JM Insight

JM Insight Opinions, observations and reflections.

আরও দাও টাকার বিনিময়ে ভোট 😏
03/08/2026

আরও দাও টাকার বিনিময়ে ভোট 😏

প্রতি মিনিটে ১ম জন, কিন্তু এক মিনিটে টাইম থাকে ৬০ সেকেন্ড, প্রসেসিং করতে করতে আরেকটা মিনিট শুরু হয়।আমি কয়েকবার করে দেখছি...
29/07/2026

প্রতি মিনিটে ১ম জন, কিন্তু এক মিনিটে টাইম থাকে ৬০ সেকেন্ড, প্রসেসিং করতে করতে আরেকটা মিনিট শুরু হয়।
আমি কয়েকবার করে দেখছি, অফার পাই না।

এগুলো একপ্রকার জুয়া খেলার মতো।

27/07/2026

সাধারণ ভাষায় কথা বলা যখন বন্ধ হয়ে যায়, তখন মানুষ ব্যঙ্গের আশ্রয় নেয়। সংগঠিত রাজনীতি যখন ঝুঁকিপূর্ণ হয়, তখন মানুষ মিমের মাধ্যমে প্রতিবাদ জানায়। অন্ধকার সময়ে হাসতে পারাটাই হলো সাহসের শেষ রূপ।

তেলাপোকা কোনো বিপ্লবী নায়ক নয়। এটি এক সাধারণ জীব, যা ঘরের মালিকদের পরিষ্কার–পরিচ্ছন্নতার দাবিকে মিথ্যা প্রমাণ করে।

26/07/2026

Random

25/07/2026

আর্জেন্টিনা কি আজীবন নিষিদ্ধ হবে?
নাকি আর্জেন্টিনা-স্পেন ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হবে?
খুব টেনশনে আছি 🥱

22/07/2026

ফিফার উচিত, বিনোদনের জন্য হলেও পরের বিশ্বকাপে বাংলাদেশকে রাখা...

খেলায় না হলেও অন্তত পলিসি মেইকিং টিমে।

কারণ এখানে সবাই রেফারি, কোচ, বিশ্লেষক আর ট্যাকটিক্যাল বিশেষজ্ঞ! ট্রলের কারিগর তো আছেই। কার কখন কী করা উচিত ছিল, কে কোথায় ভুল করেছে, ফিফার নিয়ম কী হওয়া উচিত, সবকিছুর সমাধান আমাদের হাতের মুঠোয়।

শুধু একটা ছোট সমস্যা... খেলা বোঝা বা খেলাটা নিজেরা কতটা পারি, সেটা নিয়ে একটু সন্দেহ থেকেই যায়! নাহলে এত ফুটবল বিশেষজ্ঞের দেশ থেকে একটা দলও তো বিশ্বকাপে নিয়মিত খেলত! 😄

মজার বিষয় হলো, তুলনামূলক ছোট অর্থনীতি বা সীমিত সম্পদের অনেক দেশও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করছে। আর আমরা? মাঠের চেয়ে কমেন্ট সেকশনেই বেশি ব্যস্ত। ট্রল, তর্ক আর বিশ্লেষণে আমরা বিশ্বচ্যাম্পিয়ন, কিন্তু সেই ভালোবাসার সামান্য অংশ যদি মাঠের ফুটবল গড়ে তুলতেও কাজে লাগত, তাহলে হয়তো একদিন বাংলাদেশকেও বিশ্বকাপের মঞ্চে দেখা যেত। 🇧🇩⚽

20/07/2026

ডিয়ার আর্জেন্টিনা ফ্যানস,
আপনাদের এক ফোটাও হাম্বল হবার কিছু নাই। এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে নিয়ে লাগাতার ফালতু ন্যারেটিভ দাড় করাইয়া গেছে। ফিফা কিনে ফেলছি, রেফারি এক্সট্রা সুবিধা দেয়, মেসি ই*রায়েলের সাপোর্ট নিচ্ছে, এইসব ভিত্তিহীন ন্যারেটিভ দিনের পর দিন চালাইয়া গেছে। শুধু ফালতু ফেইসবুক ভিত্তিক পেইজ না, বরং মেইনস্ট্রীম মিডিয়া পর্যন্ত এনগেজমেন্টের জন্য আর্জেন্টিনার বিপক্ষে এইসব ন্যারেটিভে হাওয়া দিছে। তো, এই যে আর্জেন্টিনা হারলো, রেড কার্ড হইলো ( ডিজার্ভিং), মেসি এমন পারফর্ম করেও টুর্নামেন্ট সেরা হইলো না, এরপর কাউকে বলতে দেখছেন যে এতোদিন যেসব ন্যারেটিভ চালাইছি এগুলা তাহলে সত্যি না, ফিফা তাহলে আর্জেন্টিনাকে এক্সট্রা ফেভার দিয়ে জেতানোর পক্ষে না? মৌরনহোর ফেইক ফটোকার্ড ছড়ানোর পর একজন এসে স্যরি বলছে, দেখছেন? হবে না, এবং কখনোই হয় নাই।

ন্যারেটিভের হিসেবে এবার আর্জেন্টিনা ভার্সেস পুরা দুনিয়া ছিলো। প্রতিটা ইস্যু যতোই রুলসবুক বের করে দেখান, লাভ হয় নাই। মিশর ম্যাচ নিয়ে স্বয়ং দেশম, দে লা ফুয়েন্তে বলছিলো যে রেফারিং নিয়া প্রশ্ন তোলার সুযোগ নাই। তারপরেও এইসব ন্যারেটিভ বন্ধ হইছিলো? আর্জেন্টিনার চ্যাম্পিয়ন না হওয়াটাই যাদের জন্য সবচেয়ে বড় অর্জন, এদের কাছে গিয়ে হাম্বলনেস দেখানোর কিছুই নাই। এরা আশা করে, ম্যাচ হারার পর আমরা গর্তে ঢুকে যাবো। এরা ট্রল করলে, আমরা হাত জোর করে এদের কাছে প্রার্থনা করবো। এরা দাত বের করে খোচাইতে আসলে, আমরা মাটির দিকে তাকাইয়া মিনমিন করে কথা বলবো। ফাইনালে হারার মন খারাপকে এরা গর্তে ঢুকে যাওয়ার মতো লজ্জা হিসেবে প্রচার করতে চায়। কিন্তু, এরা চাইলেই আমরা কোন আনন্দে এদের সাথে সায় দিবো?

হারলে রাইভালরা ট্রল করার চেষ্টা করবে, এইটা খুবই স্বাভাবিক। তবে সেই ট্রল কলিজা এফোর ওফোঁড় করে দিচ্ছে, এমন কিছুই না। কারন ফাইনালটা জঘন্য বাজে খেললেও, বিগত পাচ বছর বিশ্ব ফুটবলে ডমিনেটিং পাওয়ার হিসেবে খেলে গেছি। ব্যাক টু ব্যাক ফাইনাল খেলছি, নিজেদের পছন্দের প্লেয়ারকে অবিশ্বাস্য লেভেলে পারফর্ম করতে দেখার সৌভাগ্য হইছে, যেখানে অন্যসব বয়স্ক প্লেয়ার দলের বোঝা হয়ে খেলে গেছে। এইগুলা প্রাউড হবার মতো ব্যাপার। রাইভালদের মধ্যে কে ফেইক স্বান্তনা দিলো আর কে সুযোগ পেয়ে খোচা দেয়ার চেষ্টা করলো, এইগুলা হিসাবেই কেন নিবেন? আপনার দল যেভাবে পুরা টুর্নামেন্টে বার বার কামব্যাক দিছে এইটা আপনাকে এন্টারটেইন করে নি?

20/07/2026

এত খুশি দেখে মনে হচ্ছে,
ফিফা কাপটা স্পেন না,
বাংলাদেশের কিছু ফেসবুকারদের হাতেই তুলে দিয়েছে!

19/07/2026

So sad!
better luck next time Argentina

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when JM Insight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category