19/04/2025
জীবনের উদ্দেশ্য - সুরা ফাতেহা, আল্লাহর প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা 💝
জীবনের উদ্দেশ্য নিয়ে যখন আমরা বলা শুরু করি তখন প্রথম প্রশ্ন জেগে ওঠে আমি কে?
এর উত্তর বিভিন্ন রকম হতে পারে, কিন্তু যদি সত্যিকারের দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে যায় তার উত্তর হল "আশরাফুল মাখলুকাত" যে সম্মান আল্লাহ সুবহানাতায়ালা দিয়েছেন এবং আমাদের মুসলিমদের উচিৎ প্রত্যেকটা কিছুতেই আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করা, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য একটাই সেটা হলো জান্নাতের জন্য, আমাদের সালাফে সালেহীনগণ কাউকে গুনা করতে দেখলে তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতেন, আল্লাহ তা'আলা বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে।
আমরা গুনাহ তো করবোই কারণ সেটাই তো মানুষ জাতির সহজাত স্বভাব, তার বিপরীতে আছে আল্লাহর ক্ষমা, তার মানে এই নয় যে ধারাবাহিক গুনা করতে থাকবো বরং গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব, এই ভেবে হতাশ হওয়া যাবে না যে আমি তো গুনাহগার আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন! এটা মূলত শয়তানের একটা চাল যাতে আপনি আল্লাহ বিমুখ হয়ে আল্লাহর কাছে ক্ষমা না চান।
অথচ আল্লাহ কি বলেছেন সূরা ফাতেহার ২নম্বর আয়াতে, তিনি পরম ক্ষমাশীল। এরপরে ৩নাম্বার আয়াতে বলেছেন তিনি "বিচার দিনের মালিক"।
খেয়াল করুন আল্লাহ সুবহানাতায়ালা তার ক্ষমা গুণের কথা আগে ব্যক্ত করেছেন, তারপরেই ব্যক্ত করেছেন তিনি বিচার দিনের মালিক, কেন? কারণ আল্লাহ সুবহানাতায়ালা চান আমরা যেন ক্ষমা চাই, এবার বলুন তো এত কিছু আমরা কেন করছি একটাই উদ্দেশ্য সেটা হল মহাসাফল্য জান্নাত অর্জন, চলুন না তবে নিজেদের একটাবার পরিবর্তন করে আল্লাহর কাছে সেজদায় নত হয়ে বলি ""সুবহানা-রাব্বিয়াল আ'য়ালা" 💝