মেঘবালিকা

মেঘবালিকা oporajita.com
(1)

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে এ যেন সবচেয়ে সুন্দর—পরিবারের সবাই মিলেমিশে একসাথে থাকা। ডাইনিং টেবিলের আড্ডা হোক ব...
08/05/2026

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে এ যেন সবচেয়ে সুন্দর—পরিবারের সবাই মিলেমিশে একসাথে থাকা। ডাইনিং টেবিলের আড্ডা হোক বা বিকেলের চা, প্রিয় মানুষগুলোর হাসিমুখের সামনে দামী কোনো দৃশ্যই টেকো না।

আসলে আমাদের সমাজের কিছু মানুষের অবস্থা দেখলে রীতিমতো ঘেন্না লাগে। এরা ইসলামকে শুধু নিজেদের লালসা পূরণের হাতিয়ার বানিয়ে ফ...
07/05/2026

আসলে আমাদের সমাজের কিছু মানুষের অবস্থা দেখলে রীতিমতো ঘেন্না লাগে। এরা ইসলামকে শুধু নিজেদের লালসা পূরণের হাতিয়ার বানিয়ে ফেলেছে। আল্লাহ তায়ালা একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন ইনসাফ কায়েম করার জন্য, কোনো বিপদগ্রস্ত বিধবা বা অসহায় নারীকে সম্মানজনক জীবন দেওয়ার জন্য। অথচ এই লোকগুলো কী করছে? ঘরে একটা সুস্থ-সবল বউ থাকতেও স্রেফ নিজেদের চরিত্র রক্ষার বাহানা দিয়ে বা লালসা মেটাতে বিয়ের পর বিয়ে করে যাচ্ছে।
সবচেয়ে বড় নির্লজ্জতা হলো টাইমিং! একটা মেয়ে যখন গর্ভাবস্থার চরম কষ্ট সহ্য করে সিজারের টেবিলে যাচ্ছে, যখন তার জীবন-মরণ প্রশ্ন, ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে সাহস না দিয়ে স্বামী কিনা ব্যস্ত আরেকটা বিয়ে করে বাসর করতে? এটাকে কোন কিতাবের ইনসাফ বলে?
আল্লাহ বিয়ে করতে বলেছেন মানুষের উপকার করতে, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে। আর এরা ইসলামের নাম ভাঙিয়ে নিজের স্ত্রীর ওপর মানসিক জুলুম করছে। এদের ভেতর 'তাফাক্কুহ ফিদ্বীন' তো দূররে কথা, ন্যূনতম বিবেক বলতেও কিছু নেই। সবকিছু জায়েজ হলেই করা যায় না, মানুষের মধ্যে তো একটা মনুষ্যত্ব থাকতে হয়। এরা দ্বীনের ধারক-বাহক সেজে যা করছে, তাতে ধর্মের চেয়ে নিজেদের খাহেশাতই বড় হয়ে ধরা দিচ্ছে। ছিঃ, এদের এমন অবুঝ আর বিবেকহীন কাজ দেখে সত্যিই বিরক্তি লাগে!

06/05/2026

মানুষের হারানোর কিছু না থাকলেই বুঝি স্বাধীন হয়!!!!!

01/05/2026

চিল্লাইয়া মার্কেট পাওয়া যায়না জেনেও কিছু ভণ্ড চিল্লাইয়া মার্কেট নিতে চায়!!!! 😡😡😡😡😡

01/05/2026

"ভালোবাসার পূর্ণতা যখন সুন্দর কোনো মুহূর্তে ধরা পড়ে।"

২০২৬-এ এসে সচরাচর নাটক দেখে মানুষের চোখ ভেজে না, কিন্তু আজ একটা নাটক দেখে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ৭ বছর আগের সেই পু...
30/04/2026

২০২৬-এ এসে সচরাচর নাটক দেখে মানুষের চোখ ভেজে না, কিন্তু আজ একটা নাটক দেখে বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে ৭ বছর আগের সেই পুরনো ক্ষতটা আবার নতুন করে দগদগে হয়ে উঠেছে। আজ থেকে ঠিক ৭ বছর আগে ঠিক এইভাবেই বাবা আমাদের সবাইকে একা করে চলে গিয়েছিলেন।
নাটকটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল, চোখের সামনে আমার বাবার চলে যাওয়ার দৃশ্যগুলোই আবার ফিরে আসছে। সেই একই হাহাকার, সেই একই শূন্যতা। আগামীকাল বাবার ৭ম মৃত্যুবার্ষিকী। দীর্ঘ ৭টি বছর পার হয়ে গেল, কিন্তু বাবার অভাবটা আজও প্রতিটা মুহূর্তে অনুভব করি।
সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার বাবাকে ক্ষমা করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।

"বিকেল ৫ টা না কি সন্ধ্যা ৭ টা? প্রকৃতি আজ বড় অদ্ভুত এক হিসেব মেলাতে বসেছে। আমাদের জীবনটাও তো এমনই—কখনো অল্প পথ পেরোতেই ...
26/04/2026

"বিকেল ৫ টা না কি সন্ধ্যা ৭ টা? প্রকৃতি আজ বড় অদ্ভুত এক হিসেব মেলাতে বসেছে। আমাদের জীবনটাও তো এমনই—কখনো অল্প পথ পেরোতেই মনে হয় অনেকটা সময় পার হয়ে গেছে, আবার কখনো ঘড়ির কাঁটা স্থির থাকলেও পরিস্থিতি আমাদের দ্রুত বদলে যেতে শেখায়। অসময়ের বৃষ্টিটা হয়তো সেই পরিবর্তনেরই এক গান।"
অথচ ঘড়িতে সময় ৫:১৮

26/04/2026

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকায় বৃষ্টির দেখা!!!

25/04/2026

জীবন থেকে পালিয়ে বেড়ালে কখনো সমস্যার সমাধান হয়না !! সমস্যার মাঝে থেকে সমাধান বের করে করতে হবে!!
21/04/2026

জীবন থেকে পালিয়ে বেড়ালে কখনো সমস্যার সমাধান হয়না !! সমস্যার মাঝে থেকে সমাধান বের করে করতে হবে!!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মেঘবালিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share