Lazy Orpa

Lazy Orpa মুহূর্ত গুলো বন্দি রাখি ফ্রেমে🫶

শ্রাবণের শেষ সন্ধায় 🌧️
14/08/2026

শ্রাবণের শেষ সন্ধায় 🌧️

একটা মেয়ের জীবনে মা র থেকে ভালো কোনো বন্ধু হয় না।যে মেয়ের জীবনে মা একজন বন্ধু হয়ে থাকেন, সে কখনো একা হয় না। কারণ তার ...
07/08/2026

একটা মেয়ের জীবনে মা র থেকে ভালো কোনো বন্ধু হয় না।
যে মেয়ের জীবনে মা একজন বন্ধু হয়ে থাকেন, সে কখনো একা হয় না। কারণ তার প্রতিটি গল্পের শ্রোতা, প্রতিটি কষ্টের সঙ্গী আর প্রতিটি সাফল্যের সবচেয়ে বড় উদযাপনকারী একজনই—মা।

তেমনি আমার জীবনে খুব বেশি বন্ধু নেই। তার মধ্যে সবথেকে ভালো বন্ধু আম্মু ☺️
সবার বন্ধু দিবস উৎযাপন করতে দেখে। তারপর আম্মু কে বললাম চলো ঘুরে আসি। তোমার পছন্দের পাস্তা খেয়ে আসি। তাই বলে রাজি করাইছি কারণ তার তেমন সময় হয়না। একজন চাকরিজীবি মা ই জানে সময়ের কত মূল্য।

তারপর অরোরা তে গেলাম দুইজনে ফুড অর্ডার করে বসে আছি। পনের বিশ মিনিট বসে আছি এখন কয় এত সময় নষ্ট না করে এতসময়ে বাসায় কত বার পাস্তা খাতি পারতাম 🤣

Happy Friendship Day Ammu🥰

-

-

-

" শ্রাবণের মেঘের ছায়ায় নদী আরও গভীর লাগে, আর সেই নদীতে ভাসা নৌকাটা মনে করিয়ে দেয়—জীবন কখনো কখনো গন্তব্য নয়, শুধু ভে...
06/08/2026

" শ্রাবণের মেঘের ছায়ায় নদী আরও গভীর লাগে, আর সেই নদীতে ভাসা নৌকাটা মনে করিয়ে দেয়—জীবন কখনো কখনো গন্তব্য নয়, শুধু ভেসে থাকার নাম।"

-

-

-

In English : Mango pillow বাংলায় : আমের পাটিসাপটা প্রথম বার নিজের হাতে কিছু তৈরি করার আনন্দটা অন্য রকম 🫶 প্রথম পদক্ষেপ, ...
01/08/2026

In English : Mango pillow
বাংলায় : আমের পাটিসাপটা

প্রথম বার নিজের হাতে কিছু তৈরি করার আনন্দটা অন্য রকম 🫶
প্রথম পদক্ষেপ, প্রথম সাহস, প্রথম সফলতা… আজ সেই তালিকায় যোগ হলো আমার প্রথম Mango Pillow। 💛"

-

-

-

একটু স্বাস্থ্য সচেতন 🙆‍♀️---
31/07/2026

একটু স্বাস্থ্য সচেতন 🙆‍♀️

-

-

-

সব সুখের জন্য বড় কোনো আয়োজন লাগে না। কখনো কখনো এক কাপ কফি, প্রিয় একটি বই আর বৃষ্টিভেজা বিকেল ই যথেষ্ট। এই ছোট ছোট মুহ...
28/07/2026

সব সুখের জন্য বড় কোনো আয়োজন লাগে না।
কখনো কখনো এক কাপ কফি, প্রিয় একটি বই আর বৃষ্টিভেজা বিকেল ই যথেষ্ট।

এই ছোট ছোট মুহূর্তগুলোই মনে করিয়ে দেয়—

শান্তি আসলে কোনো জায়গা নয়, এটি এক ধরনের অনুভূতি!🖤

-

-

-

24/07/2026

মেঘলা আকাশের নিচে নদীটা আজও বয়ে চলেছে, নৌকাটা ও আপন গতিতে এগিয়ে যাচ্ছে।

শুধু মানুষই মাঝে মাঝে নিজের ভেতরের ঝড়ে আটকে যায়!

- পশুর নদী, খুলনা 📍

-

-

-

আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো হচ্ছে ~ যখন আমি আল্লাহর সাথে একান্ত সময় কাটাই! অন্য রকম এক ভালো লাগা কাজ করে। কা...
22/07/2026

আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো হচ্ছে ~ যখন আমি আল্লাহর সাথে একান্ত সময় কাটাই! অন্য রকম এক ভালো লাগা কাজ করে।

কাউকে আগ বাড়িয়ে কিছু বোঝাতে হয় না, মুখ ফসকে " কে মাইন্ড করবে" এমন কথা বললাম কি না - এই ভয় টা থাকে না, সামাজিক কোনো ফর্মালিটি মেনে চলতে হবে এমন কোনো চাপ থাকে না!

কারণ তিনি তো আমার প্রিয় আল্লাহ, তিনি সবই জানেন, বুঝেন,আমাকে চিনেন। তিনি জানেন আমার ভেতরের কষ্ট, আমার মনের শুদ্ধ নিয়ত তিনি জানেন,আমার চাওয়া পাওয়া গুলো তিনি বোঝেন। আল্লাহ তো জানেন কোনো গুনাহ বা ভুল করার পরে আমার কি পরিমাণ অনুশোচনায় রক্তক্ষরন হয়।

লেখা : আমার প্রিয় দু আর ডায়েরি🖤

-

-

রাতের শহরের আলাদা একটা মায়া আছে। দিনের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলে শহরটা যেন অন্য এক রূপে জেগে ওঠে।খুলনার রাতের আক...
19/07/2026

রাতের শহরের আলাদা একটা মায়া আছে। দিনের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলে শহরটা যেন অন্য এক রূপে জেগে ওঠে।

খুলনার রাতের আকাশে যখন চাঁদ ওঠে, তখন শহরটা যেন আরও কোমল হয়ে যায়। ব্যস্ত দিনের কোলাহল পেরিয়ে রাতের খুলনা মানুষকে মনে করিয়ে দেয়—

সৌন্দর্য সব সময় শব্দে নয়, কখনও কখনও নীরবতার মধ্যেও লুকিয়ে থাকে।💫

রাত নামলে ময়লাপোতা মোড়ের রূপ আবার বদলে যায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলো, যানবাহনের হেডলাইট, আর শহরের নীরবতার সঙ্গে মিশে এক ধরনের শান্ত অথচ জীবন্ত পরিবেশ তৈরি হয়। যারা খুলনায় বড় হয়েছেন বা নিয়মিত এই পথ দিয়ে চলাফেরা করেন, তাদের কাছে ময়লাপোতা শুধু একটি মোড় নয়—

এটি অসংখ্য স্মৃতি, দেখা-হওয়া আর গল্পের ঠিকানা❤️‍🩹

"ময়লাপোতা মোড় শুধু রাস্তার মিলনস্থল নয়, এটি খুলনার হৃদস্পন্দনের এক টুকরো। দিনের ব্যস্ততা আর রাতের আলোক ছটায় এখানে প্রতিটি মুহূর্ত যেন শহরের এক একটি গল্প হয়ে বেঁচে থাকে।

কেউ আসে, কেউ চলে যায়—কিন্তু ময়লাপোতা মোড় নীরবে সাক্ষী হয়ে থাকে হাজারো পথচলা আর অগণিত স্মৃতির।" ✨

-

-

-

Chocolate, calm, and cozy vibes. That's all I need☺️একটা কাপ কেক যখন ব্রাউনি লুক দেয়😉আপনারা যারা রেস্টুরেন্টে গিয়ে ব্রাউ...
13/07/2026

Chocolate, calm, and cozy vibes. That's all I need☺️

একটা কাপ কেক যখন ব্রাউনি লুক দেয়😉

আপনারা যারা রেস্টুরেন্টে গিয়ে ব্রাউনি না খেয়ে বাসায় বসে খেতে যান তাদের জন্য।
একটা মাফিন কেক কিনবেন ১০ টাকা দিয়ে। তারপর সেই কেকের উপর চকলেট সিরাপ দিবেন একটু সুন্দর দেখাতে,তারপর ভ্যানিলা আইসক্রিম দিবেন সাথে একটু চকলেট সিরাপ দিলে হয়ে যাবে 🤭

ফাঁকিবাজি ব্রাউনি💥

-

-

-

-

Address

Patwartek Sea Beach , Inani
Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lazy Orpa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share