29/10/2025
"বুকের ভিতর আগুন" নিয়ে নিয়ে বলছি, "বিক্ষোভ" চালিয়ে যাব । আমি মনে প্রাণে বিশ্বাস করি "সত্যের মৃত্যু নেই", এই হত্যাকাণ্ডের "বিচার হবে"। এই হত্যাকাণ্ডের বিচার চাওয়া আমাদের যেমন দাবি তেমনি তার মা নীলা চৌধুরীরও "মায়ের অধিকার"। সন্তানের প্রতি মায়ের "স্নেহ","আশা ভালবাসা", "প্রেম শক্তি" একজন মাকে ছেলের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার সাহস যোগায়। কলিজার টুকরা সন্তান হারিয়ে মায়ের কাছে যেন বিষাদময় এই "জীবন সংসার"। তাছাড়া শুধু এক মা নয়, প্রিয় নায়ক সালমান ছিল সারা বাংলার মানুষের "অন্তরে অন্তরে"। যদিও কোনদিন আর "প্রেম পিয়াসী" হয়ে ফিরে আসবেনা তবুও আল্লাহর কাছে চাইব ওপারে হয় যেন তোমাদের মা-ছেলের "মহামিলন"। "দেনমোহর" দিয়ে বিয়ে করে সামিরাকে ঘরে এনেছিলে বানিয়েছিলে তোমার "প্রিয়জন"। কিন্তু সেই কালনাগিনীর বিশ্বাসঘাতকতায় তোমার "চাওয়া থেকে পাওয়া" অপূর্ণতাই রয়ে গেল। তবুও আমরা তোমাকে যতটুকুই পেয়েছি তুমি এখনো আমাদের "স্বপ্নের নায়ক"। তাইতো তোমার প্রতি এই ভালোবাসার কারণে, তোমাকে নিশংস ভাবে হত্যা করার বিচার আমরা চাই। তোমার প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এই যুদ্ধ এটাই "প্রেম যুদ্ধ" । যেদিন দেখব তোমার হত্যাকারীদের বিচার হয়েছে সেদিন আমরা শান্তি পাবো।আমাদের চোখ থেকে ঝরবে "আনন্দ অশ্রু"