01/01/2024
আনন্দ করবেন করেন তবে আপনার আনন্দের আতশবাজির আলো আর শব্দের চমকে অসংখ্য পাখির নিথর দেহ লুটিয়ে পরবে মাটিতে। আপনার সাময়িক আনন্দ অন্য প্রাণীর নিষ্ঠুর মৃত্যুর কারণ। পালিয়ে বাঁচতে পারে না, গাছে লুকিয়ে থাকতে পারে না, স্থায়ী শারীরিক অসুস্থতা দেখা দেয় ,অসংখ্য প্রানীর মধ্যে দৌড়ে বেড়ায় পালানোর জন্যে, শুধু পাখি না কুকুর, বিড়ালের ভয়ংকর রকম ক্ষতি হয়, আতংকে ভয়ে দৌড়াতে থাকে পালানোর জায়গা পায় না, শারীরিক ক্ষতি হয়, বধির হয়ে যায় , অতিরিক্ত শব্দে হার্ট এটাক করে, ভয়ে এলোমেলো ভাবে উড়তে গিয়ে অসংখ্য পাখি ব্যাথা পায়,পড়ে গিয়ে ঘাড় ভেঙে যায়,মারা যায়। ১ তারিখে ভোরে শ য়ে শয়ে পাখির দেহ পরে থাকে খোলা মাঠে, এলোপাথাড়ি ভাবে পালাতে গিয়ে অনেক কুকুর বিড়াল স্থানীয় এলাকা থেকে হারিয়ে যায়। আপনি আজ সারা রাত আনন্দ করে আকাশে আলোর ঝলকানি দেখে কাল সকালে ঘুম থেকে উঠবেন ঠিকই, আপনার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন কিন্তু অসংখ্য পাখির জন্য আজকেই হবে তাদের জীবনের শেষ দিন।
নতুন বছর শুরু হোক নতুন পরিবর্তন দিয়ে। আপনার আনন্দ যেন ছোট একটা পাখির মৃত্যুর কারণ না হয় সেই দায়িত্ব আপনার। পরিবর্তন শুরু করুন নিজেকে দিয়ে। আকাশে আজ রাতে আর দুটো আতশবাজি না থাকলেও কয়টা পাখি বেঁচে থাকবে!🙏🏻🙂