CAJ Film & Photography Club

CAJ Film & Photography Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CAJ Film & Photography Club, Photography Videography, Chittagong university Road, Chittagong.

CAJ Film and Photography Club organizes regular film screenings, post screening discussions, photo walk, discussions on member's and prominent photographer's photography.

বর্তমান করোনা মহামারির কারণে থেমে গেছে বিশ্বের বিভিন্ন চলচিত্র উৎসবের আয়োজন। সে কথা ভেবে এবং যারা কখনও কোনও চলচ্চিত্র উৎ...
31/05/2020

বর্তমান করোনা মহামারির কারণে থেমে গেছে বিশ্বের বিভিন্ন চলচিত্র উৎসবের আয়োজন। সে কথা ভেবে এবং যারা কখনও কোনও চলচ্চিত্র উৎসবে যাননি তাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে ইউটিউবে বিশ্বের ২১টি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ মিলে 'We Are One' নামে অনলাইনে একটি একক চলচিত্র উৎসবের আয়োজন করেছেন। যা সবার জন্য উম্মুক্ত। গত ২৯ মে থেকে শুরু হয়েছে এই উৎসব। চলবে ১০ দিন (৭ জুন) পর্যন্ত।
নিচে ইউটিউব লিংক দেয়া হল।

ঘরে বসে সিনেমা দেখুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, নিরাপদ থাকুন।




Experience a film festival like never before during this first ever 10-day global film festival co-curated by over 21 film festivals from across the world. A...

বাংলাদেশী সিনেমা দিয়ে শুরু করে পরবর্তীতে একে একে পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকা হয়ে এবার আমরা ...
30/09/2019

বাংলাদেশী সিনেমা দিয়ে শুরু করে পরবর্তীতে একে একে পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকা হয়ে এবার আমরা দেখবো দক্ষিণ আমেরিকার সিনেমা Pájaros de verano (ইংরেজী নাম Birds of Passage)।

গ্যাংস্টার জনরায় নতুন টুইস্ট হিসেবে দাবি করা হয় কলম্বিয়ান এই ফিল্মকে। কোনো ধরণের অপ্রয়োজনীয় নাটকীয়তা বিবর্জিত সিনেমাটির গল্প, কাস্টিং, কস্টিউম, ভাষা সব কিছুতেই অথেনটিসিটির ব্যাপারে পরিচালক ক্রিস্টিনা গালেগো আর সিরো গ্যেরা এতটাই আন্তরিক যে Bird of Passage দেখলে কোনো এথনোগ্রাফিক ডকুমেন্টারি বলে মনে হয়, যেমনটা মনে হয় একই জুটির অস্কার মনোনীত সিনেমা Embrace of the Serpent দেখলে।

কলম্বিয়ার একেবারে উত্তরে ভেনেজুয়েলার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত লা গুজারিয়ার মরুভূমির 'ওয়াইয়্যু' আদিবাসীদের ঘিরে এই সিনেমার গল্প। নিজেদের সমৃদ্ধ ঐতিহ্য আর প্রাচীন সংস্কৃতি নিয়ে অত্যন্ত সচেতন এই জনগোষ্ঠীর একাংশ কীভাবে পুঁজিবাদ আর অর্থলোভের শিকার হয়ে ঐতিহ্য থেকে অস্তিত্ব সবকিছু খোয়াতে বসে, তারই গল্প বলে এই সিনেমা।

কলম্বিয়ান মাদক ব্যবসার ইতিহাসের একদম শুরুতে ১৯৭০-৮০র সত্য কিছু ঘটনার অবলম্বনে নির্মিত সিনেমাটি বৃহস্পতিবার (৩ অক্টোবর) চবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৫ম তলায় ৫০২ নং কক্ষে ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে। সবার জন্য উন্মুক্ত।

https://www.facebook.com/events/2493758290859475/?ti=as

'সিএজে ফিল্ম এন্ড ফটোগ্রাফী' ক্লাবের সাপ্তাহিক সিনেমা প্রদর্শনীতে এবার থাকছে 'ফ্রেঞ্চ নিউ ওয়েভ' এর অন্যতম ইনফ্লুয়েন্শিয়া...
17/09/2019

'সিএজে ফিল্ম এন্ড ফটোগ্রাফী' ক্লাবের সাপ্তাহিক সিনেমা প্রদর্শনীতে এবার থাকছে 'ফ্রেঞ্চ নিউ ওয়েভ' এর অন্যতম ইনফ্লুয়েন্শিয়াল সিনেমা THE 400 BLOWS।

বলা হয়ে থাকে, সিনেমা তার ক্লাসিক যুগ থেকে মডার্ন সিনেমার যুগে প্রবেশ করেছিলো 'ফ্রেঞ্চ নিউ ওয়েভ' এর হাত ধরে। আর এই মুভমেন্ট আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলো ফরাসি পরিচালক ফ্রঁসোয়া ত্রুফোর সেমিবায়োগ্রাফিকাল সিনেমা 'দি ফোর হান্ড্রেড ব্লোস' এর হাত ধরে।

THE 400 BLOWS দেখতে আর এর বিশ্লেষণধর্মী আলোচনায় অংশ নিতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে চলে আসুন চবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৫ম তলায় ৫০২ নং কক্ষে।

https://www.facebook.com/events/539915430086823/

থ্রিলার জনরার সিনেমার উল্লেখযোগ্য কয়েকজন পরিচালকের তালিকা করতে বলা হলে কার নাম সবচেয়ে উপরে রাখবেন আপনি?সম্ভবত বেশিরভাগ স...
10/09/2019

থ্রিলার জনরার সিনেমার উল্লেখযোগ্য কয়েকজন পরিচালকের তালিকা করতে বলা হলে কার নাম সবচেয়ে উপরে রাখবেন আপনি?

সম্ভবত বেশিরভাগ সিনেপোকা বা ফিল্ম এন্থুসিয়াস্টদের তালিকাতেই উপরের দিকে থাকবে আলফ্রেড হিচককের নাম, যার প্রভাব লক্ষ্য করা যায় স্পিলবার্গ, টারেন্টিনো, স্করসেজি সহ স্বনামে ধন্য আরো অনেক ফিল্মমেকারের কাজে।

সিএজে ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের সাপ্তাহিক সিনেমা প্রদর্শনীতে এবার থাকছে 'মাস্টার অফ সাসপেন্স' হিচককের সর্বাধিক আলোচিত ও সফল সিনেমা "সাইকো" (১৯৬০)। এই মাসে সিনেমাটির ৫৯ বছর পূর্তি হতে চলেছে। সিনেমাটির মিউজিক ও বিশেষ কিছু দৃশ্য এখনো ফিল্ম স্টুডেন্টদের স্টাডির বিষয়।

যদি আগে দেখেও থাকেন, তবুও এই কিংবদন্তি সিনেমার আলোচনা ও বিশ্লেষণে যোগ দিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে চলে আসুন চবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৫ম তলায় ৫০২ নং কক্ষে।

https://www.facebook.com/events/361659334738756/?ti=cl

Come by
04/09/2019

Come by

Address

Chittagong University Road
Chittagong
HATHAZARI-4331

Telephone

+8801828564969

Website

Alerts

Be the first to know and let us send you an email when CAJ Film & Photography Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share