নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা

নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা সুপার: 01823-618688
সহ- সুপার: 01847-672047

নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার নূরানী বিভাগের আজ ২০২৪ শেষ ক্লাস। আগামী কাল থেকে বার্ষিক পরীক্ষা
04/12/2024

নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার নূরানী বিভাগের আজ ২০২৪ শেষ ক্লাস। আগামী কাল থেকে বার্ষিক পরীক্ষা

আলহামদুলিল্লাহ নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার একাডেমিক স্বীকৃতির জন্য পরিদর্শনে আসেন ফটিকছড়ি মাধ্যমিক শিক্ষা অফ...
24/10/2024

আলহামদুলিল্লাহ
নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার একাডেমিক স্বীকৃতির জন্য পরিদর্শনে আসেন ফটিকছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সেলিম রেজা।
==============

গতকাল ২৩ শে অক্টোবর রোজ বুধবার সকাল ১০ টাই নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার একাডেমিক স্বীকৃতির জন্য পরিদর্শন করেন ফটিকছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সেলিম রেজা।এই সময় উপস্থিত ছিলেন, নারায়নহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার সুপার জনাব মাওঃ শফিউল আলম, সহ সুপার মাওঃ ইকবাল হোসেন। নারায়ণহাট ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আ.ও.ম.ফারুক হোসাইন, শান্তির হাট মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব তারেক বিন ছালাম টিপু, নারায়নহাট ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক জনাব মাস্টার মাহবুবুল আলম, জনাব হাজ্বী আব্দুর নবী, জনাব আলহাজ্ব সারওয়ার আলম, জনাব সোয়াইব বিন হোসাইন সহ আরো উপস্থিত ছিলেন নারায়নহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসার সম্মানিত শিক্ষকবৃন্দ।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন - ২০২৪ খ্রিঃ।সকল শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি রইল ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।
05/10/2024

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন - ২০২৪ খ্রিঃ।

সকল শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি রইল ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা।

03/09/2024

📛ছুটি📛
আগামীকাল ০৪ সেপ্টেম্বর, ২০২৪ ইং রোজ বুধবার ❝আখেরী চাহার সোম্বা❞ উপলক্ষে মাদরাসা বন্ধ থাকবে।

নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা'র সকল শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জা...
24/06/2024

নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা'র সকল শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা অনুযায়ী মাদ্রাসার গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ কমানো হয়েছে। সুতরাং আগামী ২৬ শে জুন রোজ বুধবার থেকে মাদ্রাসা খোলা থাকিবে।

নির্দেশক্রমে
মাওলানা শফিউল আলম
সুপার
নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ছুটি ফিরে এলো, কমলো গ্রীষ্মের ছুটিশিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি...
20/06/2024

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ছুটি ফিরে এলো, কমলো গ্রীষ্মের ছুটি

শিক্ষা মন্ত্রণালয়াধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটির ঘোষণা ছিল। এখন নতুন সিদ্ধান্ত হলো বুধবার (২৬ জুন) খুলে দেওয়া হবে মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

জরুরি বিজ্ঞপ্তিবিষয়ঃ ২০২৩ সালে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর তথ্য সংশোধনের সময় বৃদ্ধি প্রসঙ্গেউপর্যুক্ত ...
04/06/2024

জরুরি বিজ্ঞপ্তি

বিষয়ঃ ২০২৩ সালে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর তথ্য সংশোধনের সময় বৃদ্ধি প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাধীন মাদ্রাসাসমূহে ২০২৩ সালে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীর তথ্য প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে সংশোধনের আবেদন আগামী ০৯/০৬/২০২৪ খ্রি. পর্যন্ত বর্ধিত করা হলো।

ষান্মাসিক মূল্যায়ন।
01/06/2024

ষান্মাসিক মূল্যায়ন।

 #জরুরি_নোটিশ:নগদ একাউন্ট রুপান্তর এর কাজপুনরায় সময় বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জানানো যাচ...
28/05/2024

#জরুরি_নোটিশ:
নগদ একাউন্ট রুপান্তর এর কাজ
পুনরায় সময় বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে,
অত্র মাদরাসার সপ্তম, অষ্টম, নবম শ্রেণি এবং ২০২৪ সালের দাখিল পরিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে উপবৃত্তির টাকা "অনলাইন ব্যাংক একাউন্ট" এবং "নগদ" একাউন্টে প্রদান করা হবে। তৎপরিপ্রেক্ষিতে প্রত্যেক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিকাশ, রকেট, উপায়,শিউরক্যাশ ইত্যাদি একাউন্ট নম্বর পরিবর্তন করার জন্য শিক্ষার্থীর পিতা অথবা মাতার জাতীয় পরিচয় পত্র(NID) নম্বর দিয়ে পূর্বের নম্বরে "নগদ" একাউন্ট খুলে আগমী ৩০/০৫/২০২৪ইং তারিখ
(১.নগদ একাউন্ট নম্বর, ২.শিক্ষার্থীর জন্মনিবন্ধনের ফটোকপি, ৩.পিতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ৪.মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৫. পিতা/মাতা ছাড়া যে অভিভাবক এর জাতীয় পরিচয়পত্র দিয়ে নগদ একাউন্ট খোলা হয়েছে, সেই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে, মাদরাসায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
#নগদ একাউন্ট করার ক্ষেত্রে করণীয়

27/05/2024

জরুরী নোটিশ:
অত্র মাদরাসার সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘুর্নিঝড় রেমালের প্রভাবে প্রাকৃতিক দূর্যোগ জনিত কারনে অদ্য ২৭/৫/২০২৪ইং, রোজ: সোমবার মাদরাসার শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।

নির্দেশ ক্রমে:
সুপার, নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা

Address

Chittagong

Telephone

+8801814080513

Website

Alerts

Be the first to know and let us send you an email when নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নারায়ণহাট ইসলামিয়া মহিলা দাখিল মাদরাসা:

Share

Category