30/11/2025
( ফেসবুক থেকে নেয়া একজন দায়িত্ববান ভাইয়ের বোনের প্রতি লেখা ) কি দিয়ে শুরু করব বুঝে উঠতে পারছি না, আজ আমার ছোট পরীটা বড় হয়ে গেল। আমার বিশ্বাস হচ্ছে না যে ও বউ সেজেছে এবং নতুন সংসার শুরু করতে চলেছে। আমার কাছে আমার এই বোন শুধু আদরের না আমার জীবনের একটা অংশ। আমার মনে হচ্ছে এইতো সেদিন স্কুলে নিয়ে যেতাম কলেজ থেকে নিয়ে আসতাম। ছোট থেকেই যাকে আগলে রেখেছি। আজ সে অন্য এক পরিবারের নিজের জায়গা করে নিতে যাচ্ছে। মনটা খুব ভারাক্রান্ত, বুকটা ফেটে যাচ্ছে, আমি বাইরে থেকে এসে কার সাথে খুনসুটি করবো,কাকে বলবো এটা করে দে ওইটা বানাই দে। যদি রেখে দিতে পারতাম সত্যিই রেখে দিতাম, কিন্তু এটাই নাকি নিয়ম। 😓 আমার বাড়ির এক উজ্জ্বল নক্ষত্র আজ নিজের আলো ছড়াতে অন্য কোথাও যাচ্ছে। তোর অভাব খুব অনুভব করবো রে। তবুও তোর ভবিষ্যতের জন্য গর্বিত। বিয়ে মানেই নতুন শুরু, এই নতুন যাত্রাপথে অনেক অনেক শুভকামনা, হাসিখুশিতে ভরে উঠুক তোর আগামী দিনগুলো, ভালো থাকিস বোন আর তোকে ভালো থাকতে হবে, মনে রাখবি তুই ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। 😞 ভোলানাথ তোর মঙ্গল করুক, তোর জন্য সব সময় প্রার্থনা থাকবে। আর শেষ কথা বলি তোর এই ভাই তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর পাশে থাকবে, আমার সকল কিছুতে তোর অধিকার যেনো আমি দেখতে পাই। আমি জানিনা তোর সকল স্বপ্ন আমি পূরণ করতে পারছি কিনা, তারপরও বলবো ভাইকে যেকোনো কিছুর জন্য বলবি। লেখাটা লিখতে লিখতে চোখের জল একটুর জন্য থামাতে পারিনি। শুধু বলতে চাই তোরে অনেক বেশি ভালোবাসি রে।