এটাই সঠিক পথ

এটাই সঠিক পথ নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক "
আল কুরআন
(সূরা: ইউসুফ _২৮)

Facebook
14/12/2024

Facebook

01/09/2024

নিশ্চয়ই তোমার সঙ্গে আল্লাহ আছেন 🥰🤲

07/03/2024

কেন আমরা ভাবি যে আমাদের ধর্ম সঠিক??

শায়েখ (নোমান আলী খান) @ফলোয়ার Facebook Md Masum

31/01/2024

ইসলাম এত সহজভাবে প্রতিষ্ঠিত হয়নি অনেক আলেম ওলামায়ে কেরাম নির্যাতিত হয়েছেন 😓

ফেনী শহর থেকে পরশুরামের বিলোনিয়া সীমান্ত পর্যন্ত চলত একটি লোকাল ট্রেন, দূরত্ব ২৮ কিলোমিটার। ১৯২৯ সালে নির্মিত ২৮ কিলোমিট...
05/01/2024

ফেনী শহর থেকে পরশুরামের বিলোনিয়া সীমান্ত পর্যন্ত চলত একটি লোকাল ট্রেন, দূরত্ব ২৮ কিলোমিটার। ১৯২৯ সালে নির্মিত ২৮ কিলোমিটারের এই রেলপথে বন্ধুয়ার দৌলতপুর, আনন্দপুর, মুন্সির হাটের পীরবক্স, নতুন মুন্সির হাট, ফুলগাজী, চিথলিয়া, পরশুরাম ও বিলোনিয়া নামে আটটি স্টেশন স্থাপন করা হয়েছিল।

একসময় রেলপথটি ছিল এলাকার শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক উন্নয়নের একমাত্র যোগাযোগমাধ্যম। বিভিন্ন অজুহাতে ১৯৯৭ সালের ১৭ আগস্ট কর্তৃপক্ষ ফেনী-বিলোনিয়া রেলপথটি বন্ধ করে দেয়। কর্মচারীদের বদলি করা হয় বিভিন্ন স্থানে।

ফেনী স্টেশনের পরের স্টেশনের নাম বন্দুয়া। এটি ফেনীর ফুলগাজী উপজেলায়। এখন স্টেশন বলতে ভাঙ্গা, লতাপাতায় ঠাসা কয়েকটি ইটের দেয়াল। এরপরের স্টেশন আনন্দপুর। এই স্টেশনের অবস্থাও শেষ প্রায়। একপাশে টিকেট ঘর, ওয়েটিং রুম। স্টেশন মাস্টারের ঘর, সবই আছে। নেই শুধু মানুষের কোলাহল। দীর্ঘদিন অবহেলা আর অযত্নে থেকে সেগুলো আজ পরিত্যক্ত।
মূলত এই সেকশনের জন্যই ফেনী স্টেশনকে, জংশন বলা হতো।তবে বর্তমানে এখন ফেনী জংশন কার্যত একটা স্টেশন।

তারা মরতেও চায় আবার যন্ত্রণাও পেতে চায় না! সত্যিই কি যন্ত্রণা বিহীন সুইসাইড করা সম্ভব?। তাদের দাবি তারা এমন এক সুইসাইড প...
20/12/2023

তারা মরতেও চায় আবার যন্ত্রণাও পেতে চায় না! সত্যিই কি যন্ত্রণা বিহীন সুইসাইড করা সম্ভব?। তাদের দাবি তারা এমন এক সুইসাইড পট বানিয়েছে যা এক মিনিটের মধ্যে যন্ত্রণা বিহীন মৃত্যু দিবে।
কিন্তু এখানে প্রশ্ন তারা কাকে দিয়ে সুইসাইড করিয়ে টেস্ট ড্রাইভ করালো? সে কি ফিরে এসে বা সপ্নে বলেছে ওয়াও আমি মারা গেলেম কিন্তু একটুও যন্ত্রণা পেলাম না!।
অথচ মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে! যত যাতাজাতি করো লাভ হবে না। মহান আল্লাহ তো বলেই দিয়েছেন,

وَ جَآءَتۡ سَکۡرَۃُ الۡمَوۡتِ بِالۡحَقِّ ؕ ذٰلِکَ مَا کُنۡتَ مِنۡہُ تَحِیۡدُ ﴿۱۹﴾

আর মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে। যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। [ক্বা-ফ, ১৯]
সয়ং রাসূলুল্লাহ (সঃ)-এর যখন মৃত্যুযন্ত্রণায় মূৰ্ছিত হয়ে যাওয়ার অবস্থা হয় তখন তিনি চেহারা মুবারক হতে ঘাম মুছতে মুছতে বলেনঃ “সুবহানাল্লাহ! মৃত্যুর বড়ই যন্ত্রণা!”
হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি আমার পিতা আবু বকর (রাঃ)-এর মৃত্যুর সময় তাঁর শিয়রে বসেছিলাম। তিনি মূৰ্ছিত হয়ে পড়েছিলেন। তখন আমি নিম্নের ছন্দটি পাঠ করলাম,

“যার অশ্রু থেমে আছে, ওটাও একবার টপ টপ করে পড়বে।”

তখন তিনি মাথা উঠিয়ে বললেন, হে আমার প্রিয় কন্যা! তুমি যা বললে তা নয়, বরং আল্লাহ যা বলেছেন এটা তা-ই। তা হলো,

“মৃত্যুযন্ত্রণা সত্যই আসবে; এটা হতেই তোমরা অব্যাহতি চেয়ে আসছে।” ৫০:১৯

09/12/2023

১০০% এর মধ্যে ২% ভালোবাসা আছে যা অসাধারণ সুন্দর 🥰

MD Masum
Md Masum
ইসলামী ছাএ সৈনিক

সারা জীবন খুঁজে ও যারা পাওনি সুখের দেখাতাদের লাগি আজকে আমার এই কবিতা লেখা।সত্যিকারের সুখের দেখা চাও যদি ভাই পেতেরঙের জীব...
18/11/2023

সারা জীবন খুঁজে ও যারা পাওনি সুখের দেখা
তাদের লাগি আজকে আমার এই কবিতা লেখা।

সত্যিকারের সুখের দেখা চাও যদি ভাই পেতে
রঙের জীবন ছেড়ে তোমায় আসতে হবে পথে।

ঐ যে দেখ সবুজ ধানের ক্ষেতের ভেতর দিয়ে
এঁকে বেঁকে ছোট্ট একটা নদী গেছে বয়ে।

তীর দিয়ে তার হেঁটে হেঁটে গভীর মাঠে যাও
মধ্য মাঠে দাঁড়িয়ে এবার চতুর্দিকে চাও।

দেখবে তুমি তুমি ছাড়া নেই কো সেথা কেউ
ধমকা হাওয়ায় ধানের ক্ষেতে উঠছে শুধু ঢেউ।

দু চোখ বুজে হাওয়ায় এবার মেলে ধরে বুক
এবার বল পাইছ কি না সত্যি কারের সুখ।

ওই যে দেখ বৃদ্ধ চাচা পাকা পথের মোড়ে
রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে কাঠফাটা রুদ্দুরে।

যাও গিয়ে ওই বৃদ্ধ চাচার রিকশায় উঠে যাও
তারে নিয়ে যাও তুমি আজ যেথায় যেতে চাও।

যাত্রা শেষে দেখ এবার রিকশা থেকে নেমে
বৃদ্ধ চাচার ক্লান্ত শরীর কেমনে গেছে ঘেমে।

ক্লান্ত হয়ে কাঁপছে দেখ রিক্সা চালক কাকা
ভাড়া ছাড়াও দাও তাহারে বাড়তি কিছু টাকা।

লক্ষ করে দেখ চাচার কাঁপন গেছে থেমে
বক্ষে চেপে ধরছে তোমায় রিকশা থেকে নেমে।

যেই মুখে তার জড়িয়ে ছিল ক্লান্তি রাশি রাশি
সে মুখ ভরে উঠছে ফুটে মিষ্টি মধুর হাসি।

পরান ভরে দেখ এবার চাচার হাসি মুখ
এবার বল পাইছ কি না সেবার মহাসুখ!

তোমার ছেলে কাঁদছে দেখো চোখ ভরা তার জলে
বলল এসে মারছে তারে নিমাই জেলের ছেলে।

তোমার কত ধন ক্ষমতা নিমাই তাহা জানে
তাইতো নিমাই ভয়ের চোটে কাঁপছে ঘরের কোণে।

ভাবছে নিমাই তুমি তারে সামনে কভু পেলে
পিটিয়ে পিঠের ছাল তুলিবে নয়তো দেবে জেলে।

এবার তুমি ওই নিমাইয়ের বাড়িতে যাও চলে
দেখবে নিমাই তোমার ভয়ে ভাসছে চোখের জলে।

তোমায় দেখে নিমাই ভয়ে হইবে এমন কাবু
পা জড়িয়ে বলবে তোমার মাফ করে দাও বাবু।

বুকের মাঝে জড়িয়ে তারে বল আরে ভাই
পোলাপানের ঝগড়া নিয়ে ভয়ের কিছু নাই।

ওই যে দেখ উঠছে হেসে নিমাই বাবুর মুখ
শীতল হয়ে আসছে তাহার ভয়কাতরে বুক।

নিমাইয়ের ওই শীতল বুকে মিলিয়ে তোমার বুক
এবার বল পাইছ কি না ক্ষমার মহাসুখ।

সুখের ঠিকানা
ফেরদৌস আহমেদ

কপি পোষ্ট

খুব খুশি হলাম😁বেশি দামে বিক্রি করার আশায় গুদামে রাখা পেঁয়াজএখন মা হতে চলেছে😀😀😀
17/11/2023

খুব খুশি হলাম😁বেশি দামে বিক্রি করার আশায় গুদামে রাখা পেঁয়াজ
এখন মা হতে চলেছে😀😀😀

মা কথাটি ছোট্ট অতি কিন্তু যানো?ভাই এহারছেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই ❤️❤️
08/11/2023

মা কথাটি ছোট্ট অতি কিন্তু যানো?
ভাই এহারছেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই ❤️❤️

Address

Cumilla
3942

Alerts

Be the first to know and let us send you an email when এটাই সঠিক পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category