04/11/2025
আসলেই কি তোমার মনে আছে, প্রথমবার যখন আমি তোমার হাত ধরেছিলাম? সেই মুহূর্তটা—আমার অস্তিত্বের গভীরে গেঁথে আছে এখনো। তোমার হাত ছুঁয়ে আমার ভেতরটা যেন কেঁপে উঠেছিল, রূহ পর্যন্ত অনুভব করেছিল সেই কম্পন।
কত যত্নে গড়ে উঠছিল আমাদের ভালোবাসা। কিন্তু জানো আমার কষ্টটা কোথায়? আমায় কেউ বুঝেনি—না পরিবার, না তুমি। যারা আমার পরিবার হয়েও তোমার পরিবারকে আমার বিপক্ষে বোঝায়, তখন তোমার কী করা উচিত বলে মনে হয়?
যাই হোক, আমি আজীবন তোমাকেই ভালোবাসবো—এটাই আমার সত্য।