15/04/2022
মানুষ স্বপ্ন নিয়েই বেচে থাকে..
সবার ই স্বপ্ন থাকে ভালো একটা পর্যায়ে যাওয়ার,
ভালো অবস্থানে থাকার,মনের মতো জীবন সঙ্গী পাওয়ার...
অনেকে তাদের স্বপ্ন বাস্তবে রুপান্তর করতে পারে,
আবার অনেকের স্বপ্ন মাঝ পথেই ভেঙ্গে যায়,
আবার অনেকের স্বপ্ন শুধু স্বপ্নতেই সীমাবদ্ধ থাকে..
যাদের স্বপ্ন পূরণ হয়,
তারা খুবই সৌভাগ্যবান মানুষ...
অনেকে না চাইতেই অনেক কিছু পেয়ে যায় বিনা পরিশ্রমে...
আর যাদের স্বপ্ন মাঝ পথে এসে ভেঙ্গে যায়,
তারা পৃথিবীর সবচেয়ে দুঃখি মানুষ..
স্বপ্ন পূরনের লক্ষে দিন রাত শ্রম দিয়েও যখন স্বপ্ন পূরণ হয়না,
বা হয়েও মাঝ পথে এসে ভেঙ্গে যায়...
তখন সেই ধাক্কাটা আসলে সহ্য করা যায়না..
তখন মানুষ নিরাশ হয়ে ভেঙ্গে পরে..
এক সময় সে মানুষগুলো হাল ছেরে দেয়..
আবার অনেকের স্বপ্ন শুধু স্বপ্নেই রয়ে যায়,
তাদের স্বপ্ন কখনো পূরণ হয়না,
বা তারা স্বপ্ন পূরণের লক্ষে কোনো চেষ্টাই করে না..
যাদের স্বপ্ন মাঝ পথে এসে ভেঙ্গে যায়,
তাদের নিরাশ হওয়া চলবে না,
পরবর্তি পদক্ষেপে অগ্রসর হতে হবে...
কারন একটা পথ বন্ধ হয়ে গেলেও আরেকটা পথ খোলা থাকে..
প্রয়োজন চেষ্টার পর চেষ্টা করা...
কারন চেষ্টা আর শ্রম দ্বারা সৃষ্টিকর্তা চাইলে যেকোনো কাজ করা সম্ভব..
একটা স্বপ্ন ভেঙ্গে গেছে বলে অন্য স্বপ্ন পূরণ হবেনা এমন কোনো কথা নেই..
একটায় ব্যার্থ হলে অপরটায় সফলতা আসবে,
তাই চেষ্টা করতে হবে...
পরিস্থীতি যতই প্রতিকুল হোক না কেন তা মেনে নিতে হবে, কারন এটা ভাগ্যে ছিলো,
আর প্রতিকুল পরিস্থীতিতে গা না ভাসিয়ে দিয়ে তার মোকাবেলা করতে হবে,
ধৈর্য ধরতে হবে,মাথা খাটাতে হবে..
একটা পথ বন্ধ হয়ে গেলে অন্য একটা পথ বেছে নিতে হবে যে পথে হাটে গন্তব্যে পৌছানো যাবে...
জীবন সুন্দর ♥️🌸