য বার্তাটি শেয়ার করুন।
অনুরোধক্রমে,
দীক্ষা ব্যবস্থাপনা অফিস, ঢাকা