20/08/2026
গল্পটার শুরু ২০২৩ সালের এক বিকেলে, পূর্ণি আপুর গায়ে হলুদের ছবি তোলার মধ্য দিয়ে।
ফটোগ্রাফার হিসেবে আমাদের কাছে প্রতিটি ছবির ক্লিক শুধু একটি ফ্রেম নয়, এক একটি সুন্দর স্মৃতি। হলুদের সেই জমকালো আয়োজন থেকে শুরু করে গত ৩ বছর ধরে পূর্ণি আপুর জীবনের ছোট-বড় নানা উৎসবের আনন্দ আর হাসির মুহূর্তগুলো আমরা ফ্রেমবন্দি করেছি।
হঠাৎ পূর্ণি আপুর একটি মেসেজ এল, তবে এবার নিজের কোনো ইভেন্টের জন্য নয়। টেক্সটের ওপাশ থেকে আপু জানালেন, আমার ভাই শাদমানের জীবনের সবচেয়ে বড় দিনটির দায়িত্ব এবার তোমাদের নিতে হবে। একজন ক্লায়েন্ট যখন আপনার কাজের ওপর চোখ বন্ধ করে ভরসা করেন এবং নিজের পর পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটির বিশেষ দিনের দায়িত্বও আপনার হাতে তুলে দেন, তখন সেই প্রাপ্তি আর আনন্দের কোনো সীমানা থাকে না।
গল্পটা ২০২৩-এ শুরু হয়েছিল পূর্ণি আপুর গায়ে হলুদ দিয়ে, আর আজ সেই গল্পে যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায়।
Wedding of Shadman & Anika
© Lifetime Memories
Photographer: BK Bishal & Sohag
“Your Next Unforgettable Moment Awaits.”
Let us make your dreams a reality. From once-in-a-lifetime experiences to cherished getaways, we’re here to craft your journey with unmatched care and precision.
📞 Book Now: 01820-015015