06/08/2026
সম্প্রতি কিছু মানুষের কমেন্ট বা মন্তব্য নজর কাড়লো, যেখানে তারা সরাসরি আমাকে কিংবা আমাদের সেন্টমার্টিনের মানুষদের নিয়ে নানা কথা বলছেন। তাদের সেই মানসিকতা থেকেই একটা বাস্তবতা সবার সামনে শেয়ার করছি।🥹
এই যে সাগরে কোটি টাকার সম্পদ যেখানে খোলা আকাশের নিচে নিশ্চিন্তে ভেসে থাকে, সেখানে পাহারাদার লাগে না—লাগে শুধু বিশ্বাস। সেন্টমার্টিনে শুধু এক রাতের জন্য নয়, সারা বছর ধরেই মানুষের কোটি টাকার সম্পদ এভাবে অভিভাবকহীন পড়ে থাকে। অথচ অদ্ভুত বিষয় হলো, এখান থেকে একটা জিনিসও কেউ চুরি করে না!
এত বাস্তব প্রমাণ চোখের সামনে থাকার পরও কিছু মানুষ অনায়াসে আমাদের ‘লোভী’, চোর-ডাকাত বা সুযোগসন্ধানী বলে অপবাদ দেয়!🥹
অথচ বাস্তব চিত্রটা কী? এটি সম্ভবত বাংলাদেশের একমাত্র জায়গা, যেখানে গভীর রাতেও পকেটে দামি মোবাইল, মানিব্যাগ কিংবা হাতে ল্যাপটপের ব্যাগ নিয়ে একা একা নির্ভয়ে ঘুরে বেড়ানো যায়। শুধু ছেলেরা নয়, আমাদের বোনেরা এবং মেয়েরাও এখানে শতভাগ নিরাপদ। 🙂মধ্যরাতেও একা চলাফেরা করতে তাদের কোনো শঙ্কা ছুঁয়ে যায় না। অন্তত আমার জানা মতে, এমন কোনো অপ্রীতিকর ঘটনা এখানে কখনো ঘটেনি। আলহামদুলিল্লাহ।
আমরা দ্বীপের মানুষগুলো লোভী নই। আসলে যারা নিজেরা স্বার্থপর ও লোভী, তারা দুনিয়ার সবাইকে নিজেদের চোখেই দেখে। তাই তাদের এতো সন্দেহ, এতো অনর্থক অভিযোগ। অন্যকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে তাদের নিজেদের ভাবা উচিত—তাদের নিজেদের শহরে বা সমাজে অন্য মানুষ কতটা না। #সেন্টমাটিন