The Update 24

The Update 24 🇧🇩 দেশ–বিদেশের সর্বশেষ খবর
🎬 বিনোদন | 🏏 খেলা | 🌍 আন্তর্জাতিক
⚡ দ্রুত, নির্ভরযোগ্য আপডেট
📩 Contact: Inbox

পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam নিউইয়র্কে জাতিসংঘের সহকারী মহাসচিব Khaled Khiari-এর সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক শাস...
15/05/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam নিউইয়র্কে জাতিসংঘের সহকারী মহাসচিব Khaled Khiari-এর সঙ্গে বৈঠকে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা ও বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি নবনির্বাচিত সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বৈঠকে জাতিসংঘ শান্তি ও নিরাপত্তা উদ্যোগে বাংলাদেশের ভূমিকা এবং নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে দেশের অবদানেরও প্রশংসা করা হয়।

পবিত্র জুমার নামাজের পর কালিরছড়া শিয়াপাড়া জামে মসজিদের মুসল্লীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক ছাত্রনেতা ঈদগাঁও ইউনিয়ন পরি...
15/05/2026

পবিত্র জুমার নামাজের পর কালিরছড়া শিয়াপাড়া জামে মসজিদের মুসল্লীদের ভালোবাসায় সিক্ত হলেন সাবেক ছাত্রনেতা ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লায়েক ঈবনে ফাজেল

মানবতার সেবায় নিবেদিত ঈদগাঁও ব্লাড ব্যাংকের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে...
15/05/2026

মানবতার সেবায় নিবেদিত ঈদগাঁও ব্লাড ব্যাংকের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি আজ ১০ মে ২০২৬, রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম...
10/05/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি আজ ১০ মে ২০২৬, রবিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুলিশের কল্যাণ প্যারেড অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী Syed Mohsin Raza Naq...
09/05/2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী Syed Mohsin Raza Naqvi-এর সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও বহুমুখী অংশীদারিত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, শিক্ষা, প্রযুক্তি ও নারী উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে SAARC-কে পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

কক্সবাজার জেলা হাইয়েজ, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত সেলিম আকবর।
09/05/2026

কক্সবাজার জেলা হাইয়েজ, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত সেলিম আকবর।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ০৬ মে, ২০২৬ | ঢাকা, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ...
06/05/2026

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

০৬ মে, ২০২৬ | ঢাকা, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল (Susan Ryle) সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে দু'দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, অনিয়মিত অভিবাসন, রোহিঙ্গা ইস্যু, পুলিশের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক আইনগত সহায়তা (MLA)-সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

হাইকমিশনার বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়। বর্তমানে প্রায় এক লক্ষ বাংলাদেশী অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, যার মধ্যে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ২০২৪ সালের ৩০ অক্টোবর অস্ট্রেলিয়ার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ ঢাকা সফর করেন। আগামী জুন মাসে অস্ট্রেলিয়ার ক্রিকেট টিমের বাংলাদেশ সফরের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়। মন্ত্রী এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) পুনর্গঠনের কার্যক্রম সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, "আমি উত্তরাধিকার সূত্রে একটি ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি পেয়েছিলাম। তবে দায়িত্ব গ্রহণের পর গত আড়াই মাসে পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।" হাইকমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের প্রতি আস্থা ব্যক্ত করেন। মন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সামর্থ্য বৃদ্ধিতে জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানালে হাইকমিশনার জানান, বর্তমানে এ ধরণের কর্মসূচি না থাকলেও বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এছাড়া, পারস্পরিক আইনগত সহায়তা (MLA) সংক্রান্ত একটি প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

অনিয়মিত ও অবৈধ অভিবাসন রোধে দু'দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে জানিয়ে হাইকমিশনার বলেন, নিয়মিত অভিবাসনের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়া কাজ করছে। মন্ত্রী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশও দক্ষ ও শিক্ষিত জনবল প্রেরণের মাধ্যমে নিয়মিত অভিবাসন বৃদ্ধিতে আগ্রহী।

রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন। তিনি স্পষ্ট করেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ছাড়া বাংলাদেশের একার পক্ষে এই বিশাল জনগোষ্ঠীর ভার বহন করা সম্ভব নয়। গত ০৪ মে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ক্যাম্পে মাদক ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। হাইকমিশনার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অর্থায়ন ও সহায়তা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকের শুরুতে মন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার নতুন পোর্টফলিওতে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীন এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের স্বরাষ্ট্র বিষয়ক কাউন্সিলর রুবেন গ্রে (Reuben Gray) ও প্রথম সচিব (রাজনৈতিক) হ্যারি থম্পসন (Harry Thompson) উপস্থিত ছিলেন।

#এডমিনপোস্ট

বিএনপি সরকারের সময়ে দুইবার সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছে- রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষ পররাষ্ট্র প্রতিমন্ত্র...
06/05/2026

বিএনপি সরকারের সময়ে দুইবার সফলভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়েছে- রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
06/05/2026

রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

06/05/2026

কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ​মাস্টার্স সমাপনী ও নবীন বরণ উৎসব-২০২৬-এ বক্তব্য রাখছেন সাবেক শিবির সভাপতি ইব্রাহিম খলিল

Adresse

কক্সবাজার
Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque The Update 24 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à The Update 24:

Partager