17/07/2025
চট্টগ্রামে শহীদ হওয়া ওয়াসীম ও শান্তর মাঝের ব্যাক্তিটি কে জানেন? হ্যাঁ, নিচের ছবিটিই সেই ব্যাক্তির। শহীদ ওয়াসীম ছাত্রদলের কর্মী, আর শহীদ শান্ত শিবিরের। কিন্তু এই ব্যাক্তি? এই ব্যাক্তিও তো দেশকে মুক্ত করার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে শহীদ হয়েছেন।তাহলে তাকে নিয়ে কেউ কথা বলেনা কেন? তার কোনো রাজনৈতিক পরিচয় নেই এজন্য নাকি পেশায় তিনি কাঠমিস্ত্রী ছিলেন,এজন্য? নাকি দুইটাই?
শহীদ ফারুক। তার মেয়ের ক্ষোভ কেন তার বাবার কথা মানুষ বলে না। বাবাহারা মেয়ের বাবার পূর্ণতা আমরা কেউ দিতে পারবো না,কিন্তু তাকে নিয়ে কী আমরা সবাই একটু কথা বলতে পারি না?
আমরাই ওয়াসীম। আমরাই শান্ত। আমরাই ফারুক।