HASAN BD entertainment

HASAN BD entertainment শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে আপনাদের সাথে আছে,"Hasan Bd entertainment" ধন্যবাদ ।

বর্ষ সেরা স্ট্রাইকার মিঁয়াও মিঁয়াও ।
17/03/2026

বর্ষ সেরা স্ট্রাইকার মিঁয়াও মিঁয়াও ।

মিরপুর  10 নম্বর গোল চক্কর এর ফুট ওভার ব্রিজটির বর্তমান অবস্থা খুবই খারাপ! ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয় ...
14/03/2026

মিরপুর 10 নম্বর গোল চক্কর এর ফুট ওভার ব্রিজটির বর্তমান অবস্থা খুবই খারাপ! ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয় এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, ছবিটার মত বাস্তবে রূপ দেয়া যায় কিনা ভেবে দেখতে ।

লাল সাদা শাড়ির আঁচলে ।।সোনালী ধানের মাঠে তোমার পায়ের নীরব ছোঁয়া, নদীর জলে ডুবে থাকা রোদ যেন তোমারই চোখের আলো।লাল সাদা শা...
01/03/2026

লাল সাদা শাড়ির আঁচলে ।।

সোনালী ধানের মাঠে তোমার পায়ের নীরব ছোঁয়া,
নদীর জলে ডুবে থাকা রোদ যেন তোমারই চোখের আলো।
লাল সাদা শাড়ির আঁচলে বিকেলের মৃদু হাওয়া খেলে যায়,
তোমার হাসির মতোই কোমল সেই দিগন্তের আভা ।
কলসির ভাঁজে লুকানো স্বপ্ন গুলো টুপটাপ বাজে,
তোমার হাটার ছন্দে মাটিও যেন প্রেমে পড়ে আজ।
সূর্যাস্তের রঙ মিশে যায় তোমার কপালের সিঁদুরে,
নদীর ঢেউ ফিসফিসিয়ে বলে অজানা কোনো সুরে ।
তুমি এলে বলেই এই গ্রাম হয়ে ওঠে স্বর্গসম ,
তোমায় ঘিরেই আমার রিদয় লিখে যায় অনন্ত প্রেমের অনুপম ।

ধুলো মাখা উঠোনে চুপচাপ বসে থাকে সে, চোখে তার অদেখা কত গল্পের ভাঁজ ।নিস্তব্ধ দুপুরে হাওয়া এসে জিজ্ঞেস করে, একা পথ চলা কেম...
19/02/2026

ধুলো মাখা উঠোনে চুপচাপ বসে থাকে সে,
চোখে তার অদেখা কত গল্পের ভাঁজ ।
নিস্তব্ধ দুপুরে হাওয়া এসে জিজ্ঞেস করে,
একা পথ চলা কেমন লাগে আজ ?
জীবনের আগুন নিভে যায় না সহজে,
ভেতরে ভেতরে জ্বলে অদৃশ্য শিখা।
স্মৃতিরা এসে কাঁধে হাত রেখে বলে -
তুমিই শক্তি, তুমিই শেষ দীক্ষা ।
অন্ধকার নামলেও থামে না জীবন,
নিজের মাঝেই খুঁজে নেয় সে নতুন রোদ্দুরে দিশা ।

ধুলো মাখা হাওয়ায় ভাসে গ্রাম্য গন্ধ, পাখির ডাক মিশে যায় নিঃশব্দ ভাবনায় ।তোমার দু হাত জড়িয়ে আছে অচেনা স্বপ্ন, যেন জীবন থেম...
17/02/2026

ধুলো মাখা হাওয়ায় ভাসে গ্রাম্য গন্ধ,
পাখির ডাক মিশে যায় নিঃশব্দ ভাবনায় ।
তোমার দু হাত জড়িয়ে আছে অচেনা স্বপ্ন,
যেন জীবন থেমে আছে সামান্য থামায়।
চোখের গভীরতায় লুকিয়ে আছে,
অসংখ্য অজানা আগামীকালের প্রাণ।

খড়ের গাদায় নরম বিকেল নামে, জানালার ফাঁক দিয়ে রোদ এসে থামে ।তোমার শাড়ির আঁচলে আলো ঝরে পড়ে, মাটির ঘ্রাণ মেশে নীরব ঘরের কোণ...
16/02/2026

খড়ের গাদায় নরম বিকেল নামে,
জানালার ফাঁক দিয়ে রোদ এসে থামে ।
তোমার শাড়ির আঁচলে আলো ঝরে পড়ে,
মাটির ঘ্রাণ মেশে নীরব ঘরের কোণে ।

ফুলের পথ ধরে নীরব ভোরের আলোয়, সাদা শাড়িতে তুমি যেন স্বপ্নেরই ঢেউ ।হাতের মুঠোয় দানা, রিদয়ে অফুরান মায়া, পাখির ডানা মেলে খ...
15/02/2026

ফুলের পথ ধরে নীরব ভোরের আলোয়,
সাদা শাড়িতে তুমি যেন স্বপ্নেরই ঢেউ ।
হাতের মুঠোয় দানা, রিদয়ে অফুরান মায়া,
পাখির ডানা মেলে খুঁজে পায় তোমাকেই নিত্য নতুন বায়া।

শহরের রাস্তায় লোকটা দৌড়াচ্ছিল, কিন্তু সে পালাচ্ছিল না- সে কিছু একটা  খুঁজছিল।পিছনের ছেলেগুলো হাটছিল , কারন তাদের মনে এখন...
06/02/2026

শহরের রাস্তায় লোকটা দৌড়াচ্ছিল, কিন্তু সে পালাচ্ছিল না- সে কিছু একটা খুঁজছিল।পিছনের ছেলেগুলো হাটছিল , কারন তাদের মনে এখনো ভয় বাঁধিনি।লোকটার পকেটে কিছু নেই শুধু ক্লান্ত স্বপ্ন আর ভাংগা সময় ।এক দিন সেও ইউনিফর্ম পরেই দৌড়াত হাতে ছিল ভবিষ্যৎ ।আজ ভবিষ্যৎ নেই, আছে শুধু বর্তমান টিকিয়ে রাখার যুদ্ধ ।
ছেলেগুলো ভাবে, সে জিতেছে -আসলে সে টিকে আছে ।শহর কাউকে থামতে দেয় না, থামলেই হারিয়ে যেতে হয় ।এক সময় দৌড় কমায়,শ্বাস নেয় ।পিছনের ছেলেগুলো তখনো দৌড়ায়- কারণ তাদের থামার সময় এখনো আসেনি ।জীবন এমনই - কেউ দৌড়ায় স্বপ্নের পিছনে, কেউ দৌড়ায় বাঁচার জন্য ।

পাশাপাশি বসে থাকা কথা না বলেও সব বলা।এই নিরাবতাই আমাদের সবচেয়ে গভীর ভালবাসা ।
02/02/2026

পাশাপাশি বসে থাকা কথা না বলেও সব বলা।এই নিরাবতাই আমাদের সবচেয়ে গভীর ভালবাসা ।

আমি তাকে ভালোবেসেছি এমন ভাবে ,নিজের অস্তিত্ব ভুলে গিয়ে।আর সে আমাকে চিনেছে শুধু প্রয়োজনে।আমার দিন শুরু হতো তার ভাবনায়, ত...
01/02/2026

আমি তাকে ভালোবেসেছি এমন ভাবে ,নিজের অস্তিত্ব ভুলে গিয়ে।আর সে আমাকে চিনেছে শুধু প্রয়োজনে।আমার দিন শুরু হতো তার ভাবনায়, তার দিন শেষ হতো অন্য কারো নামে ।আমি অপেক্ষা করেছি নিঃশব্দে বছরের পর বছর ।সে কখনো বোঝেনি - নিরবতা ও কস্টে ভরা থাকে ।
ভালোবাসার কথা বলার সাহস আমার ছিল ।
কিন্তু শোনার সময় তার ছিল না । অসম প্রেমে হারানোর কিছু থাকে না ।
কারণ শুরু থেকেই সবটাই হারানো ছিল ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when HASAN BD entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category