11/05/2023
মাঝ রাতে একটা গল্প মনে পরলো....
স্কুল থেকে দুই বন্ধু বাসায় ফেরার সময় ননাই উই ডিবিতে উঠতে গিয়ে পরে ঠোট কেটে ফেলছে, হাতও ছিলে গেছে। কান্নাকাটিতে একাকার। বাসায় মা বকবে। সান্ত্বনা দিতে নিতাই বললো, "আমি সাথে গেলে আন্টি তোকে কিছু বলবে না।"
অত:পর বাসার সামনে যেতেই মাকে দেখে ননাই, "আম্মা! নিতাই আমারে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে।"
নিতাই: আমি কখন ধাক্কা দিলাম! তুইই তো উলুতে উঠতে গিয়া পইড়া গেছোস!
ননাই: মিছা কথা....
ননাই'র মা: একলা আবার পইরা যায় কেমনে। আর একলা পরলে কি এতো ব্যথা পাইতো! চলো তোমার বাসায়.......
আর কে পায়!
পুরাই উরাধুরা ঝাড়ি খাইতে খাইতে নিতাই বাসায় ঢুকে সেকেন্ড লেভেলের ঝাড়ি। রাতে থার্ড লেভেল......
#নিতাইচান্দেরবাজারে