RISHU // রিশু

RISHU // রিশু Create your own brand...
(1)

Life is so beautiful. One day, one hour, one minute, one second will never come again. So, just forget all problems, fai...
18/08/2026

Life is so beautiful. One day, one hour, one minute, one second will never come again. So, just forget all problems, failures and be happy 😊

‘‘মানুষ যা চেষ্টা করে তা সে পাই।’’~ আল-কোরআন
26/07/2026

‘‘মানুষ যা চেষ্টা করে তা সে পাই।’’

~ আল-কোরআন

And...!
22/07/2026

And...!

https://lnkd.in/g5aThp-A Thank you,   by   🙌  📢 I am super excited to share that I’ve just completed Introduction to MS ...
24/06/2026

https://lnkd.in/g5aThp-A

Thank you, by 🙌
📢 I am super excited to share that I’ve just completed Introduction to MS Excel. 🎓

I had a great experience learning industry aligned skills of Business Productivity Tools

I’d recommend by to anyone looking to learn today’s in-demand professional skills. Keep learning and adding the valued certificates to your professional portfolio. 🌟

Explore 200+ free courses: https://lnkd.in/gbBRgmfJ

📚 সুযোগ ব্যয় (Opportunity Cost) কী?ধরুন, আপনার হাতে ৩ ঘণ্টা সময় আছে। এখন আপনি চাইলে এই সময়টুকু ব্যবহার করে বেশ কিছু ক...
31/05/2026

📚 সুযোগ ব্যয় (Opportunity Cost) কী?

ধরুন, আপনার হাতে ৩ ঘণ্টা সময় আছে। এখন আপনি চাইলে এই সময়টুকু ব্যবহার করে বেশ কিছু কাজ করতে পারেন।

যেমনঃ
1️⃣ মুভি দেখা
2️⃣ গল্পের বই পড়া
3️⃣ বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যাওয়া
4️⃣ পিতা-মাতার কাজে সহায়তা করা
5️⃣ আসন্ন সেমিস্টারের প্রিপারেশন নেওয়া

এখন এই ৫টি কাজ আপনি একসাথে করতে পারবেন না, কারণ আপনার সময় সীমিত; মাত্র ৩ ঘণ্টা। এই সময়টুকুতে যেকোনো একটি কাজ আপনি সম্পাদন করতে পারবেন।
সুতরাং আপনাকে চয়ন করতে হবে আপনি কোন কাজটিকে অগ্রাধিকার দিবেন?

ধরে নেওয়া যাক, আপনি সবার আগে যে কাজটিকে গুরুত্ব দিচ্ছেন সেটি হলো আসন্ন সেমিস্টারের প্রিপারেশন নেওয়া। তারপরে যেটাকে প্রাধান্য দিচ্ছেন সেটি হলো গল্পের বই পড়া। ক্রমান্বয়ে পিতা-মাতার কাজে সহায়তা করা, বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে যাওয়া, এবং মুভি দেখা।

এই যে আপনি যেভাবে আপনার ৫টি কাজকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজালেন, এটাই হলো আপনার Choice List (চয়েজ লিস্ট)। এটি একেক মানুষের ক্ষেত্রে একেক রকম হতে পারে! 😊

এখন আপনি ৩ ঘণ্টা সময়ের মধ্যে যে কাজটি করবেন, সেটি হলো সেমিস্টারের প্রিপারেশন নেওয়া।

সুতরাং আপনার সুযোগ ব্যয় (Opportunity Cost) হবে গল্পের বই পড়া।

🤔 এখন প্রশ্ন হলো, বাকি যে ৩টি কাজ আমি ছেড়ে দিচ্ছি সেগুলো সুযোগ ব্যয় হবে না কেন?

সহজ ভাষায় যদি বলি, একটি কাজ করতে গিয়ে বিকল্প যে কাজগুলো করা থেকে বিরত থাকতে হয়, সেই ছেড়ে দেওয়া কাজগুলোর মধ্যে যেই কাজটির প্রাধান্য বেশি, সেটিই হলো সুযোগ ব্যয় (Opportunity Cost)।

অর্থাৎ, সেমিস্টারের প্রিপারেশনের সুযোগ ব্যয় হলো গল্পের বই পড়া।

যদি সেমিস্টারের প্রিপারেশন নামক কাজটি না থাকত, তাহলে Choice List অনুসারে আপনি গল্পের বই পড়া কাজটিকে প্রাধান্য দিতেন। আর গল্পের বই পড়া কাজটির সুযোগ ব্যয় হবে পিতা-মাতার কাজে সহায়তা করা।

📖 অর্থনীতিতে সুযোগ ব্যয় (Opportunity Cost) বলতে বোঝায়, কোনো একটি সুযোগ গ্রহণ করতে গিয়ে যে সর্বোত্তম বিকল্পটি ত্যাগ করতে হয়, সেটিই হলো গ্রহণ করা সুযোগটির সুযোগ ব্যয়।

✅ প্রতিটি সিদ্ধান্তের একটি সুযোগ ব্যয় থাকে।
✅ সময়, অর্থ ও সম্পদের সীমাবদ্ধতার কারণে আমাদের সবকিছু একসাথে পাওয়া সম্ভব নয়।
✅ তাই সঠিক সিদ্ধান্ত নিতে Opportunity Cost বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

💡 মনে রাখুন:
"Opportunity Cost = The Value of the Next Best Alternative Forgone."

📖✨

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِاَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَۚ اَلۡحَیُّ الۡقَیُّوۡمُ ۬ ۚ لَا تَاۡخُذُہٗ سِنَۃٌ...
08/05/2026

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

اَللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَۚ اَلۡحَیُّ الۡقَیُّوۡمُ ۬ ۚ لَا تَاۡخُذُہٗ سِنَۃٌ وَّ لَا نَوۡمٌ ؕ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَ مَا فِی الۡاَرۡضِ ؕ مَنۡ ذَا الَّذِیۡ یَشۡفَعُ عِنۡدَہٗۤ اِلَّا بِاِذۡنِہٖ ؕ یَعۡلَمُ مَا بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَ مَا خَلۡفَہُمۡ ۚ وَ لَا یُحِیۡطُوۡنَ بِشَیۡءٍ مِّنۡ عِلۡمِہٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ کُرۡسِیُّہُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضَ ۚ وَ لَا یَـُٔوۡدُہٗ حِفۡظُہُمَا ۚ وَ ہُوَ الۡعَلِیُّ الۡعَظِیۡمُ ﴿۲۵۵﴾

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আল্লা-হু লা ইলা-হা ইল্লা-হু ওয়াল হাইয়ুল কাইয়ূমু লা-তা’খুযুহূ ছিনাতুওঁ ওয়ালা-নাওম লাহূ মা-ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূইল্লা-বিইযনিহী ইয়া‘লামু মা-বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম ওয়ালা-ইউহীতূনা বিশাইইম মিন ‘ইলমিহী ইল্লা-বিমা-শাআ ওয়াছি‘আ কুরছিইয়ুহুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়ালা-ইয়াঊদুহু হিফজু হুমা-ওয়া হুওয়াল ‘আলিইয়ূল ‘আজীম।

আল্লাহ, তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তাঁর জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং যমীনে যা আছে তা। কে সে, যে তাঁর নিকট সুপারিশ করবে তাঁর অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে। আর তারা তাঁর জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ব করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তাঁর কুরসী আসমানসমূহ ও যমীন পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটোর সংরক্ষণ তাঁর জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ, সুমহান। (সূরা আল-বাকারাহ:২৫৫)

ফজিলতঃ

১। আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০,০০০
ফেরেস্তা চর্তুদিক থেকে তাকে রক্ষা করে।

২। এটি পড়ে বাড়ি ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ
করতে পারেনা।

৩। এটি পড়ে ঘুমালে সারারাত একজন ফেরেস্তা
তাকে পাহারা দেন।

৪। ফরজ নামাযের পর পড়লে তার আর বেহেস্তের মধ্য
একটি জিনিসেরই দূরত্ব থাকে; তা হলো মৃত্য। এবং
মৃত্য আযাব এতই হালকা হয়; যেন একটি পিপড়ার কামড়।

৫। ওজুর পর পড়লে আল্লাহর নিকট ৭০ গুন মর্যাদা বৃদ্ধি লাভ করে।(সহীহ হাদিস)

৬। জান্নাতের দরজা: আবু উমামা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল নুরে মুজাসসাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরয নামায শেষে আয়াতুল কুরসী পড়ে, তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। [নাসায়ী]

৭। হজরত আলী রা. বলেন, আমি রাসূলুল্লাহ সা.-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসী নিয়মিত পড়ে, তার জান্নাত প্রবেশে কেবল মৃত্যুই অন্তরায় হয়ে আছে। যে ব্যক্তি এ আয়াতটি বিছানায় শয়নের সময় পড়বে আল্লাহ তার ঘরে,প্রতিবেশির ঘরে এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। [সুনানে বায়হাকী]

৮। মর্যাদাসম্পন্ন মহান আয়াত: আবু জর জুনদুব ইবনে জানাদাহ রা. রাসূল সা.-কে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল সা. ! আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়াতটি নাজিল হয়েছে? রাসূল সা. বলেছিলেন, আয়াতুল কুরসী। [নাসায়ী]

৯। উবাই বিন কাব থেকে বর্ণিত, রাসূল সা: উবাই বিন কাবকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার কাছে কুরআন মজীদের কোন আয়াতটি সর্ব মহান? তিনি বলেছিলেন, (আল্লাহু লা ইলাহা ইল্লা হুআল্ হাইয়্যূল কাইয়্যূম) তারপর রাসূলুল্লাহ্ নিজ হাত দ্বারা তার বক্ষে আঘাত করে বলেন: আবুল মুনযির! এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। [সহীহ মুসলিম]

১০। যে দোয়া পড়লে মৃত্যুর আযাব হবে পিপড়ার কামড়ের সমানঃ
একজন মুসলমানের জীবন মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে অতিবাহিত করার জন্য অনেক দোয়া রয়েছে। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- মহান ও পরাক্রমশালী আল্লাহ্ আত্নাকে বলেন, “বেরোও।” সে বলে, “না আমি স্বেচ্ছায় বেরোব না।” আল্লাহ বলেন, “অনিচ্ছায় হলেও, বেরোও।”
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন- যখন মু’মিন-বিশ্বাসী বান্দার রূহ বেরোয় তখন ওর সাথে দু’জন ফেরেশতা দেখা (অর্থাৎ তা গ্রহণ) করে এবং তা নিয়ে দু’জনই ঊর্ধ্বে আরোহন করে। তারপর এর সুগন্ধির কথা উল্লেখ করা হয়। আসমানবাসিগণ বলে, “পৃথিবী থেকে একটি পবিত্র রূহের আগমন ঘটেছে। হে রূহ! তোমার প্রতি এবং যে দেহ তুমি আবাদ করছিলে, তার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক।” অনন্তর একজন ফেরেশতা তাকে নিয়ে তার প্রতিপালকের কাছে চলে যায়; তারপর তিনি বলেন, “তাকে শেষ সময়ের (অর্থাৎ কেয়ামত না হওয়া পর্যন্ত) জন্য নিয়ে যাও।”
পক্ষান্তরে কাফিরের আত্না যখন বেরোয়, তখন এর দুর্গন্ধ ও অপবিত্রতার কথা উল্লেখ করা হয়। আসমানবাসিগণ বলে, “পৃথিবী থেকে একটি অপবিত্র রূহের আগমণ ঘটেছে।” আর এর সম্বন্ধে বলা হয়-“শেষ সময় পর্যন্ত রাখবার জন্য তাকে নিয়ে যাও।”
হযরত আজরাঈল (আ) যখন জান কবজ করতে আসবেন, তখন মৃত্যু পূর্ব মুহুর্তে কষ্ট হবেই। তবে মহান আল্লাহ তায়ালার মমিন বান্দারা সেই কষ্টটা কম পেয়ে থাকেন। আল্লাহ পাক বলছেন, আল কোরআনে বর্ণিত ছোট্ট এই দোয়াটি পড়লে মৃত্যু আযাব হালকা হয়ে যাবে। দোয়াটিকে আমরা সবাই ‘আয়াতুল করসি’ বলেই জানি।

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: "তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই, যাদের আচার-আচরণ সবচ...
05/05/2026

হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: "তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই, যাদের আচার-আচরণ সবচেয়ে ভালো" (সহীহ বুখারী, হাদিস নং ৬০৩৫)।

Address

Cox's Bazar

Telephone

+8801881599552

Website

Alerts

Be the first to know and let us send you an email when RISHU // রিশু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RISHU // রিশু:

Shortcuts

Share