Tanvir 001

Directions Website

Tanvir 001 ইনকিলাব জিন্দাবাদ
ট্রাভেলার, সাইক্লিস্ট, ব্লগার
🤲প্র্যাকটিসিং মুসলিম🤲
🔺YouTube এ কর্মরত🔺
🔺Facebook এ কর্মরত🔺

🚴‍♂️💚 ১৫০.৮ কিমি পাহাড়ি পথ—কষ্টের শেষে নিজেকে জয় করার গল্প! ⛰️🔥📅 ২১ অক্টোবর ২০২৬🏁 FnF Rider Chittagong | অ্যাডভেঞ্চার রা...
23/10/2026

🚴‍♂️💚 ১৫০.৮ কিমি পাহাড়ি পথ—কষ্টের শেষে নিজেকে জয় করার গল্প! ⛰️🔥

📅 ২১ অক্টোবর ২০২৬

🏁 FnF Rider Chittagong | অ্যাডভেঞ্চার রাইড–১৩৫

ভোর ৫টা ২০ মিনিটে বাসা থেকে যাত্রা শুরু, আর দীর্ঘ পথ, পাহাড়ি চড়াই-উতরাই ও অসংখ্য স্মৃতি নিয়ে রাত ৮টায় বাসায় ফেরা! কেটে গেল প্রায় ১৪ ঘণ্টা ৪০ মিনিটের এক অবিস্মরণীয় দিন। ❤️

জীবনের প্রথম পাহাড়ি রাইড, প্রিয় সাইকেল নিয়ে ১৫০.৮ কিমি পথ পাড়ি! একের পর এক চড়াইয়ে ক্লান্ত পা, ঘামে ভেজা শরীর, হাঁপিয়ে ওঠা বুক—কখনো মনে হয়েছে আর পারব না! তবুও মন বলেছে, হাল ছেড়ো না, এগিয়ে চলো! 💪
পাহাড়ের চূড়ায় ওঠার কষ্ট, ঢাল বেয়ে নামার রোমাঞ্চ আর রাঙামাটিতে পৌঁছে মাথার ওপর সূর্য মামার তেজ—সব মিলিয়ে ছিল এক দারুণ অ্যাডভেঞ্চার! ☀️🥵

এই রাইড আমাকে শিখিয়েছে—পাহাড় জয় করা মানে শুধু চূড়ায় পৌঁছানো নয়, নিজের ক্লান্তি আর হার না মানার লড়াইয়ে জয়ী হওয়া। 🏆

কৃতজ্ঞতা FnF Rider Chittagong এবং আমার ৯ জন সহযাত্রীর প্রতি। হাটহাজারী সাইক্লিস্ট, দি-চক্রযান ও উত্তরা সাইক্লিস্ট কমিউনিটির রাইডার ভাইদের সঙ্গে এই স্মৃতি আজীবন হৃদয়ে থাকবে। ❤️🤝

📍 রুট: চট্টগ্রাম → রাঙামাটি → আসামবস্তি → কাপ্তাই → চট্টগ্রাম
🚴‍♂️ দূরত্ব: ১৫০.৮ কিমি | ⏰ সময়: ১৪ ঘণ্টা ৪০ মিনিট
পাহাড় আমাকে ক্লান্ত করেছে, কিন্তু হার মানাতে পারেনি! এই রাইড শুধু একটি দূরত্ব নয়—এটি আমার জীবনের এক গর্বের মাইলফলক। 💚⛰️

#পাহাড়ের_টানে

11/10/2026

FnF Riders Chittagong
FnF Bike Friday - 574
রাইডের মূহুর্তের স্মৃতি গুলো


10/10/2026

🌿আজকের ছোট্ট একটি প্রতিজ্ঞা🌿

📖 রাসূল ﷺ বলেছেন,
“যে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম ছাড়া শুরু করা হয়, তা বরকতহীন।”
— ইবনু মাজাহ, ১৮৯৪

আসুন, আজকে নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই— যখনই কোনো ভালো ও বৈধ কাজ শুরু করবো, “বিসমিল্লাহ” বলে শুরু করবো ইনশাআল্লাহ। 🤍

❤️ যারা আজ থেকে এই ছোট্ট আমলটি নিয়মিত করার চেষ্টা করবেন, তারা নিচে লিখুন
—“আলহামদুলিল্লাহ”

📲 পোস্টটি শেয়ার করে দিন—হয়তো আপনার শেয়ারের মাধ্যমে তারও একটি সুন্দর আমলের অভ্যাস তৈরি হবে। 🌿

05/10/2026

সরকারের উচিত
সকল প্রকার আমদানি করা ফলের ট্যাক্স শতকরা ১২১.৭৮ টাকা থেকে কমিয়ে ৩৩ টাকা করা। দেশের মানুষ ফল খেয়ে ভাল থাকলে দেশের মানুষের কর্মক্ষমতা বাড়বে। ফল খাওয়া দেশের মানুষের অধিকার, এটা বিলাসিতা নয়।

28/09/2026

ইজরাইল মাথা নত করে নাই।
রক্ত দিয়েছে
যুদ্ধ করেছে
ত্যাগ স্বীকার করেছে।
কিন্তু পরাজয় বরন করে নাই। লড়াই করে গেছে।
তাদের দেশের পর্যটন শিল্প ধ্বংস হয়েছে। শত কোটি মানুষ তাদেরকে বয়কট করেছে। তাদের শিল্প কারখানা গুলোতে বোম পড়েছে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষ মরেছে। সকলের ঘৃণার পাত্র হয়েছে।
কিন্তু তারা বর্তমান মুসলিমদের মতন না যে ইমেজ বাঁচাতে ছিচ কাঁদুন কেঁদে বলবে খেলবো না।

আপনি যদি সাহাবীদের জীবনী দেখেন আর বর্তমান ইজরাইলের ইতিহাস দেখেন অনেক মিল পাবেন। সাহাবীরা গালি, অপমান ও বিদ্রূপের শিকার হয়েছে। বহু ত্যাগ করে রক্ত দিয়ে লড়াই করে গেছে। একটি বিজয়ের পর অস্ত্র নামায় নাই। বরং আরেকটি যুদ্ধ করে গেছে। সারা দুনিয়া কি বলে পাত্তা দেয় নাই। এমনকি বয়কটের শিকার হয়েছে কিন্তু মাথা নত করে নাই।

সব মিলিয়ে ইজরাইলের ইতিহাস ও মুলসিমদের ইতিহাসের একটি অদ্ভুত মিল হচ্ছে দুই পক্ষই রাষ্ট্র প্রতিষ্ঠা কালে ঘরে ভাত না থাকলেও অস্ত্র সংগ্রহ করে রেখেছে।
আর আমাদের মুসলিমদের অবস্থা হচ্ছে মুসার জাতির মত যে আশা করে আল্লাহ লড়াই করে দিবে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করি তিনি নিজ হাতে ধ্বংস করে দেবেন। ঠিক যেমনটি মুসার জাতি করে অভিশপ্ত হয়েছিল।

অতীত ইহুদী জাতির মতন হলাম আমরা আর অতীত মুসলিমদের মত হলো ইজ্রাইলিরা।

এবার আপনিই বলেন,
বিজয় কার দিকে থাকবে?

কাজের ফাঁকে বন্দরে
27/09/2026

কাজের ফাঁকে বন্দরে

25/09/2026

আজকের জুমার খুতবা
-২৫-০৯-২৬
আলোচক- এম হাসিবুর রহমান
বিষয় - সূরা বাকারা- আয়াত -২০৮

#জুমার #খুতবা

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby photography services