05/07/2026
সারাদিনে একবেলা রান্না হতো তাও রাতের জন্য তাহলে দুপুরে কি খেতে ওই যে রান্না হওয়া ভাত এর মাড়ের সাথে তরকারির একটু ঝোল নিয়ে মিশিয়ে পেট পুরে খেয়ে পুকুরে দাপিয়ে গোসল সেরে ভাত ঘুম দিতে তখন তো এতো দুঃখ পেতেনা এখন কেনো পাচ্ছো??
আর ওই যে হাটের দিন বিকেলে মাছ আনলে সেই রাতে এক টুকরো করে জনপ্রতি মাছের দোপেয়াজু করতো মা এর পরের দিন গুলি কি খেতে ? ওই যে মাছের বাকি অংশ টুকু , মাথা আর লেজ দিয়ে বাকি কয়দিন সবজি তে গেটেগুটে রান্না হতো আর সবজির সাথে একটু ভাঙা মাছের টুকরো পেয়ে খুশিতে পেটপুরে খেয়ে ঘুম দিতে তখন তো এতো দুঃখ পেতেনা তাহলে এখন কেনো পাচ্ছো ??
আর ওই যে মেহমান এসে চলে গেলে প্লেটে রেখে যাওয়া একটা বিস্কুট বা কিছু চানাচুর যদি বেচে যেতো সেইটা তো তখন মন ভরে খেয়ে নিতে তখন তো দুঃখ পেতে না তাহলে এখন কেনো পাচ্ছো???
সারাবছর ওই রোজার ঈদ এ একটা করে নতুন জামা পেতা সেই জামা পরেই সারাবছর এখানে সেখানে বেড়াতে যেতা তখন তো দুঃখ পেতানা তাহলে এখন কেনো পাচ্ছো??
খাবারের অভাবে চাচার ঘরের চাচাতো ভাই বোনের খাবারের প্লেটের বেচে যাওয়া শুধু ভাত আর ঝোল খেয়ে ও দুঃখ পেতানা তাহলে এখন কেন পাচ্ছো???
#প্রলাপ
#শৈশব
১৯৯৩-২০০০