স্বরে অ

স্বরে অ প্রতিজোড়া চোখে বিশ্ব, প্রকৃতি, আবহ ভিন

বিজয় সন্নিকটে। হার মানা যাবে না।
05/08/2024

বিজয় সন্নিকটে। হার মানা যাবে না।

“এটা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি! যে রুপনা চাকমা গোলবারে দাড়িয়ে একের পর এক প্রতিপক্ষের শট আটকে দেয়...
21/09/2022

“এটা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি!
যে রুপনা চাকমা গোলবারে দাড়িয়ে একের পর এক প্রতিপক্ষের শট আটকে দেয়, তাঁর ঘরের ভাঙা চাল বৃষ্টির জল আটকাতে পারে না।
যে রুপনা প্রথম চার ম্যাচে একটাও বল জালে ঢুকতে দেয়নি, তাঁর ঘরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে উত্তরের হিমেল হাওয়ার অবারিত আসা যাওয়া । যে রুপনার কারণে বাংলাদেশ মাথা উচু করে দাড়াঁয় - তার ঘরে মাথা নিচু না করে ঢোকা যায় না।
ছাদখোলা বাসে অভিবাদন দিয়ে যেন আমরা ভুলে না যাই রুপনাদের ছাদওয়ালা বাসস্থান বেশি দরকার…”

16/09/2022

We are going through a terrible tendency to take everything personally. When a friend of ours goes on a tour with someone other than us or goes to see a movie or eats in a restaurant, we can't accept it easily. We begin to think that the friend no longer thinks of me, or cares for me anymore - which is very pathetic. When a friend falls in love and he/she spends time with his/her girl/ boyfriend, we start criticizing him/her for not giving us time. We start to say s/he doesn’t keep me on his/her priority list. When the boss in the office gives a new instruction, we start to think that it is just for me. If someone doesn't invite us to their wedding, we think he does not value me, we get angry at him, and we get arrogant.

We become so self-centered that we no longer think about what other people are thinking, what they are doing, or why they are doing it. We’re becoming selfies and that’s how we take everything very personally. It is not a good practice for mental health.

' আমি তো শেখ মুজিবকে ভয় পাই না, আমি ভয় পাই তার পাশে বগলে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ওই খাটো মানুষটিকে।’             —জুলফিকা...
23/07/2022

' আমি তো শেখ মুজিবকে ভয় পাই না, আমি ভয় পাই তার পাশে বগলে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা ওই খাটো মানুষটিকে।’
—জুলফিকার আলি ভুট্টো।

শুভ জন্মদিন বঙ্গতাজ।

07/02/2022

সৃষ্টিকর্তাও নাটকীয়তা পছন্দ করেন। আয়োজন করে স্মরন করাকে পছন্দ করেন। একাগ্রচিত্তে পূজা, প্রার্থনা, স্মরন করা এসব ভালোবাসেন। মানবিক বৈশিষ্ট্যের সাথে নাটকীয়তা খুবই প্রাসঙ্গিক, আবেগ খুবই প্রাসঙ্গিক। মোটা দাগে আবেগ, অনুভুতি প্রসুত নাটকীয়তাই হয়তো আমাদেরকে অন্যান্য প্রানী থেকে আলাদা করেছে, আমাদের জীবনকে সুন্দর, নান্দনিক, অর্থপূর্ণ করেছে। প্রেমিকার ঠোঁটে চুমু খেতে খেতে জড়িয়ে ধরে ভালোবাসি বলার মত সুন্দর মুহুর্ত তৈরি করেছে। তবুও আমরা আবেগ আর নাটকীয়তাকে মুখে স্বীকার দিতে নারাজ। আমরা ম্যাচিউরিটির কথা বলি, পার্সোনালিটির কথা বলি, বাস্তবতার কথা বলি, এসব বলে আবেগকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করি। বিশ্বাস করুন, প্রত্যেকটির সাথেই আবেগ খুবই প্রাসঙ্গিক। ভুল সঠিক কিনা তা আপেক্ষিক, হয়তো আবেগ অনুভুতি এসবও আপেক্ষিক, কিন্তু এসব অপ্রাসঙ্গিক না। এড়িয়ে যাবার মত না। এসব জীবনকে তাড়িত করে।
কখনও কখনও জীবনের গতিপথও পাল্টে দেয়।

বিস্তীর্ণ পৃথিবী জুড়ে জায়নামাজ।যার জমিন তার প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য।সিজদাহ্! [জুমাবার, ঢাকা, বাংলাদেশ ]ছবি তুলেছেন:  রা...
13/11/2021

বিস্তীর্ণ পৃথিবী জুড়ে জায়নামাজ।
যার জমিন তার প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য।

সিজদাহ্!

[জুমাবার, ঢাকা, বাংলাদেশ ]
ছবি তুলেছেন: রাতুল ধর

ডিভোর্সের ২৫ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম । কিছু বুঝতে পারছিনা। এতোবছর পর মানুষটাকে ...
08/11/2021

ডিভোর্সের ২৫ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম । কিছু বুঝতে পারছিনা। এতোবছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিলো।লোকটা একপাশে গুটিসুটি মেরে বসে আছে। দেখতে বড্ড অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ করছে তার সামনে যাবো কি যাবো না।অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাড়ালাম।সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না, বুঝতে অসুবিধা হলোনা, যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না।

২৭ বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিলো সিফাতের। বেশ ভালোই চলছিলো আমাদের সংসার। যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিলো। আমাকে সবাই ভালোবাসতো। বিয়ের প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে বিভিন্ন চাপ দিতে লাগলো।অবশেষে রিপোর্ট থেকে জানতে পারি, আমি কখনো মা হতে পারবেনা। এরপর শুরু হয় শ্বশুড় বাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সিফাত ছিলো।কিন্তু সুখ নামক বস্তু হয়তো সবসময় সয় না। আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না।পরিবারের চাপে সিফাতও আমার থেকে দূরত্ব নিয়ে নিলো।তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে।

শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেলো তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠবো এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে। যেদিন রাতে সিফাতকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলামনা।কিন্তু আগেরকার সময়ে বাপের বাড়ি যাওয়ার কথা বল্লে তার মুখটা কালো হয়ে যেতো, এবারে তার মধ্যে তেমন পরিবর্তন হলোনা।

বাপেরবাড়ি যাওয়ার প্রায় তিনদিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সিফাতের বিয়ের কথা আর আমাদের ডিভোর্সের পেপার। চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেলো । বুঝতে বাকি রইলো না পুরে বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত। শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিলো।যার জন্য এতো কষ্ট আর অপমান সয়য়ে ছিলাম সেই যখন পাশকেটে চলে গেলো তখন নিজেকে পুরো একা মনে হলো। ভাবলাম ঐ বাড়ি গিয়ে এ বিষয়ে প্রশ্ন করবো, প্রতিবাদ করবো কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাবো সেই তো আমাকে চাই না তাই গিয়ে লাভ কি!!! ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম। ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো দেখা বা যোগাযোগ হয়নি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম।

ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান, স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকা শ্রেয় কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে।নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে। বাঁচতে হবে ওসব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এ পৃথিবীতে। পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইলোনা। মনে মনে প্রতিজ্ঞা করলাম, সমাজের তাদের জন্য কাজ করবো যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত। অতীতকে ভুলে, কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম।স্থাপিত করলাম এতিমখানা, বৃদ্ধাশ্রম, বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করেলাম। আমার মতো যে সকল নারী এ সমাজে অবহেলিত, মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো।

অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সিফাতকে।আমি নাহয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিলো তারা কেনো তাকে এখানে রেখে গেলো?? একজন সার্ভেন্টকে জিজ্ঞেস করলাম, ওনাকে এখানে কে এনেছে?? উত্তরে সে জানায়, সন্তানরা সবাই বিদেশ থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রমে রেখে গিয়েছে।দীর্ঘশ্বাস ফেল্লাম আর মনে মনে চিন্তা করলাম, একসময় নিঃসন্তান হওয়ায় সিফাত আমাকে ছেড়েছিলো আর আজ সে সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেলো। এটাই হয়তো প্রকৃতির খেলা!!!!

#সন্তান

(পোস্ট এবং ছবি সংগৃহীত)

সেন্ট জেমস' পার্কে খেলা চলছে প্রিমিয়ার লিগের, নিউক্যাসল বনাম স্পারস। প্রথমার্ধ প্রায় শেষ, ২-১ গোলে স্পার্স এগিয়ে। ৪১ মিন...
21/10/2021

সেন্ট জেমস' পার্কে খেলা চলছে প্রিমিয়ার লিগের, নিউক্যাসল বনাম স্পারস। প্রথমার্ধ প্রায় শেষ, ২-১ গোলে স্পার্স এগিয়ে।

৪১ মিনিটের সময়ে হঠাৎ স্পার্সের ফুলব্যাক রেগিওন দৌড়ে রেফারির কাছে গিয়ে খেলা বন্ধ করতে অনুরোধ করলেন। কারণ তিনি মাঠ থেকে শুনেছেন দর্শকরা চেঁচাচ্ছে 'স্টপ! স্টপ!', দেখেছেন দর্শক সারিতে একজন জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছেন এবং আরেকজন দর্শক তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করছেন। রেফারি তৎক্ষণাত খেলা থামিয়ে দেন। স্পার্সের সেন্টার ব্যাক এরিক ডায়ার নিজেদের মেডিকেল দলের কাছে দৌড়ে গিয়ে তাদেরকে বলেন যেন ঐ দর্শককে তারা সাহায্য করে। ডায়ার, রেগিওন এবং রেফারি ম্যারিনারের কারণে হয়ত বেঁচে গেল একজনের জীবন।

ম্যাচ শেষে ডায়ার এবং রেগিওনকে ম্যান অফ দা ম্যাচের পুরষ্কার দেওয়া হয় তাঁদের তাৎক্ষণিক বিবেচনার জন্য।

লিখেছেন- ফুয়াদ নাসের।

আমি মানুষের পক্ষে...লিখেছেন- Hindol Palit.
19/10/2021

আমি মানুষের পক্ষে...

লিখেছেন- Hindol Palit.

আবার হবে দেখা, তোমাদের এই অচীন নগরে.... ছবি সংগৃহীত।
19/10/2021

আবার হবে দেখা, তোমাদের এই অচীন নগরে....

ছবি সংগৃহীত।

স্রষ্টার সৃষ্টিকে কষ্ট দিয়ে তার নৈকট্য পাওয়া যায় না৷ তিনি এত নির্মম নন। তিনি মহান।
19/10/2021

স্রষ্টার সৃষ্টিকে কষ্ট দিয়ে তার নৈকট্য পাওয়া যায় না৷ তিনি এত নির্মম নন। তিনি মহান।

রংপুর নয়,পুড়ছে স্বদেশ,পুড়ছে মাতৃভূমি…..আজ পুড়ছে অসহায় কেউ,কাল পুড়বে তুমি…..
18/10/2021

রংপুর নয়,পুড়ছে স্বদেশ,
পুড়ছে মাতৃভূমি…..
আজ পুড়ছে অসহায় কেউ,
কাল পুড়বে তুমি…..

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বরে অ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share