11/08/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
# # ডাঃ এম. এ. মতিন স্মৃতি স্মরণে
# পানশী নৌকা বাইচ প্রতিযোগিতা–২০২৬
আগামী *৫ ও ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং, দুই পর্বে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার **শ্রীফলতলা করতোয়া নদীতে* অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামবাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম বৃহৎ আয়োজন—
# # ঐতিহ্যবাহী পানশী নৌকা বাইচ প্রতিযোগিতা–২০২৬
শ্রীফলতলা গ্রামবাসীর আয়োজনে এবং *ডাঃ এম. এ. মতিনের স্মৃতি স্মরণে* অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানে থাকবে *শ্রীফলতলা নৌকা বাইচ পরিচালনা কমিটি*।
গ্রামবাংলার আবহমান ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রাণবন্ত উৎসব—এই নৌকা বাইচ প্রতিযোগিতায় আপনাদের সপরিবারে উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তভাবে কাম্য।
━━━━━━━━━━━━━━━━━━━━
# # প্রধান অতিথি
*ডক্টর এম. এ. মুহিত এম.পি*
মাননীয় প্রতিমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
# # বিশেষ অতিথি
*জনাব আল মামুন*
একান্ত সহকারী সচিব
মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
# # সম্মানিত অতিথিবৃন্দ
*জনাব মোঃ ইকবাল হোসেন হিরু*
সাবেক সভাপতি, শাহজাদপুর উপজেলা বিএনপি।
*জনাব আরিফুজ্জামান আরিফ*
সাবেক সাধারণ সম্পাদক, শাহজাদপুর উপজেলা বিএনপি।
*জনাব মোঃ রাজু আহমেদ*
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রতনকান্দি।
# # সঞ্চালনায়
*জনাব মোঃ সাবিবর হোসেন*
সভাপতি, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদল।
━━━━━━━━━━━━━━━━━━━━
# নৌকা বাইচে অংশগ্রহণের চূড়ান্ত শর্তাবলি
*১।* প্রত্যেক আগ্রহী পানশী নৌকাকে আগামী *৪ সেপ্টেম্বর ২০২৬ ইং* তারিখের মধ্যে পানশী নৌকা বাইচের মনোনীত প্রতিনিধির কাছে নির্ধারিত *রেজিস্ট্রেশন ফি ২,০০০ টাকা* জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
*২।* নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে আর অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। উক্ত নৌকা বাইচে পানশী নৌকা ছাড়া অন্য কোনো ধরনের নৌকা অংশগ্রহণ করতে পারবে না।
*৩।* রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে প্রতিযোগিতার দিন কোনো নৌকাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
*৪।* রেজিস্ট্রেশন সম্পন্ন করা নৌকাগুলোকে নিয়ে গ্রুপভিত্তিকভাবে প্রতিযোগিতা পরিচালিত হবে।
*৫।* প্রতিযোগিতা নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে। প্রয়োজনে একই সঙ্গে তিনটি নৌকা প্রতিযোগিতায় ছাড়া হতে পারে।
*৬।* প্রতিটি প্রতিযোগিতা শুরুর আগে নৌকাগুলোকে ন্যূনতম *৫ (পাঁচ) মিনিট* রশি ধরে স্থির অবস্থায় রাখতে হবে।
*৭।* পরিচালকের নির্দেশ পাওয়ার পর অর্থাৎ রেফারির বাঁশির সংকেতের সঙ্গে সঙ্গে নৌকা বাইচ শুরু হবে।
*৮।* প্রতিটি প্রতিযোগী নৌকাকে নির্ধারিত সীমার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
*৯।* প্রতিটি প্রতিযোগী নৌকাকে দুই প্রান্ত থেকে নিশান তুলতে হবে। কোনোভাবেই নির্ধারিত লাইন অতিক্রম করা যাবে না। লাইন অতিক্রম করলে সংশ্লিষ্ট নৌকাকে সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হবে।
নৌকার মাঝি ও বাইচালরা নিজেরাই নিশান সংগ্রহ করে চরন্দারের হাতে তুলে দেবেন। রশি বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে নিশান গ্রহণ করা যাবে না। প্রতিযোগিতা শেষে সংগৃহীত নিশান পরিচালনা কমিটির কাছে জমা দিতে হবে। নিশান ছাড়া কোনো নৌকাকে বিজয়ী ঘোষণা করা হবে না।
*১০।* প্রতিটি টান দুইমুখী হবে এবং প্রতিযোগী নৌকাগুলোকে ঘুরিয়ে আনা হবে।
*১১।* প্রত্যেক প্রতিযোগী নৌকাকে সকাল *৯:০০টার মধ্যে* প্রতিযোগিতাস্থলে উপস্থিত হতে হবে। সকাল *১০:০০টা থেকে* চূড়ান্ত টান শুরু হবে এবং বিকেল *৫:৩০টায়* নৌকা বাইচ সমাপ্ত করা হবে।
*১২।* প্রত্যেক নৌকার মালিক বা পরিচালক এবং সংশ্লিষ্ট মিডিয়াকর্মীকে আয়োজন কমিটি প্রদত্ত অঙ্গীকারনামায় স্বাক্ষর করে নিয়মকানুন মেনে চলার অঙ্গীকার করতে হবে।
*১৩।* মিডিয়া পারমিট বা পাস কার্ড ছাড়া কোনো মিডিয়াকর্মী নৌকা বাইচের নৌকার সঙ্গে থেকে ভিডিও ধারণ করতে পারবেন না। কার্ড সংগ্রহের জন্য *“পানশী নৌকা বাইচ গ্রুপ”*-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।
নিয়মিত নৌকা বাইচের ভিডিও ধারণের সঙ্গে যুক্ত প্রসিদ্ধ বা বৃহৎ লাইভ স্ট্রিমিং পেজ ও ইউটিউব চ্যানেলকে অনুমতি দেওয়া হবে। অনুমোদিত মিডিয়াকর্মীদের শুধুমাত্র পানশী নৌকা বাইচ গ্রুপের নির্ধারিত মিডিয়া নৌকায় উঠে ভিডিও ধারণ করতে হবে।
*১৪।* নৌকা বাইচ পরিচালনা কমিটির নির্দেশনা অমান্য করে কোনো নৌকার সঙ্গে অন্য কোনো নৌকা মারামারি বা বিবাদে জড়িয়ে পড়লে নৌকা বাইচ পরিচালনা কমিটি এবং পানশী নৌকা বাইচ গ্রুপ তার কোনো দায়ভার গ্রহণ করবে না।
*১৫।* নৌকা বাইচ উৎসব চলাকালে নদীতে সব ধরনের ইঞ্জিনচালিত নৌকা এবং ডিজে বক্সসংবলিত পিকনিকের নৌকা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
*১৬।* প্রাকৃতিক দুর্যোগ ছাড়া নির্ধারিত সময়েই প্রতিযোগিতা শুরু হবে।
*১৭।* কোনো অভিযোগ থাকলে কার্যকরী কমিটির কাছে লিখিতভাবে অভিযোগ দাখিল করতে হবে।
*১৮।* যেকোনো অভিযোগ বা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকরী কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
*১৯।* নৌকা বাইচসংক্রান্ত সব বিষয়ে নৌকা বাইচ পরিচালনা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
*২০।* প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী নৌকাগুলোর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার—
🥇 *প্রথম পুরস্কার: ১২৫ সিসি মোটরসাইকেল*
🥈 *দ্বিতীয় পুরস্কার: ১০০ সিসি মোটরসাইকেল*
🥉 *তৃতীয় পুরস্কার: একটি ফ্রিজ*
এ ছাড়া অংশগ্রহণকারী প্রত্যেকটি নৌকার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
━━━━━━━━━━━━━━━━━━━━
# আয়োজনে
# # শ্রীফলতলা গ্রামবাসী
# # # শাহজাদপুর, সিরাজগঞ্জ
# # যোগাযোগে: আয়োজন কমিটির পক্ষে—
**মানিক ভাই : ০১৭৩৭১২৪১৮৪ *
*মোঃ সেলিম রেজা:* ০১৯২৩-৩৬৪২৪২
*শাহাদত হোসেন:* ০১৭২৭-৫৯০১১০
*গোলাম মোস্তফা:* ০১৭১৯-৫৩৬১৬৮
*মোঃ রাসেল:* ০১৭০৭-৬৪০০৬৪
*মোঃ আলতাব প্রামাণিক
━━━━━━━━━━━━━━━━━━━━
# # শুভেচ্ছান্তে
# বাংলাদেশ নৌকা বাইচ ঐতিহ্য ফোরাম