23/07/2026
-রান্নার কাজে যখন পুরোদমে ব্যস্ত হয়ে পরি, তখনি মেয়েটা আসে একটু কোলে ওঠার বায়না নিয়ে। তার মূল উদ্দেশ্য হলো একটু কোলে উঠে তরকারিতে হলুদ, লবন, মশলা দিবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করবে।
কিন্তু আমি এগুলোতে তেমন সায় দেই না, কারন এতে কখন হাত পায়ে ছেকা লাগবে৷ তাছাড়া আমারো রান্নায় দেরি হবে তাই।
আজো ঠিক সেই উদ্দেশ্যই এসেছিলো। কিন্তু আমি কাজের চাপে একটু ধমকের সুরেই বলেছিলাম ‘‘যাও এখান থেকে’’।
ওমনি সে রুমে গিয়ে তার ছোট চেয়ার খানা এনে এভাবে মন গোমড়া করে বসে রইল।
হয়তো বুঝতে পেরেছিলো মায়ের কষ্ট হচ্ছে, এখন মাকে না জ্বালিয়ে বরং মায়ের কাজ শেষ হওয়া অব্দি অপেক্ষা করি।
"মায়ের কাজ শেষ হলেই কোলে উঠবো।🌸"
মাশাআল্লাহ দিন দিন মেয়ে আমার কত্তো বুঝদার হয়ে যাচ্ছে। আবার খারাপও লাগে কাজের ব্যস্ততায় সারাদিন কত বকাঝকা আর ধমকাধমকিই না করি পাখিটার সাথে।😔