Ruku's vlog

Ruku's vlog Thanks for Visiting my page

আম্মুর(শ্বাশুড়ি) হাতে বানানো চানাচুর😋
31/01/2024

আম্মুর(শ্বাশুড়ি) হাতে বানানো চানাচুর😋

03/10/2023

আসুন ইংরেজি শিখি😁
শাক সবজির ইংরেজী নাম:
শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

22/05/2023

৩২টা দাত বের করে ফোনে face look দিছিলাম।গতকাল একটি দাত পরে গেছে এখন লক খুলতেছে না 🫤

প্রথম বারের মত সামুদ্রিক ডোরি মাছের কাটলেট বানিয়ে খেলাম।মাছ টা খুবই উপকারী এবং সুস্বাদু। মাছ টা সামান্য টক স্বাদের এবং ন...
20/05/2023

প্রথম বারের মত সামুদ্রিক ডোরি মাছের কাটলেট বানিয়ে খেলাম।মাছ টা খুবই উপকারী এবং সুস্বাদু।
মাছ টা সামান্য টক স্বাদের এবং নরম।
যারা সামুদ্রিক মাছ খেতে পারেন না তারা এইভাবে কাটলেট বানিয়ে খেতে পারেন।

রেসিপি লাগবে?? 😋
20/05/2023

রেসিপি লাগবে?? 😋

28/03/2023

রমাদানঃ৫
হাদীস:
মুমিন গুনাহকে এরুপ ভারী মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড় টি তার উপর ভেঙে পড়ার আশঙ্কা করছে।আর পাপী পাপকে এরুপ হালকা মনে করে যেন একটি মাছি তার নাকের উপর দিয়ে চলে গেল।
(সহীহ বুখারী,হাদীস:৬৩০৮)

দোয়াঃ
রব্বানা লা তুজিগক্বলু বানা বা'দা ইজ হাদায়তানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাতান।ইন্নাকা আনতাল ওয়াহহাব।
অর্থ :
হে আমাদের প্রতিপালক! আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরসমূহকে বক্র করবেন না।এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন।নিশ্চয়ই আপনি মহাদাতা।
(সুরা আলে ইমরান, আয়াত:৮)

26/03/2023

রমাদানঃ৪
হাদীসঃ৪
যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী,সিয়াম ও তদ্রুপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল।
(সুনান ইবনে মাজাহ,হাদীস:১৬৩৯)

দোয়াঃ
জাহাবাজ জামাউ,ওয়াবতাল্লাতিল উরুকু,ওয়া ছাবাতাল আজরু ইন শা আল্লাহ।
অর্থঃ
পিপাসা দূরীভূত হয়েছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে,ইন শা আল্লাহ প্রতিদান নির্ধারিত রয়েচজে।
(সুনান আবু দাউদ, হাদিস:২৩৫৭)

26/03/2023

রমাদানঃ৩
হাদীসঃ
রমাদানে একটি উমরাহ আদায় করা, আমার সঙ্গে একটি ফরয হজ্ব আদায় করার সমান।
(সহীহ বুখারী,হাদিস ১৮৭৩)

দোয়াঃ
আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান,নাফিয়ান,ওয়া রিয্বকান,তয়্যিবান,ওয়া আমালান মুতাকাব্বালা।
অর্থঃ
হে আল্লাহ!আমি আপনার কাছে উপকারী জ্ঞান,উত্তম রিযক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করি।

25/03/2023

রমাদানঃ২
হাদিসঃ
নিশ্চয় আল্লাহ তোমাদের দৈহিক আকৃতি ও সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না।বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল।
(সহীহ মুসলিম, হাদিস:২৫৬৪)

দোয়াঃ
আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াততুকা ওয়াল
আফাফা ওয়াল গিনা।
অর্থঃ
হে আল্লাহ!নিশ্চয় আমি আপনার নিকট হিদায়াত,তাকওয়া,চারিত্রিক নিষ্কলুষতা এবং সচ্ছলতা প্রার্থনা করছি।
(সহীহ মুসলিম, হাদিস:২৭২১)

23/03/2023

আসুন,রমজানের ৩০ দিনে ৩০ টা হাদিস এবং ৩০ টা দোয়া শিখি ইন শা আল্লাহ।
রমজান ১ঃ
হাদিসঃ১
যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমাদানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
(সহীহ বুখারী,হাদিস:৩৮)

দোয়াঃ১
আল্লাহুম্মা লাকা ছুমতু,ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
হে আল্লাহ!আমি আপনার উদ্দেশ্যেই সিয়াম পালন করেছি এবং আপনার দেওয়া রিযক দ্বারাই ইফতার করেছি।(সুনান আবু দাঊদ,হাদিস:২৩৫৮)

07/07/2022

আসুন রান্নাঘরের টুকিটাকি টিপস শেয়ার করি।
১) চিনির কৌটায় লবঙ্গ দিয়ে রাখি পিপড়া উঠে না
২) চাল/ডালে শুকনা মরিচ দিয়ে রাখি পোকা হয়না
৩) মাছ ভিনেগার+ লবন দিয়ে ২মিনিট মাখিয়ে রেখে ধুয়ে নেই সুন্দর পরিষ্কার হয়।
৪) ফ্রিজে লেবু কেটে প্রত্যেক তাকে তাকে দিয়ে রাখি, কখনোই গন্ধ হয়না।
৫) কফির জার বাইরে রাখলে যতই এয়ার টাইট বয়াম হোক, জমাট বেধে যায়, তাই ফ্রিজের নরমাল চেম্বারে রাখি
৬) প্রয়োজন এর অতিরিক্ত শুকনা মশলা নরমাল ফ্রিজে রাখি কখনোই ছাতা পরে না।
৭) ফ্রিজে দুধ বা পানি কাচের বোতলে রাখি, প্লাস্টিকের বোতলে খাওয়া স্বাস্থ্যকর না।
৮) কাচামরিচ বোটা ছাড়িয়ে এয়ার টাইট বক্সের নিচে টিস্যু দিয়ে রাখি (যেহেতু দুইজন মানুষ আমরা) অনেকদিন একদম ফেশ থাকে। এভাবে ধনিয়া পাতাও গোড়ার দিক কেটে না ধুয়ে টিস্যু দিয়ে বক্সে রাখলে অনেকদিন ফ্রেশ থাকে
৯) ক্যাপ্সিকাম সাইজ অনুযায়ী কেটে নিয়ে এয়ার টাইট বক্সে ডিপে রেখে দেই, পিজ্জা পাস্তার সময় যতটুকু লাগে নামিয়ে নিয়ে আবার ডিপে রাখি, এতে ভালো থাকে প্লাস অপচয় হয়না। ৫-৬ মাসও এভাবে রাখা যায়, যেখানে থাকি ওখানে পাওয়া যায়না, একবারে নিয়ে এসে রাখি।
১০) গাজর ছিলে, স্লাইস করে পানিতে ডুবিয়ে কাচের জারে রাখি, ফ্রেশ থাকে।
১১) ফ্লোর লাইজল দিয়ে মুছলে বেশি চকচক করে, সপ্তাহে একদিন লাইজল আর প্রতিদিন ডিটারজেন্ট দিয়ে মুছি।
১২)একসপ্তাহের পেয়াজ কুচি করে বক্সে রাখি ফ্রিজে, এতে রান্নার সময় অনেক তাড়াতাড়ি হয়।
১৩) শুকনামরিচ ভেজে গুড়া করে বয়ামে রাখি ফ্রিজে এতে ভর্তা করার সময় আর দুই তিনটা করে মরিচ ভাজা লাগেনা।
১৪) পেয়াজ বেরেস্তা একবারে অনেকগুলো করে কাঁচের বয়ামে রেখে দেই, অনেকদিন ভালো থাকে।
১৫) এক দুই সপ্তাহ পরপর ফুটন্ত গরম পানিতে ভিনেগার সোডা আর লবন দিয়ে বেসিনে ঢেলে দেই, বেসিন কখনোই আটকায় না।
১৬) শুটকি কেটে এয়ার টাইট বক্সে করে ডিপে রাখি, পোকা হয়না। এয়ার টাইট বক্সে রাখতে হবে নাহলে আবার ফ্রিজে শুটকি গন্ধ করতে পারে।
১৭) হাতে রান্নার দাগ না লাগার জন্য গ্লাভস ইউজ করি, তবুও দাগ লাগলে লেবু দিয়ে হাতে ঘসলে উঠে যায়।

05/06/2022

এইসব গজব ছাড়া আর কিচ্ছু না।একটার পর একটা জায়গায় আগুন লাগছে।কাল কের লাইভ থেকেও শিক্ষা পায়না।আবারও কাছ থেকে ভিডিও করছে।

Address

Adabar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ruku's vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ruku's vlog:

Share