Tamim تميم

রাসূলুল্লাহ্‌ (সঃ) যোহরের সালাত সময়ের  শুরুতে আদায় করতেন। আসরের সালাত সূর্য উজ্জ্বল থাকতেই আদায় করে নিতেন। সূর্যাস্তের প...
17/01/2024

রাসূলুল্লাহ্‌ (সঃ) যোহরের সালাত সময়ের শুরুতে আদায় করতেন। আসরের সালাত সূর্য উজ্জ্বল থাকতেই আদায় করে নিতেন। সূর্যাস্তের পরেই মাগরিবের সালাত আদায় করতেন। ইশার সালাত কখনও লোক একত্র হলে তাড়াতাড়ি আদায় করতেন আবার কখনও লোক জমায়েত দেরীতে হলে বিলম্বে আদায় করতেন।
সুনানে আন-নাসায়ী হাদীস:৫২৭(ইসলামিক ফাউন্ডেশন)
হাদিসের মান:সহিহ হাদিস

তর্ক পরিহার করাও সওয়াবের কাজ।রাসূলুল্লাহ (সঃ) বলেছেন"যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জ...
16/01/2024

তর্ক পরিহার করাও সওয়াবের কাজ।
রাসূলুল্লাহ (সঃ) বলেছেন"যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার হব। আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলেনা আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার হব আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার"
সুনানে আবু দাউদ হাদীস:৪৮০০(তাওহীদ প্রকাশনী)
হাদিসের মান:হাসান হাদিস

13/01/2024

#নবীজি বিড়াল সম্পর্কে যা বলেছেন

হে আমাদের রব! আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথ...
11/01/2024

হে আমাদের রব! আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।
হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক।
(সূরা বাকারাহ:২৮৬)

হে আল্লাহ!
মুহাম্মাদ ﷺ এবং তাঁর বংশধরদের উপর রহমত নাযিল করুন, যেমন আপনি ইবরাহীম আঃ ও তাঁর বংশধরদের উপর করেছিলেন। নিশ্চয় আপনি প্রশংসিত, অতি মহান।

হে আল্লাহ!
আপনি মুহাম্মাদ ﷺ এবং তাঁর বংশধরদের উপর বরকত নাযিল করুন, যেমন আপনি ইবরাহীম আঃ ও তাঁর বংশধরদের উপর নাযিল করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, অতি মহান।
(সহীহুল বুখারী ৩৩৭০, মুসলিম ৪০৬)

কি*য়ামত দিবসের ভীষণ ভয়াবহ অবস্থা!আল্লাহ তা‘আলা বলেছেনঃ ﴿يأَيُّهَا النَّاسُ اتَّقُواْ رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَ...
10/01/2024

কি*য়ামত দিবসের ভীষণ ভয়াবহ অবস্থা!

আল্লাহ তা‘আলা বলেছেনঃ

﴿يأَيُّهَا النَّاسُ اتَّقُواْ رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظِيمٌ﴾

২২:১। হে মানব জাতি! তোমাদের রাব্বকে ভয় কর এবং তাঁর প্রতি দায়িত্ব পালন কর। নিশ্চয়ই কিয়ামত দিনের ভুমি*কম্প এক ভয়াবহ জিনিস।

﴿يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّآ أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَـرَى وَمَا هُم بِسُكَـرَى وَلَـكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴾

২২:২। ঐদিন যখন তোমরা ইহাকে দেখবে, প্রত্যেক স্তন্যদানকারী মা ভুলে যাবে তার স্তন্যপানকারী শিশুকে এবং প্রত্যেক গর্ভবতী প্রসব করে ফেলবে তার বোঝা। আর মানুষদেরকে দেখতে পাবে মাতাল অবস্থায় যদিও তারা মাতাল হবেনা। বরং আল্লাহর শা*স্তি হবে অতি ভয়*ঙ্কর।

সুরাহ আল-হাজ্জ ২২:১-২

❝তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষন পর্যন্ত তোমার মৃত্যু না হয়❞(সুরা হিজরঃ ৯৯)
10/01/2024

❝তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষন পর্যন্ত তোমার মৃত্যু না হয়❞
(সুরা হিজরঃ ৯৯)

Address

Cox Vazar
Cox's Bazar
CAKARIA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamim:

Share

Category