21/02/2016
সকল ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি
-------------------------------------
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ভাসি,বাংলায় হাসি
বাংলায় জেগে রই৷
আমি বাংলায় মাতি উল্লাসে,করি বাংলায় হাহাকার
আমি সব দেখে-শুনে,ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার৷
বাংলায় আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক
আমি একবার দেখি বারবার দেখি,দেখি বাংলার মুখ.....