25/03/2025
আমাকে হারালে তোমার অথবা পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হবে না। সূর্য নিয়ম করেই পুরো বিশ্বকে প্রদক্ষিণ করবে, সমুদ্রের ঢেউ প্রবল ধাপে তীরে এসে আঁছড়ে পড়বে, বাগনে ফুল ফুটবে, ঝরবে নিয়ম অনুপাতে। কোথাও ভেঙে যাবে না কারোর হাত ফসকে কাঁচের গ্লাস, কেউ ভুল করে রান্নায় লবন বেশি দিয়ে ফেলবে না, কেউ শোকে কাতর হয়ে আমাকে ভুলতে গিলে ফেলবে না একমুঠো ঘুমের ঔষুধ।