Just fun for smile

Just fun for smile Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Just fun for smile, Photographer, Chittagong.

14/05/2016

hello.

26/02/2016

Ban:70/1 over:9

20/02/2016

বল্টুর এক চীনা বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বল্টু হাসপাতালে তার সেই বন্ধুটিকে দেখতে গেল। বল্টু চীনা বন্ধুটির বিছানার পাশে দাঁড়ানো মাত্র বন্ধুটি চীনা ভাষায় হাউমাউ করে উঠল, ‘চিং চং মোউ চু চা।’ বারবার এ কথা বলতে বলতেই বল্টুর বন্ধুটি মারা গেলেন। বল্টু তো মহা চিন্তায় পড়ে গেল। মৃত্যুর আগে বন্ধু তাকে বারবার এমন কী কথা বলে গেল। কিন্তু হাল ছাড়ল না বল্টু সুদূর চীন দেশে গিয়ে বন্ধুর কথার অর্থ আবিষ্কার করলেন। চীনা বন্ধু মৃত্যুর আগে বলছিলেন, ‘আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। দোহাই, অক্সিজেনের পাইপ থেকে তোমার পা-টা ওঠাও।

20/02/2016

এক জন বিরাট ধনী তার বাগান- বাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন। একদিনতিনি তার বাড়িতে বিশাল এক পার্টি দিলেন। নানা জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে।প্রচুরমদ্যপান আর খাওয়া দাওয়ার পরে পুরাকালের মহারাজদের স্টাইলে ধনী লোকটি ঘোষণা করলেন,যে সাহস করে কুমির ভর্তি পুকুরটি সাঁতরে পার হতে পারবে তাকে তিনি হয় এক কোটি টাকা দেবেন না হয় তিনি তার কাছে তার সুন্দরী কন্যাকে সমর্পণ করবেন। কথাটি শেষ না হতেই ঝপাং করে একটি শব্দ।দেখা গেল এক জন লোক প্রান পণে সাতরাচ্ছে আর তার পিছনে তিনটা কুমির তাড়া করছে।সবাই পাড় থেকে লোকটা কে অজস্র উৎসাহ জুগিয়ে চলল।লোকটা আবশ্য ভালই সাঁতার কাটে তার উপর প্রাণের মায়া।কোন মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় অন্য পাড়ে উঠলো। ধনী লো্কটি এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন, আমি বিশসাস করতে পারিনি এত সাহস দেখানোর মত ক্ষমতা কারও থাকতে পারে। ইয়ং ম্যান তুমি কি চাও?আমার কন্যা, -না এক কোটি টাকা? লোকটি তখনও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি আপনার কন্যাকেও চাইনা,আপনার এক কোটি টাকাও পেতে চাই না।আমি শুধু সেই ব্যাটাকে একবার হাতের কাছে পেতে চাই- যে ব্যাটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল।

20/02/2016

শিক্ষক : বলতো আম উপরের দিকে না পরে নিচের দিকে পরে কেন? বল্টু : স্যার, উপরে খাওয়ার মানুষ নেই তাই। শিক্ষক (একটু রেগে) : এই শিখছিস ? আচ্ছা বল, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ডুবে যায় কেন? বল্টু : লোহার তৈরি জাহাজ ভেসে থাকে কারন এর চালক আছে, কিন্তু লোহার টুকরার চালক নেই তাই এটা ডুবে যায়। শিক্ষক : তোর মাথায় ডাস্টার মারব হারামি। আচ্ছা এবার বাংলা ২য় পত্র বের করে ক্রিকেট রচনাটা লেখ। সময়:-৩০মিনিট। কিছুক্ষন পর বল্টু খাতা জমা দিল..... স্যার তো অবাক এত তাড়াতাড়ি বল্টুর রচনা লেখা হয়ে গেল। শিক্ষক কৌতূহল সহকার পড়ল। বল্টু লিখেছে...... "খেলা শুরু এবং আকাশে মেঘলা মেঘলা ভাব। . . . . . . বৃষ্টির কারনে ম্যাচ পরিত্যক্ত।

20/02/2016

বল্টু : মা , তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে কেনো ??? মাঃ তোকে আবার মিথ্যা কথা বলতে যাবো কেনো ? বল্টুঃ তুমি গতকালই তো বলেছিলে আমার ছোট বোনটা নাকি পরী ??? মাঃ হ্যা, ঠিকই তো ! ও তো পরীই ! " বল্টুঃ তাহলে আমি একটু আগে ওকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিলাম , ও তখন ডানা মেলে উড়ল না কেন ?

20/02/2016

শিক্ষকঃ কোন পাখি সবচেয়ে দ্রুত উড়তে পারে??? ছাত্রঃ “হাতি”শিক্ষকঃ অপদার্থ; তোর বাপ কি করে রে ??ছাত্রঃ ট্যারা-মকলেস gang-এর shooterশিক্ষকঃ সাবাশ ব্যাটা !!! সঠিক উত্তর হল “হাতি”

19/02/2016

***একটি মুরগী তার বাড়ীর পাশের দোকান থেকে ডিম কিনতে গেল, দোকানদার বলল ভিতরে আসো ভিতরে যাওয়ার পর দোকানি প্রশ্ন করল..... তুমি আবার ডিম কিনতে আসছো কেন ? তুমি তো নিজেই ডিম পাড়তে পার ! মুরগী উত্তর দিলো, না। আমার হাসবেন্ড কইছে ডিম পাড়লে আমার ফিগার নষ্ট হয়ে যাবে তাই আমি ডিম পাড়ি না...!!

19/02/2016

তিন গোয়েন্দা গেছে ক্যাম্পিঙে। সারাদিন ধরে বনে বাদাড়ে ঘুরে ক্লান্ত হয়ে রাতে একটা তাঁবু টাঙিয়ে শুয়েছে তিনজনে। হঠাৎ মাঝরাত্রে মুসা আমান আর রবিন মিলফোর্ডের ঘুম ভাঙালো কিশোর পাশা। বললো “মাথার উপরের ঐ তারাগুলো দেখ তোমরা। তারাগুলো কী বলছে তোমাদেরকে?” রবিন কিছুক্ষন চিন্তা করে বললো ” অ্যাস্ট্রোনমিক্যালি বলছে ওখানে লক্ষ লক্ষ গ্যালাক্সী আছে। অ্যাস্ট্রোলজিক্ যালি বলছে সিংহ রাশির মাথার উপরে বৃহস্পতি – মানে সিংহ রাশির জাতকদের খুব সুসময় যাচ্ছে এখন। থিয়োলজিক্যালি বলছে সবই ঈশ্বরের সৃষ্টি – ঐ ওপারে কোথাও স্বর্গ আছে। ফিলোসফিক্যালি বলছে প্রকৃতির বিশালত্বের কাছে আমরা কত তুচ্ছ – - – ” রবিনের মুখের কথা কেড়ে নিয়ে মুসা বললো ” খাইছে, তোমার ঐ জ্ঞানের প্যাঁচাল রাখো তো নথি। তারাগুলো স্বাভাবিক ভাবে বলছে আজকে আকাশটা মেঘমুক্ত, মানে কালকে সম্ভবত আমরা একটা রোদ ঝলমলে দিন পাবো – ঐ পাহাড়টাতে চড়তে যেতে পারবো ইচ্ছে করলে অথবা ইচ্ছেমতো ঝাঁপাঝাঁপি করতে পারবো সামনের ঐ লেকটাতে। কী বলো কিশোর?” রবিন বললো “হ্যাঁ কিশোর, তারাগুলো তোমাকে কী বলছে?” কিশোর কিছুক্ষন চুপ করে থেকে বললো ” বুঝতে পারছো না আমাদের ঘুমের মধ্যে কেউ একজন এসে আমাদের তাঁবুটাকে চুরি করে নিয়ে গেছে?”

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just fun for smile posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category