Hasnat

Hasnat Positive, enthusiastic, sufficiently emotional, serious about genuine human relationship. That's all about me. No words coming to mind to describe about me.

Official Page of Hasnat. Actor & Director
Like: www.facebook.com/HasnatFans

05/08/2024

আলহামদুলিল্লাহ

11/03/2024

তুমি কি দেখো না! যখন ইফতারের সময় হয়, মুসলিমরা, কত রঙের, নানান পদের, বিভিন্ন স্বাদের ইফতার, সামনে নিয়ে আযানের অপেক্ষায় থাকে।

যখন ধ্বনিত হয়, “আল্লাহু আকবর”, গভীর পিপাসায় কাতর তৃষ্ণার্থ মানুষগুলো, সব কিছু রেখে, মুখে প্রথমে শুষ্ক খেজুর তুলে নেয়। কেনানা সে শুনেছে, ১৪ শত বছর পূর্বের তার প্রিয় মানুষটিও নাকি, এভাবেই ইফতার করতেন।

তুমি কী করে ভাবতে পারলে? তাদের প্রিয় সেই মানুষটি, ১৪ শত বছর পরের, তাকে সরাসরি না দেখা, এই ভালোবাসার মানুষদের রেখে, একাকী জান্নাতে প্রবেশ করবেন?

©Copied

06/02/2024

১০ বছর মেয়াদী একটি সুদসহ লোনের জন্য চুক্তি করলেন।
এর মানে এই ১০ বছর আপনি গুনাহ করবেন বলে ঠিক করেছেন!!!

কত সহজে হারাম, গুনাহের কাজ মেনে নিচ্ছি।
আচ্ছা যদি এমন অপশন থাকে চুক্তির এই দশ বছর জাহান্নামে থাকতে হবে। মেনে নিবেন? অথচ জাহান্নামের উত্তপ্ত আগুনে হয়ত আরো বেশি সময় থাকা লাগতে আরে। (নাউজুবিল্লাহ)।।

গুনাহের কাজকে গুনাহ মনে করার চেষ্টা করি। সমাজ, সংস্কৃতির দোহাই দিয়ে গুনাহকে নরমালাইজেশন না করি। চিন্তা করি, গুরুত্ব দিই। মৃত্যু-পরবর্তী সর্বোচ্চ শাস্তির কথা ভুলে না যাই, অবজ্ঞা না করি।

©copied

19/10/2023
17/09/2023

কিছু শব্দ, স্ট্যাটাস, অনুভূতি

১. ছোট্ট মেয়ের স্টেজে নাচার ভিডিও আপলোড করেছে। ক্যাপশন - আলহামদুলিল্লাহ।। কমেন্টঃ keep us in your prayer.

২. সুদী ব্যাংকে চাকরি হয়েছে। ক্যাপশন - আলহামদুলিল্লাহ। কমেন্ট - মাশাআল্লাহ।

৩. গানের ভিডিও আপলোড করেছে। ক্যাপশন - আলহামদুলিল্লাহ। কমেন্টঃ One more. কমেন্ট রিপ্লাইঃ ইনশাআল্লাহ। pray for me.

৪. গার্লফ্রেন্ড/ বয়ফ্রেন্ডের ছবি আপলোড। কমেন্টঃ wow. mashaallah.কমেন্ট রিপ্লাইঃ keep us in your pray.

৫. দাড়ি শেইভ করে ছবি আপলোড। কমেন্টঃ মাশাআল্লাহ, নাইস লুকিং। কমেন্ট রিপ্লাইঃ keep me in your prayer.

৬. সারাদিন ঘুরে নামাজ মিস দিয়ে পর্দা মেইন্টেন ছাড়া ফ্যামিলি ছবি আপলোড। ক্যাপশনঃ Alhamdulillah, what a nice day!!! কমেন্ট রিপ্লাইঃ Keep us in your pray.

ইসলামের #বিধি-নিষেধগুলোর পছন্দ অপছন্দ হয়ত আপনি আপনার #সুবিধামত সাজিয়ে নিয়েছেন। কিন্তু #অযাচিত শব্দ কেন ব্যবহার করেন??
আল্লাহর কাছে নিষিদ্ধ ও ঘৃন্য কাজের বহিঃপ্রকাশ কেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, দু'আ চাওয়া দিয়েই করতে হবে???

©copied

28/08/2023

আমাদের শিক্ষা ব্যবস্থা - ক্যারিয়ারে ফোকাস দিলে লেখাপড়া বন্ধ হয়ে যায়।

©Copied

আসলেই😁
22/06/2023

আসলেই😁

07/06/2023

লোডশেডিংয়ের ১০টি ফজিলত :

১. কারেন্ট বিল কম আসে। লাইট, ফ্যান, টিভি ইত্যাদির ব্যবহার কম হওয়ায় টেকে বেশিদিন।

২. অন্ধকার থাকলে জোছনা দেখার সুবিধা হয়।

৩. গরমে ঘেমে গেলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায়। যার কারণে রোগবালাই কম হয়।

৪. হাতপাখা ব্যবহার করায় হাতের ব্যায়াম হয়।

৫.ছেলেরা খালি গায়ে থাকার কারণে কাপড়চোপড় কম ময়লা হয়।

৬. লোডশেডিংয়ে সহজে ঘুম আসে না, এতে বাড়িতে চুরির আশংকা কমে যায়।

৭. চাইলেও গরমের কারণে অনেক বেলা পর্যন্ত ঘুমানো যায় না। লোডশেডিং আছে বলেই সকালের আলোবাতাস গায়ে লাগে।

৮. পড়তে বসা লাগে না।

৯. কারেন্টের জন্য অনেক কাজই থেমে থাকে।।
কারেন্ট আসতে না আসতেই তড়িঘড়ি করে সবাই কাজগুলো করতে থাকে।।
এতে কাজ ফেলে রাখার প্রবণতা কমে,,
মানুষ পরিশ্রমী ও কর্মঠ হয়।

১০.অত:পর লোডশেডিং আছে বলেই আবারও কারেন্ট আসে। 🙂

©কপি-পেস্ট

18/04/2023

খলিফা মামুন ইবনে হারুনের উদারতা নিয়ে অনেক গল্প চালু আছে। এর একটা আছে পানি বিষয়ক। সেখানে দেখা যায়, প্রত্যন্ত অঞ্চলের এক লোক খলিফার জন্য এক মশক পানি নিয়ে আসেন। সেই পানির মশক খলিফার হাতে দিয়ে তিনি বলেন যে, এটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি পানি।
মামুন সাহেব পানি পান করে চমৎকৃত হন। তিনি খুশি হয়ে লোকটাকে অনেক মোহর উপহার দেন। আর বলেন, সে যেন দরবার থেকে বের হয়ে কোথাও না থেমে এখনই তার বাড়ি ফিরে যায়।
লোকটা চলে যাওয়ার পর উজির খলিফার কাছে জানতে চাইলো, তাকে কেন এভাবে চলে যেতে বলা হয়েছে?
খলিফা তখন বলেন, লোকটার আনা পানি খুব তিতকুটে ছিলো। সে যদি বাগদাদে থেকে যেত তাহলে এখানকার চমৎকার পানি পান করে লজ্জা পেত। সেই লজ্জার হাত থেকে বাঁচাতে তিনি তাকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছেন।
এই গল্পটা সত্যি হওয়ার কোনো কারণ নাই। যদি সত্যি হয়ও তবে বলতে হবে, মানুষের খাদ্য রুচি সম্পর্কে মামুন সাহেব ততটা সতর্ক ছিলেন না।
প্রত্যন্ত অঞ্চলের পানি পান করে মামুন সাহেবের যতটা বিষাদ লাগছে, অনভ্যস্ততার কারণে বাগদাদের পানিও ঐ আগন্তুকের কাছে সমান বিষাদ লাগতো।
অধিকাংশ মানুষই তার মায়ের রান্না করা খাবার পছন্দ করে। কারণ অধিকাংশ মানুষেরই খাদ্য রুচি তৈরি হয় তার মায়ের রান্না খেয়ে। ফলে এক মায়ের ছেলের কাছে আরেক মায়ের রান্নাকে সবসময় আর অতটা ভালো মনে হয় না।
কপি পোস্ট ©ইমতিয়াজ মাহমুদ

10/04/2023

পৃথিবীর কাছে তুমি শুধু একজন হতে পারো, কিন্তু একজনার কাছে হতে পারো পুরো পৃথিবী।
ভিনদেশী এপিগ্রাম/থিউডর গিসেল
তর্জমা : ইমতিয়াজ মাহমুদ

28/03/2023

সময় কখনো থামতে জানে না, সে স্বার্থপরও বটে। আমাদের সুন্দর মুহুর্ত গুলোকে স্থায়ী হতে দেয় না।🍀

Address

Chittagong
4340

Opening Hours

Monday 10:00 - 00:00
Tuesday 10:00 - 00:00
Wednesday 10:00 - 00:00
Thursday 10:00 - 00:00
Friday 10:00 - 00:00
Saturday 10:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Telephone

+880 1813223293

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasnat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasnat:

Share

Category