17/04/2026
১৪৩৩—শুধু একটা নতুন বছর না,এটা একটা দিনের ভেতর লুকানো অসংখ্য অনুভূতির গল্প।
সকালটা শুরু হয়েছিল ভিড়ের মধ্যে—মানুষ, শব্দ, রঙ… তবুও কোথাও একটা নিজের মতো নীরবতা ছিল।শহর উৎসব করছিল, আর আমি খুঁজে ফিরছিলাম ছোট ছোট মুহূর্ত—যেগুলো ধরা যায় না, শুধু অনুভব করা যায়।
দুপুর গড়িয়ে গেলে রোদটা নরম হলো,ঐতিহ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠলো—দেয়ালের ছবিগুলো, পথের মানুষের হাসি,সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল—বাংলা আসলে একটা অনুভূতির নাম।
আর বিকেলে…ফুলের গন্ধে ভরে উঠলো চারপাশ।লাল-সাদা রঙে মিশে গেল দিনের শেষ আলো,কিছু না বলা কথা, কিছু ছুঁয়ে যাওয়া মুহূর্ত—যেগুলো ছবিতে থাকে, কিন্তু পুরোটা কখনো ধরা পড়ে না।
১৪৩৩ শেষ হয়ে যাবে,কিন্তু এই মুহূর্তগুলো রয়ে যাবে........
featuring: Arpita Singha
Photographer: Ahnaf Ullah Akib