24/09/2026
একাদশ শ্রেণি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ইবনে তাইমিয়া কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মু. শফিকুল আলম হেলাল। সহকারী ইনচার্জ অধ্যাপক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইবনে তাইমিয়া ট্রাস্ট ও গভর্নিং বডির সদস্য রফিকুল ইসলাম আজাদ, কলেজ শাখার ইনচার্জ অধ্যাপক আবু আকমান মাসউদ মজুমদার, শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক এমকেএম এমদাদুল হক মামুন, অধ্যাপক ইউনুছ মিয়া ভূঁইয়া ও অধ্যাপক আবরার আহমদ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল ইমরান ও একাদশ শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার আদনান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাদের নবাগত শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে ইবনে তাইমিয়া কালচারাল ক্লাবের সদস্যরা সাংস্কৃতিক পরিবেশনা করেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।